ফ্রেমসহ একটি ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি আর্ট নিয়ে। আজকে ফ্রেমসহ একটি ফুলের আর্ট করেছি। হাতে বেশি সময় ছিল না তাই খুব অল্প সময়ে আর্টটি সম্পন্ন করেছি।খুব বেশি খারাপও হয়নি, আবার খুব বেশি ভালোও হয়নি, মোটামুটি চালানো যায়। সাথে আমার ছোট মেয়েও আর্ট করেছে। অবশ্য ও আর্ট করেনি, পেইন্ট করেছে। এই প্রথম দেখলাম ও খুবই সুন্দর একটি পেইন্ট করেছে।যদিও আমি পেইন্ট এখন পর্যন্ত করিনি। আমি যখন আর্ট করি তখন আমার ছোট মেয়েও আমার পাশে বসে বসে আর্ট করে। সে খুব পছন্দ করে আমার সাথে বসে আর্ট করতে।আর্ট করার জন্য সে আমাকে ডাকে কখন আর্ট করবো।যাই হোক আশা করি আমাদের আর্টগুলো আপনাদের ভালো লাগবে।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার অংকন প্রক্রিয়াটি।চলুন তাহলে চলে যাওয়া যাক মূল পর্বে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে আর্ট করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_6053.jpeg

প্রথমে একটি বৃত্ত এঁকে বৃত্তের মাঝে হালকা করে এভাবে ভরাট করে নিয়েছি।

IMG_6054.jpeg

এরপর চারিপাশে কতগুলো পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_6055.jpeg

এরপর উপরের দিকে ঠিক একইভাবে আরও একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_6056.jpeg

এরপর দুটি ফুলকে কেন্দ্র করে একটি স্কয়ার শেপ বানিয়ে নিয়েছি।

IMG_6057.jpeg

IMG_6058.jpeg

IMG_6059.jpeg

এরপর নিচের ফুলটির দুই পাশে এভাবে পর্যায়ক্রমে কতগুলো পাতা ও আরও একটি ফুল এঁকে নিয়েছি।

IMG_6060.jpeg

IMG_6061.jpeg

IMG_6062.jpeg

এরপর উপরের দিকেও ঠিক একই ভাবে কতগুলো ফুল ও পাতা এঁকে আমার অংকন শেষ করেছি।

IMG_6065.jpeg

আমার ছোট মেয়ের তৈরি পেইন্ট

IMG_6083.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আপু। ফ্রেমসহ ফুলের আর্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। আপনার ফুলের আর্ট এবং মেহেদি ডিজাইনের আর্ট গুলো বরাবরই আমার খুব ভালো লাগে। যাইহোক আপনার ছোট মেয়ের পেইন্টিংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ফুলের সৌন্দর্য সবার কাছেই ভালো লাগে তবে আজকে পুরোপুরি ফ্রেমসহ ফুলের সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছেন বলে বেশি সুন্দর লেগেছে। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার ছোট মেয়ে আপনার সাথে বসে আর্ট করতে পছন্দ করে শুনে ভালো লাগলো। অনেক সুন্দর দেখতে একটা পেইন্টিং করেছে ও। আপনার করা আজকের এই আর্ট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক নিখুঁতভাবে অঙ্কন করেছেন আপনি পুরোটা। দেখে খুব ভালো লাগলো। আর আপনার ছোট্ট মেয়েটার জন্যও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

 last year 

ফ্রেমসহ একটি ফুলের আর্ট শেয়ার করেছেন। আমরা ফুলের সৌন্দর্য দেখে প্রতিনিয়ত মুগ্ধ হই । ফুল পবিত্রতার এবং ভালোবাসার প্রতীক। আপনার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে আর্ট করেছেন। এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেছেন।সব মিলিয়ে দারুন হয়েছে।

 last year 

ফুলের সৌন্দর্য তো সবসময়ই মুগ্ধ করে, তবে আজকের ছবি দেখে যেন ফুলের রূপ আরও জীবন্ত হয়ে উঠেছে। পুরোপুরি ফ্রেমসহ ফুলের এমন চমৎকার উপস্থাপন করেছেন ,সত্যিই চোখে পড়ার মত । আপনার আর্টের দক্ষতা এক কথায় প্রশংসনীয় । এত সুন্দরভাবে প্রতিটি সূক্ষ্মতা তুলে ধরেছেন, এর জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

খুব চমৎকার একটা আর্ট করেছেন আপু। বিভিন্ন রকম ফুলসহ ফ্রেমের এই ড্রইংটা দেখে ভালো লাগলো। খুবই সুন্দর হয়েছে। ফুল পাতা সহ বেশ সুন্দর ভাবে এটা আর্ট করেছেন। ভালো লাগলো দেখে। এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আসলে এই ধরনের চিত্র অংকনে আপনি খুবই দক্ষ আপু । মাঝে মাঝেই আমাদের সাথে খুব সুন্দর করে অংকন করে শেয়ার করে থাকেন। ফুলের ডিজাইন খুবই সুন্দর ছিল। ফ্রেমের দুপাশে অসাধারণভাবে ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন।

 last year 

আপু আপনি ফ্রেমসহ খুব সুন্দর একটি ফুল আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার আর্ট সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া আপনার ছোট মেয়ে খুব সুন্দর আর্ট করতে পারে। আপনার মেয়ে বড় হয়ে ইনশাআল্লাহ খুব ভালো আর্ট করতে পারবে। এই ধরনের আর্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ফ্রেমসহ ফুলগুলোর আর্টটি খুব সুন্দর হয়েছে আপু।আপনার মেয়ের মতো আমার ছেলেও আমার পাশে বসে ডাই পোস্ট গুলো করে।কাগজ দিয়ে কতো কিছুই না তৈরি করে।আপনি সময় কম বলে আজ অল্প সময়ে সুন্দর এই ফ্রেমসহ ফুলের আর্ট শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো আর্টটি।আপনি পেইন্টিং কখনো করেননি। আশাকরি পেইন্টিং করলে তাতেও আপনি ভালো করবেন।ধন্যবাদ জানাই চমৎকার আর্টটি শেয়ার করার জন্য।

 last year 

ফ্রেম সহ খুবই সুন্দর একটা ফুলের আর্ট করলেন আজকে। আমার কাছে আপনার আজকের এই আর্ট দেখতে অনেক সুন্দর লেগেছে। খুবই নিখুঁতভাবে আপনি পুরোটা অঙ্কন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার সাথে বসে আপনার মেয়ে দেখছি সুন্দর একটা পেইন্টিং করেছে। আপনার মেয়ে এভাবে সব সময় চেষ্টা করলে ভালো কিছু অবশ্যই ভবিষ্যতে করতে পারবে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63413.24
ETH 1682.04
USDT 1.00
SBD 0.42