কাঁঠালের বিচি, চিংড়ি ও শুঁটকি দিয়ে কচুর লতির মজার রেসিপি

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজ আবার অনেকদিন পর আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি আমার খুবই পছন্দের। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সাথে হাজির হয়েছি কচুর লতির মজার রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি করেছি শুঁটকি মাছ, কাঁঠালের বিচি ও চিংড়ি মাছ দিয়ে। শুঁটকি মাছ ও কাঁঠালের বিচি এনেছিলাম বাংলাদেশ থেকে। এখানে আমি সিদল শুঁটকি ব্যবহার করেছি। আর এই শুঁটকি মাছ ছাড়া রান্না করলে আমার কাছে ভালো লাগে না কচুর লতি। আর কচুর লতি ছিল ফ্রোজেন।কেটে বেঁছে ধুয়ে একেবারে পরিষ্কার করা থাকে কচির লতিগুলো।আর বাংলাদেশে দেখেছি অনেক কষ্ট করে সকলে সেগুলো ছুলে পরিষ্কার করে।এখানে সেই বাছার ঝামেলা আর নেই ।যাইহোক খুবই মজা হয়েছিল আমার এই রেসিপিটি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
কচুর লতি৬০০ গ্রাম
চিংড়ি মাছ৪০০ গ্রাম
কাঁঠালের বিচি১ কাপ
শুঁটকি মাছ৪/৫ টি
পিয়াজ২ কাপ
কাঁচা মরিচ৫/৬ টি
বোম্বাই মরিচ৪/৫ টি
হলুদ গুঁড়াদেড় চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়া১ টেবিল চামচ
কারিপাউডার২ টেবিল চামচ
ধনেপাতা কুচি২ টেবিল চামচ
লবনস্বাদমতো
তেলহাফ কাপ

কার্যপদ্ধতিঃ

IMG_0547.jpegIMG_0486.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি পিয়াজগুলো গলে যাওয়ার জন্য।

IMG_0489.jpegIMG_0490.jpeg

এরপর কাঁঠালের বিচি গুলো ছুলে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।এরপর সেগুলো পিঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি।

IMG_0491.jpegIMG_0492.jpeg

এরপর পেঁয়াজের সাথে নেড়েচেড়ে অল্প আঁচে রেখে দিয়েছি সেগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এরপর কচুর লতিগুলোর বরফ ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।

IMG_0493.jpegIMG_0494.jpeg

এরপর চিংড়ি মাছ গুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।এরপর কচুর লতিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি।

IMG_0495.jpegIMG_0497.jpeg

এরপর চিংড়ি মাছ গুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি।এরপর শুঁটকি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

IMG_0498.jpegIMG_0499.jpeg

এরপর মাছগুলো কচুর লতির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সকল গুড়া মসলাগুলো দিয়ে দিয়েছি।

IMG_0500.jpegIMG_0502.jpeg

এরপর গুড়া মসলাগুলো ভালোভাবে মাখিয়ে অল্প আঁচে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। এরপর হালকা একটু পানি অ‍্যাড করে মরিচগুলো দিয়ে দিয়েছি। এরপর ফুল আঁচে ৫-৬ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_0504.jpegIMG_0505.jpeg

এরপর ধনেপাতা অ‍্যাড করে আমার রান্না শেষ করেছি।ব্যাস হয়ে গেল আমার মজাদার কচুর লতির রেসিপি।

IMG_0507.jpeg

পরিবেশনের জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 9 months ago 

কাঁঠালের বিচি দিয়ে যে কোন তরকারি খেতে খুবই মজাদার লাগে। তবে আপনি আজকে একেবারে ইউনিক ধরনের একটি রেসিপি বানিয়েছেন। এরকম রেসিপি খাওয়া হয়নি অবশ্য তবে আপনার আউটপুট দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 9 months ago 

কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। সাথে শুঁটকি মাছ দিয়ে রান্না করেছেন দেখে অনেক ভালো লাগলো। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল আপু।

 9 months ago 

কচুর লতির রেসিপি খেতে দারুণ লাগে। তবে আমাদের বাসায় সাধারণত কচুর লতি চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়। গরম গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি খাওয়ার মজাই আলাদা। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59711.96
ETH 1588.66
USDT 1.00
SBD 0.42