রেস্টুরেন্টে একটু সময় কাটানো

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

নরমালি রেস্টুরেন্টে বেশি যাওয়া হয় না।আর আমার কাছে রেস্টুরেন্টের খাবার ততটা ভালো লাগে না।আর এখানে তো ইংলিশ রেস্টুরেন্ট ভরা, অবশ্য লন্ডনে গেলে সেখানে অনেক বাঙালি রেস্টুরেন্ট দেখা যায়।এছাড়া নিজেদের রেস্টুরেন্ট তো রয়েছে, কিন্তু সেখানের খাবার খেতে খেতে আর ভালো লাগেনা।আমরা আমাদের রেস্টুরেন্টে গিয়েছিলাম কিছুদিন আগে।অনেকদিন ধরে যাওয়া হয় না, তাই হাজব্যান্ড বলল নিজেদের আত্মীয়-স্বজন আর আমাদের পরিচিত কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে পার্টি করলে কেমন হয়? তো আমরা সকলে রাজি হয়ে গেলাম।আমরা, আমার ছোট ভাসুরের ফ্যামিলি আর আমাদের পরিচিত কয়েকজন বন্ধু-বান্ধবকে ইনভাইট করেছিলাম।যদিও খুব বেশি আয়োজন ছিল না, ছোট্ট পরিসরে অনুষ্ঠানটি সেরে ফেলেছিলাম, কারণ উদ্দেশ্য ছিল সকলে একত্রিত হওয়া।

IMG_6253.jpeg

গ্রিল।

IMG_6255.jpeg

শিপের মাংস দিয়ে আখনি।আমার অনেক পছন্দের খাবার।খুবই মজা হয়েছিল।

IMG_6257.jpeg

মজার ডাল, সাথে রয়েছে ডিম।

IMG_6258.jpeg

চিপস, নাগেট।

IMG_6256.jpeg

IMG_6262.jpeg

রেস্টুরেন্টে বাঙালি, ইংলিশ সব ধরনের খাবারই রয়েছে।

IMG_6261.jpeg

খাওয়া শেষে আইসক্রিম উপভোগ করছে।

আসলে যে খাবারগুলো প্রতিনিয়ত খাওয়া হয়, সেগুলো রেস্টুরেন্ট থেকে খেতে ভালো লাগে না।আর যেহেতু নিজেদের রেস্টুরেন্ট তাই প্রায় তান্দুরি, নান রুটি, শিক কাবাব সহ আরও অনেক খাবার প্রায়ই বাসায় আনা হয় তাই এগুলোর প্রতি ততটা ইন্টারেস্ট নেই।যাইহোক সকলে একত্রিত হয়ে বেশ ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। সকলে উপভোগ করেছিল খাবারগুলো।আসলে মাঝে মাঝে আত্মীয়-স্বজন ও নিজের ক্লোজ বন্ধুবান্ধব যখন একত্রিত হয় তখন খুব সুন্দর একটি মুহূর্ত কাটে। নরমালি এদেশের সকলেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। কারও বাসায় যাওয়া আসার সময় কারও নেই। মাঝেমধ্যে এমন আয়োজন করলে বেশ ভালই হয়, সকলের সাথে একত্রিত হওয়া যায়।যাইহোক এটিই ছিল আমার আজকের আয়োজন।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আজকাল সবাই খুব বেশী ব্যস্ত সময় কাটায়।কারো সাথে কারো তেমন দেখা হয়না।রেস্টুরেন্টে এমন আয়োজন করে সবার সাথে মিট করার ব্যাপারটি ভীষণ ভালো লাগলো। এতে আন্তরিকতা বাড়ে।সবার সময় ও ভালো কেটেছে জেনে ভালো লাগলো।ভালো -মন্দ খাবার আজকাল সবাই খায়।তাই খাবারে ফোকাস কম করে রেস্টুরেন্টে সবাই মিলিত হয়েছেন এটা খুব ভালো একটি কাজ।ভালো লাগলো পোস্টটি পড়ে। ধন্যবাদ আপু শেয়ার করে নেয়ার জন্য।

 last year 

খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছে আপনার হাসবেন্ড। আত্মীয়-স্বজন সবাই একসাথে একত্রিত হলো, আবার রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করা হলো। এরকম ছোটখাটো অনুষ্ঠানগুলো খুবই মজার হয়ে থাকে। ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। ধন্যবাদ।

 last year 

বাংলাদেশেই আজকাল কেউ কারও বাসায় যাওয়ার সময় পায় না কোন অনুষ্ঠান ছাড়া। আর বিদেশে তাতো আরও কঠিন। তবে মাঝে মাঝে যখন সকলে মিলিত হয় তখন বেশ ভালো লাগে। আপনারা সবাই মিলে বেশ ভালো একটা সময় কাটিছেন দেখে বেশ ভালো লাগলো। সকলের সাথে কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আসলে সবাই একত্রিত হলে খাবার খাওয়ার চেয়ে, একসাথে সময় কাটানো হচ্ছে মূখ্য বিষয়। আপনাদের রেস্টুরেন্টে সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছেন আপু। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59276.76
USDT 1.00
ETH 1542.59
SBD 0.42