কাঁচা আম ও টমেটোর সমন্বয়ে স্যামন মাছের মাথা দিয়ে মজার টক রেসিপি

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মজার একটি টক রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে কাঁচা আম ও টমেটোর সমন্বয়ে স্যামন মাছের মাথার টক রেসিপি।এখন মোটামুটি বেশি ভালোই গরম পড়েছে।আর এই গরমে টক জাতীয় খাবার গুলো খেতে বেশ ভালোই লাগে।সাধারণত সিলেটিরা মাছ দিয়ে টক জাতীয় খাবার খুব বেশি রান্না করে। যেহেতু হাজব্যান্ড পছন্দ করে তাই আমিও মাঝে মাঝে টক জাতীয় খাবার রান্না করি। তবে বেশিরভাগই রান্না করা হয় টমেটো আর জলপাই দিয়ে।কিন্তু আজ একটু ব্যতিক্রম করে রান্না করেছি আম দিয়ে।আর এই টক জাতীয় খাবার গুলো যে কোন ধরনের মাছ দিয়েই রান্না করা যায়।তবে আমি কখনও স্যামন মাছের মাথা দিয়ে রান্না করিনি। আসলে কিছুদিন আগে রেস্টুরেন্টের স্টাফরা এই রেসিপিটি তৈরি করেছিল, আর বাসায় পাঠিয়েছিল। খেয়ে এত মজা লেগেছে যে আমিও তৈরি করে ফেললাম স্যামন মাছের মাথার মজার টক রেসিপি। খুবই মজা হয়েছিল আমার এই রেসিপিটি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছের মাথা২ টি
আম৫০০ গ্রাম
টমেটো৬/৭ টি
পিঁয়াজ কুচিদেড় কাপ
রসুন কুচিহাফ কাপ
হলুদ গুঁড়াদেড় টেবিল চামচ
কারিপাউডার২ টেবিল চামচ
ধনেপাতা কুচি২ টেবিল চামচ
লবনস্বাদমতো
তেলহাফ কাপ

কার্যপদ্ধতিঃ

IMG_8181.jpegIMG_8180.jpeg

প্রথমেই পেঁয়াজ ও রসুন কুচি করে কেটে নিয়েছি। এরপর মাছের মাথা দুটি পানিতে ভিজিয়ে রেখেছি বরফ ছাড়ানোর জন্য।

IMG_8182.jpegIMG_8184.jpeg

এরপর একটি হাঁড়িতে তেল গরম করে রসুন কুচি গুলো দিয়ে হালকা বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি।

IMG_8186.jpegIMG_8190.jpeg

এরপর পেয়াজ কুচি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য।এরই মাঝে মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি।

IMG_8188.jpegIMG_8189.jpeg

এরপর আমগুলোর বরফ ছাড়িয়ে নিয়েছি এবং টমেটো গুলো কেটে নিয়েছি।

IMG_8192.jpegIMG_8193.jpeg

এরপর পেঁয়াজগুলো গলে গেলে গুড়া মশলা দুটি দিয়ে দিয়েছি। এরপর অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।এরপর মাছগুলো দিয়ে দিয়েছি।

IMG_8194.jpegIMG_8196.jpeg

এরপর মাছগুলো মসলার সাথে ভালোভাবে মাখিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি।

IMG_8197.jpegIMG_8198.jpeg

পর আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তিন কাপ পানি অ্যাড করেছি।এরপর ফুল আঁচে ৭-৮ মিনিট রেখে দিয়েছি।

IMG_8201.jpegIMG_8202.jpeg

এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি। ব্যাস হয়ে গেল আমার মজাদার টমেটো ও আমের সমন্বয়ে স্যামন মাছের মাথার টক রেসিপি।

IMG_8209.jpeg

IMG_8210.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ওয়াও আপু।আপনার এই টক রেসিপিটা একদমই অন্যরকম লাগলো।স্যামন মাছের মাথা, কাঁচা আম আর টমেটোর এমন মজার কম্বিনেশন কখনও ভাবিনি! ছবিগুলোর একেকটা যেন স্বাদ আর ঘ্রাণ দিয়ে মনটা মাত করে দিল। 🤤রান্নার ধাপগুলো এত গোছানো আর পরিস্কার ভাবে দেখিয়েছেন ।মনে হচ্ছে হাতের কাছেই সব উপকরণ নিয়ে রান্নাঘরে নেমে পড়ি! 😍 এই গরমের দিনে এমন টক ঝাল একটু ভিন্ন স্বাদের খাবার সত্যিই দারুণ এক তৃপ্তি এনে দেবে বলে মনে হচ্ছে।আপনার রেসিপি মানেই কিছু না কিছু শিখি, নতুন কিছু জানি। ধন্যবাদ এমন দারুণ একটা রান্না শেয়ার করার জন্য।

 last year 

কাঁচা আম ও টমেটোর সমন্বয়ে স্যামন মাছের মাথা দিয়ে মজার টক রেসিপি শেয়ার করেছেন। ব্যক্তিগত ভাবে আমার কাছে আপনার প্রতিটি রেসিপি অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি করেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেন। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয় খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয় ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

স্যামন মাছের রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কাঁচা আম ও টমেটোর সমন্বয়ে স্যামন মাছের মাথা দিয়ে মজার টক রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে লোভ লেগে গেল আপু। রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 last year 

কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে কিংবা মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। মাছের মাথা দিয়েও দারুন লাগে খেতে। আমার তো ভীষণ প্রিয় কাঁচা আমের তরকারি। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু।

 last year 

আপনার এই রেসিপি একদমই ইউনিক ছিল। এমন রেসিপি আমি এর আগে কখনো দেখিওনি আর খাইও নি। আর সত্যি কথা বলতে আমি কখনো কারোর মুখে এমন রান্নার কথা শুনিনি। বেশ ভালো লাগলো এমন সুন্দর একটি ইউনিক রেসিপি দেখে। নিশ্চয়ই খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল।

 last year 

মাছ দিয়ে আম দিয়ে টমেটো দিয়ে টক একদমই অন্যরকম স্বাদের একটি রেসিপি। এত সুন্দর একটি ইউনিক রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনার এই পোষ্টের মাধ্যমে এত সুন্দর একটি ইউনিক রেসিপি সম্পর্কে জানতে পারলাম।

 last year 

এভাবে টক দিয়ে মাছের মাথা রান্না করলে খেতে বেশ মজা লাগে। আমিও করি তবে জলপাই আর টমেটো দিয়ে রুই মাছের মাথা। আম দিয়ে কখনও করা হয়নি। তবে বেশ লোভনীয় লাগছে আপনার রেসিপিটি। রং দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

মাছের মাথা দিয়ে এভাবে টক রেসিপি তৈরি করলে,পেট ভরে ভাত খাওয়া যায়। এমন রেসিপি আমাদের বাসায় প্রায়ই তৈরি করা হয়। বিশেষ করে রমজান মাসে সেহরির সময় এমন রেসিপি খেতে আমার খুব ভালো লাগে। যাইহোক রেসিপিটা দেখে ভীষণ ভালো লাগলো আপু। এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60911.74
ETH 1565.41
USDT 1.00
SBD 0.47