রূপচাঁদা মছের রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। রূপচাঁদা মাছের রেসিপি নিয়ে।রূপচাঁদা মাছ বেশ ভালই লাগে।মাঝে মাঝে রান্না করা হয়।এই দেশের একটি সুবিধা হচ্ছে বাংলাদেশের সব ধরনের মাছ পাওয়া যায় এখানে।অসুবিধা শুধু টাটকা মাছ গুলো পাওয়া যায় না।অবশ্য এ দেশে সামুদ্রিক মাছগুলো টাটকা পাওয়া যায়।তবে এদেশের Salmon ও আরও দুই একটি মাছ ছাড়া অন্য মাছ তেমন খাওয়া হয় না।বাংলাদেশের মাছ গুলোতে যেমন তৃপ্তি পাওয়া যায় অন্য মাছে তেমন তৃপ্তি পাওয়া যায় না।যাই হোক আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ৭/৮ টি
পিঁয়াজ কুচিআড়াই কাপ
কাঁচা মরিচ৪/৫ টি
টমেটো কুচিহাফ কাপ
হলুদ গুড়া২ চা চামচ
কারিপাউডারদুই টেবিল চামচ
জিরা গুঁড়া১ টেবিল চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
লবনস্বাদমতো
ধনেপাতা কুচি২ টেবিল চামচ
তেল৪ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_5907.jpegIMG_5906.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ও টমেটো কেটে নিয়েছি।

IMG_5911.jpegIMG_5915.jpeg

এরপর মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।এরপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো ও লবণ দিয়ে মাখিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি সবগুলো গলে যাওয়ার জন্য।

IMG_5913.jpegIMG_5918.jpeg

এরপর মাছগুলোতে হলুদ ও লবণ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি।

IMG_5927.jpegIMG_5928.jpeg

এরপর পেঁয়াজগুলো গলে গেলে সকল গুঁড়া মসলাগুলো দিয়ে দিয়েছি।

IMG_5929.jpegIMG_5930.jpeg

এরপর গুঁড়া মশলা গুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি।

IMG_5931.jpegIMG_5941.jpeg

এরপর এক কাপ পানি অ্যাড করেছি।এরপর পানির সাথে নেড়েচেড়ে ফুল আঁচে ৬-৭ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_5942.jpegIMG_5943.jpeg

এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি। ব্যস হয়ে গেল আমার মজাদার রূপচাঁদার মাছের রেসিপি।

IMG_5948.jpeg

IMG_5947.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আমাদের এলাকায় এরকম টাটকা রূপচাঁদা মাছ খুব একটা পাওয়া যায় না। পাওয়া গেলেও সেগুলো শুটকি আকারে আসে। রেসিপির ছবি দেখেই জিহ্বায় জল চলে আসছে আপু মাছগুলোর সাথে পুরো রেসিপিটা এত লোভনীয় লাগছে বিশেষ করে পরিবেশন করা রেসিপির ছবি দেখে খেতে ইচ্ছে করছে। রূপচাঁদা মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনার ধন্যবাদ।

 last year 

আপু এই মাছটি আমার কাছে কিন্তু বেশ প্রিয়। আপনি বেশ দারুন করে আজকে আমার প্রিয় এই মাছটির সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই তো লোভ হচ্ছে। এমন দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

রূপচাঁদা মাছের রেসিপি খেতে অসাধারণ সুস্বাদু লাগে। আপু আজকে আপনার রূপচাঁদা মাছের রেসিপি তৈরীর বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে রূপচাঁদা মাছের রেসিপি তৈরিতে ধনিয়া পাতার ব্যবহারটাও আমার কাছে দারুন লেগেছে। অত্যন্ত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

রূপচাঁদা মাছ আমি অনেক পছন্দ করি। ছোটবেলায় খেয়াল করে দেখতাম বড় বড় রূপচাঁদা পাওয়া যেত কিন্তু এখন আর বাজারে সেগুলো দেখি না। তবে ছোট সাইজের এগুলো দেখা যায়। এ মাছের রেসিপি অনেক স্বাদ হয়। আপনি অনেক সুন্দর করে রান্না করেছেন। এত সুন্দর করে রেসিপি প্রস্তুত করে দেখানোর জন্য ধন্যবাদ আপু।

 last year 

রূপচাঁদা মাছ আমার খুবই পছন্দের। আর আপনি তো আজকে খুব মজাদার ভাবে রূপচাঁদা মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টা দেখে আমার তো অনেক লোভ লেগে গিয়েছে। মজার মজার রেসিপি দেখলে ইচ্ছে করে খেয়ে ফেলতে। রেসিপিটার পরিবেশন খুব সুন্দর ভাবে করেছেন। বুঝতেই পারছি কতটা সুস্বাদু ছিল এটা।

 last year 

রূপচাঁদা মাছের লোভনীয় একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই মাছটা খেতে আসলেই অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আর আপনি যতটা লোভনীয় পদ্ধতিতে এই রূপচাঁদা মাছের রেসিপি তৈরি করেছেন তা দেখেই খেতে ইচ্ছা করছে।

 last year 

রূপচাঁদা মাছের খুবই লোভনীয় রেসিপি তৈরি করেছেন তো। আপনার তৈরি করা রেসিপিটা আমার তো অনেক পছন্দ হয়েছে আপু। ওখানে বাংলাদেশের সব ধরনের মাছ পাওয়া যায়, এই বিষয়টা আমার কাছে তো খুব ভালো লাগলো জেনে। আপনি চাইলে পছন্দের মাছগুলো খেতে পারবেন। আসলে আমাদের দেশের মাছগুলোর মধ্যে আলাদা স্বাদ রয়েছে। টাটকা টাটকা পাওয়া যায় যার কারণে আরো ভালো লাগে। যদি ওখানে পাওয়া যায়। তবে সামুদ্রিক মাছ পাওয়া যায় দেখছি টাটকা। মনে হয় এই রেসিপিটা মজা করে খেয়েছিলেন।

 last year 

এই দেশের একটি সুবিধা হচ্ছে বাংলাদেশের সব ধরনের মাছ পাওয়া যায় এখানে।

একদম ঠিক বলেছেন আপু। সাউথ কোরিয়াতে থাকা অবস্থায় বাংলাদেশী সব ধরনের মাছ পেতাম হালাল ফুড শপে। তাছাড়া কিছু কিছু মাছ আছে আমরা বাংলাদেশে পাই না,কিন্তু বাহিরের দেশে ঠিকই পাওয়া যায়। যাইহোক রুপচাঁদা মাছের বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। সত্যি বলতে রেসিপিটা দেখে লোভ সামলাতে পারছি না। কারণ এই রেসিপিটা আমার খুব পছন্দ। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সামুদ্রিক মাছগুলো যখন মাঝেমধ্যে বাজারে দেখি তখনই কিনে থাকি। কেননা এ মাছ সবসময় পাওয়া যায় না আমাদের বাজারে।আপনি দেখছি রূপচাঁদা মাছের অনেক মজাদার একটি ভুনা রেসিপি তৈরি করেছেন। রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু রূপচাঁদা মাছের মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59147.39
ETH 1559.63
USDT 1.00
SBD 0.42