পুঁটি মাছ ভাজির রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি একটি রেসিপি নিয়ে। রেসিপিটি আমার খুবই পছন্দের, পুঁটি মাছ ভাজি।পুঁটি মাছ আমার কাছে তেমন বেশি পছন্দের নয়, তবে এই মাছ ভাজি করলে খুবই ভালো লাগে।বেশিরভাগই এই মাছ আমি ভাজি করে থাকি, ঝোল খুব একটা খাওয়া হয় না।বড় পুঁটি মাছ গুলো ভাজি খেতে বেশি ভালো লাগে। আমার এই মাছের সাইজ গুলো তুলনামূলকভাবে একটু ছোট ছিল, কিন্তু খেতে খারাপ ছিল না।এ ধরনের মাছগুলো রান্না করতেও অনেক সুবিধা, কারণ কেটে বেছে পরিষ্কার করে প্যাকেট করে তারা বিক্রি করে। রান্নার সময় শুধু বরফ ছাড়িয়ে একটু ধুয়ে নিলেই হয়ে যায়।যাইহোক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
পুঁটি মাছ৪০০ গ্রাম
পিঁয়াজ কুচিদেড় কাপ
কাঁচা মরিচ২/৩ টি
হলুদহাফ চা চামচ
ধনেপাতা কুচিহাফ কাপ
লবনস্বাদমতো
তেলদেড় টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_5224.jpegIMG_5223.jpeg

প্রথমেই পিঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর মাছগুলোর বরফ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

IMG_5227.jpeg

এরপর মাছে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তেলে ভাঁজার জন্য।

IMG_5226.jpegIMG_5229.jpeg

এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে পিঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে দিয়েছি।

IMG_5230.jpeg

এরপর হলুদ দিয়ে পিঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_5231.jpegIMG_5234.jpeg

এরপর অল্প আঁচে পিঁয়াজগুলো হালকা বাদামী বর্ণের করে ভেজে নিয়েছি। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি।

IMG_5235.jpegIMG_5236.jpeg

এরপর পিঁয়াজের সাথে মাছগুলো অল্প আঁচে কিছুক্ষণ নেড়েচেড়ে ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি।ব্যাস হয়ে গেল আমার মজাদার পুঁটি মাছ ভাজির রেসিপি।

IMG_5239.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। পুঁটি মাছ ভাজি করে খেতে আসলেই দারুণ লাগে। বিশেষ করে গরম গরম ভাতের সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। যাইহোক রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই সময় কেন যে এখন আপনার রেসিপি টা দেখলাম। এই সময়টাতে কিন্তু এরকম একটা লোভনীয় রেসিপি পেলে মজা করে খেতে পারতাম। এই রেসিপিটা খেতে আমি এত পছন্দ করি যে দেখলে জিভে জল চলে আসে। তেমনি আপনার তৈরি করা রেসিপি দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলি। এত মজাদার ভাবে তৈরি করেছেন বুঝতেও পারছি এটা খুবই সুস্বাদু হয়েছিল। আর অনেক মজা করে খেয়েছিলেন। এক কথায় দুর্দান্ত হয়েছে আপনার তৈরি করা আজকের রেসিপি।

 2 years ago 

প্রায় অনেকদিন পর আমার পছন্দের একটি রেসিপি দেখতে পেলাম। তবে এই পুটি মাছ আমাদের এইদিকে নদীতে যেগুলো পাওয়া যায় এগুলোতে প্রচুর স্বাদ। ভাজা করে খেতে আসলেই অত্যন্ত মজাদার লাগে। সেই পুটি মাছের চমৎকার একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন। আমিও চেষ্টা করব আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে নিজের বাসায় তৈরি করার জন্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

পুটি মাছ আমার মায়ের বেশ প্রিয় ছিল। তাই আজ পুটি মাছ ভাজা দেখে আমার মনটাই ভরে গেল। আপনি বেশ দারুন করে পুটি মাছ ভাজির রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার এমন সুন্দর একটি রেসিপির জন্য।

 2 years ago 

আজ বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু ৷ পুঁটি মাছ কিন্তু আমার বেশ পছন্দের ৷ পুঁটি মাছের ভাজি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ৷ অনেক সুন্দর ভাবে পুঁটি মাছের ভাজি রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে সেই রেসিপি শেয়ার করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে মজাদার এই রেসিপি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

পুঁটি মাছ খেতে আমি অনেক পছন্দ করি। আর আপনি অনেক মজাদার ভাবে পুঁটি মাছের ভাজি রেসিপি তৈরি করেছেন। এই পুঁটি মাছের ভাজি রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুন লেগেছিল। মাঝেমধ্যে মজাদার ভাবে এরকম রেসিপি গুলো তৈরি করে খেতে দারুন লাগে। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে।

 2 years ago 

লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার রেসিপিটি দেখেই তো লোভ লেগে গেল।এভাবে পুটি মাছ ভাজি করলে খেতে অনেক দারুন লাগে। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

পুটি মাছের রেসিপি আমার কাছে খুব একটা মজা লাগে না। তবে হ্যাঁ আপনি যেমন পুটি মাছ ভাজি অনেক পছন্দ করেন তেমনি আমার কাছেও পুটি মাছ ভাজি খেতে বেশ মজা লাগে শুধু ভাজি করে গরম ভাতের সাথে যদি ভর্তা দিয়ে খাওয়া যায় অনেক বেশি মজা লাগে। মজাদার পুঁটি মাছ ভাজি রেসিপি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপির পরিবেশন দেখেই খেতে ইচ্ছা করছে। গরম ভাতের সাথে এই পুঁটি মাছ ভাজি রেসিপি খেতে বেশী মজা লাগবে।

 2 years ago 

পুঁটি মাছের মজাদার একটা রেসিপি আজকে দেখতে পেলাম। এই রেসিপির পরিবেশন আমার কাছে ভালো লেগেছে। আসলে পুঁটি মাছ আমি খুবই পছন্দ করি। যার কারণে এই ভাজি রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63069.89
ETH 1824.87
USDT 1.00
SBD 0.38