আলু দিয়ে ঝুড়ি শুঁটকি মাছের মজার ভাজির রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_9683.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ঝুড়ি শুঁটকি মাছ দিয়ে মজাদার আলু ভাজির রেসিপি। আলু ভাজি তো এমনিতেই আমার অনেক পছন্দের। এরপর আবার যদি শুঁটকি মাছ অ্যাড করা হয় তাহলে তো কথাই নেই। খুবই মজার ছিল এই ভাজিটি, গরম ভাতের সাথে খেতে দারুন স্বাদের ছিল।আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
শুঁটকি মাছ৩০০ গ্রাম
পিঁয়াজ কুচিদেড় কাপ
কাঁচা মরিচ৬/৭ টি
ধনেপাতা কুচিহাফ কাপ
লবনস্বাদমত
তেল৪ টেবিল চামচ
হলুদ গুঁড়াদেড় চা চামচ
জিরা গুঁড়াদেড় চা চামচ
কারিপাউডার১ টেবিল
টমেটো কুচিহাফ কাপ
তেল৩ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_9632.jpegIMG_9633.jpeg

প্রথমে পিঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর আলু ছুলে এভাবে ঝুড়িঝুড়ি করে কেটে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি।

IMG_9634.jpegIMG_9635.jpeg

এরপর শুঁটকি মাছ গুলো টাটকা গরম পানিতে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি।

IMG_9636.jpegIMG_9637.jpeg

এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি।এরপর একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি।

IMG_9638.jpegIMG_9639.jpeg

এরপর এতে পিঁয়াজ, কাঁচামরিচ ও টমেটো দিয়ে দিয়েছি। এরপর লবন সহ গুঁড়া মসলা গুলো এ্যাড করে ভালো ভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_9640.jpegIMG_9641.jpeg

এরপর ধুয়ে রাখা শুঁটকি মাছ গুলো দিয়ে দিয়েছি।

IMG_9642.jpegIMG_9643.jpeg

এরপর শুঁটকি মাছগুলো মসলার সাথে ভালোভাবে মাখিয়ে আলু কুচি গুলো দিয়ে দিয়েছি।

IMG_9644.jpegIMG_9645.jpeg

এরপর আলুর সাথে ভালোভাবে মাখিয়ে মিডিয়াম আঁচে ৭-৮ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_9646.jpeg

এরপর ৭-৮ মিনিট পরে ধনেপাতা এ্যাড করে আমার রান্না শেষ করেছি।

IMG_9647.jpeg

হয়ে গেল আমার মজাদার শুঁটকি মাছ দিয়ে আলু ভাজির রেসিপি।

IMG_9648.jpeg

পরিবেশন এর জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

এই দুপুর বেলায় এরকম মজাদার একটা রেসিপি দেখে আমার তো অনেক বেশি লোভ লেগে গিয়েছে আপু। ঝুড়ি শুটকি আমার অনেক বেশি পছন্দের। আপনি আলু দিয়ে ঝুড়ি শুটকি মাছের ভাজা রেসিপি তৈরি করেছেন দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে এটা। রেসিপিটার কালার টা দেখতেই অনেক সুস্বাদু লাগছে। গরম ভাতের সাথে নিশ্চয়ই খেতে অনেক বেশি ভালো লেগেছিল এই মজাদার খাবারটা। খুবই মজা করে খেয়েছিলেন মনে হচ্ছে গরম ভাতের সাথে এই মজাদার রেসিপি টা। রেসিপিটা তৈরি করার পদ্ধতি কিন্তু অনেক সুন্দর ছিল।

 3 years ago 

আপু আপনি দারুন মজার শুঁটকি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছেন।আমিও ঠিক এভাবে কাচকি মাছের শুঁটকি রান্না করি।খেতে ভীষণ মজার হয়।আপনার রেসিপি দেখে বেশ বোঝা যাচ্ছে দারুন মজার হয়েছে খেতে।আপনি ঠিক বলেছেন আলু ভাজি এমনিতেই অনেক মজার খেতে।আর তার মধ্যে শুঁটকি দিয়ে রান্না করলে আরো বেশি মজার হয়।গরম গরম ভাত দিয়ে খেতে দারুন মজার। ধন্যবাদ আপু দারুন স্বাদের রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু দিয়ে শুটকি মাছের সুন্দর একটি রেসিপি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার রেসিপি তৈরি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। যেখানে খুব সুন্দর ভাবে রান্নার প্রক্রিয়া তুলে ধরেছেন। পাশাপাশি প্রয়োজনে উপাদান গুলোর একটি টেবিল তৈরি করে দেখিয়েছেন। সব মিলে ছিল অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট।

 3 years ago 

ভীষণ লোভনীয় রেসিপি আপু! গরম ভাতের সাথে ঝাল ঝাল এই আপু দিয়ে ঝুড়ি শুটকি ভাজি হলে তো খাওয়া জমে যাবে একদম! শুধু এইটা দিয়েই একথালা ভাত সাবাড় করে দেয়া সম্ভব।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আলু ভাজি খেতে আমারো অনেক ভালো লাগে তবে জানিনা এরমধ্যে শুটকি এড করলে কি রকম স্বাদ হবে। তবে আশা করা যায় খেতে বেশ সুস্বাদু হবে। আজকে আপনি আলু এবং শুটকি ভাজি করার বেশ দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন। যা দেখে বেশ ভালো লাগলো এবং আপনার উপস্থাপনাটাও বেশ দারুন ছিল। যাই হোক ধন্যবাদ আপনাকে এই ইউনিক রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু ভাজি খুব পছন্দের একটি খবার আর সাথে যদি শুটকি মাছ এড করা হয় তাহলে তো কথায় নাই আরো দ্বিগুণ স্বাদের হয়ে ওঠে।খুব সুন্দর লোভনীয় হয়েছে রেসিপিটি।ধাপ গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু দিয়ে মজাদার এই শুটকি মাছের রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আসলে শীতের দিনে শুটকি মাছের রেসিপি খেতে বেশী মজা লাগে। আর আপনার এই রেসিপি দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আলু ভাজি আমারও খুব পছন্দ। তবে আলু ভাজি শুটকির সাথে রান্না করে কখনো খাওয়া হয়নি। এমনিতে যেকোনো ভাজির সাথে কাচকি মাছের শুঁটকি ভীষণ ভালো লাগে খেতে। এই আলু ভাজির সাথেও খেতে নিশ্চয়ই খুব ভালো লেগেছে। দেখতেই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু দিয়ে ঝুড়ি শুটকি মাছের মজাদার একটি রেসিপি তৈরি করে ফেলেছেন আপনি। এই রেসিপিটি দেখেই লোভনীয় মনে হচ্ছে। আর আপনার কাছ থেকে এরকম একটি রেসিপি দেখতে পেরে খুব ভালো লাগলো৷ সব সময় আপনি খুবই সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আসছেন। আজকের এই রেসিপিটি একদম ইউনিক যা দেখে খুবই ভালো লাগলো৷

 3 years ago 

আলু ভাজি আলাদা ভাবে রান্না করা হয়েছে। এর টেস্ট নতুন করে বলতে নেই। কিন্তু কখনো এভাবে শুটকি দিয়ে রান্না করেনি। আর ধনিয়া পাতা ব্যবহার করা এমন হয়েছে খুব সুন্দর ফ্লেভার ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62018.77
ETH 1655.28
USDT 1.00
SBD 0.42