মজাদার চিংড়ি মাছ ভুনার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_9590.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি চিংড়ি মাছ ভুনার মজার রেসিপি নিয়ে। ইলিশ মাছের মত চিংড়ি মাছ ও আমার অনেক পছন্দের, যেভাবে রান্না করা হোক না কেন খেতে বেশ ভালোই লাগে। চিংড়ি মাছ ভুনায় সাধারণত বড় চিংড়ি ব্যবহার করলে খেতে বেশ মজা হয়। আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি। আর এই ভুনা করতে হলে অবশ্যই চিংড়ি মাছের খোসা রাখতে হবে, তা না হলে আমার কাছে মোটেও মজা লাগেনা। যাইহোক আমার এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
চিংড়ি মাছ৭০০ গ্রাম
পিঁয়াজ কুচি২ কাপ
কাঁচা মরিচ৮/৯ টি
টমেটো কুচি১ কাপ
ধনেপাতা কুচিহাফ কাপ
লবনস্বাদমত
তেল৪ টেবিল চামচ
রসুন পেস্ট১ টেবিল চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়াদেড় চা চামচ
ধনিয়া গুঁড়াদেড় চা চামচ
কারিপাউডার২ টেবিল চামচ
তেজপাতা১টি

কার্যপদ্ধতিঃ

IMG_9433.jpeg

প্রথমেই পিঁয়াজ, টমেটো, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি।

IMG_9438.jpeg

চিংড়ি মাছ গুলোর বরফ ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থেকে বেছে পরিষ্কার করে প্যাকেট করা ছিল। আমি শুধু মাঝখানে যে কালো শিরাটা থাকে সেটি মাঝ বরাবর কেটে বের করে নিয়েছি।

IMG_9440.jpegIMG_9441.jpeg

এরপরে একটি কড়াইতে তেল গরম করে তাতে রসুন পেস্ট দিয়ে দিয়েছি।

IMG_9462.jpegIMG_9467.jpeg

এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও লবণ দিয়ে অল্প আঁচে কয়েক মিনিট রেখে সিদ্ধ করে নিয়েছি।এরপর একটি তেজপাতা যোগ করে দিয়েছি। এরপর সকল গুড়া মসলাগুলো দিয়ে দিয়েছি।

IMG_9469.jpegIMG_9470.jpeg

এরপর অল্প আঁচে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি।এরপর পরিষ্কার করা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি।

IMG_9471.jpegIMG_9475.jpeg

এরপর চিংড়ি মাছ গুলো মসলার সাথে ভালোভাবে মাখিয়ে হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি। এরপর মিডিয়াম আঁচে ৬-৭ মিনিট রেখে দিয়েছি।

IMG_9478.jpegIMG_9479.jpeg

এরপর ধনেপাতা এ্যাড করে আমার রান্না শেষ করেছি। হয়ে গেল আমার মজাদার চিংড়ি ভুনার রেসিপি।

IMG_9481.jpeg

IMG_9482.jpeg

IMG_9485.jpeg

পরিবেশন এর জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

চিংড়ি মাছ আমারও খুব প্রিয়।
ছোট বড় যেটাই হোক না কেন যে কোন ভাবে রেসিপি প্রস্তুত করলে খেতে অনেক ভালো লাগে।
চিংড়ি মাছের অনেক মজাদার এবং লোভনীয় রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরেছেন।
পরিবেশনের ফটোগ্রাফি দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুব মজা হবে।

 3 years ago 

আপু আপনি ইলিশ মাছের মতো চিংড়ি মাছ পছন্দ করেন যেনে খুশি হলাম। কারন আমিও চিংড়ি মাছ ভীষণ পছন্দ করি। চিংড়ি মাছ ভুনা দেখে তো কেমন যেনো লাগতেছে। মনে হচ্ছে নিয়ে যেনো খেয়ে ফেলি। অনেক সুন্দর করে রেসিপির ধাপ গুলো দেখিয়েছেন। যে কেউ চাইলে এভাবে রান্না করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি চিংড়ি মাছ ভুনায় বড় সাইজের চিংড়ি হলে খেতে ভালো লাগে। ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দুটোই আমার বেশ পছন্দ। রেসিপিটি দেখে লোভ সামলানো ভীষণ কঠিন। ইচ্ছে করছে পেয়ালাটার উপর হুমড়ি খেয়ে পড়ি।

 3 years ago 

যেকোনো চিংড়ি মাছ খেতেই বেশ মজার আর আমার অনেক প্রিয়।আপনি অনেক সুন্দর করে চিংড়ি মাছের ভুনা করেছেন।চিংড়িগুলির মাথার ঘিলু থাকলে আরো বেশি মজার হয় খেতে।কালারটি খুবই লোভনীয়, ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার তৈরি চিংড়ি মাছের ভুনা রেসিপি দেখে পানি চলে আসল। খুবই ভালোভাবে আপনি এই চিংড়ি মাছের ভুনা রেসিপিটি শেয়ার করছেন যা দেখে খুবই ভালো লাগলো৷ চিংড়ি মাছ খেতে আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি৷ তাই চিংড়ি মাছের রেসিপিগুলো দেখিতেও যেন একটি আলাদা শান্তি কাজ করতে থাকে৷ এই চিংড়ি মাছের ভুনার রেসিপি দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে৷

 3 years ago 

আপু সকাল সকাল চিংড়ি মাছের দারুন মজার ভুনা রেসিপি দেখে লোভ লেগে গেলো।আপনার মতো আমার ও ইলিশ ও চিংড়ি মাছ ভীষণ পছন্দ। আমি ও বড় চিংড়ি ভুনা করার সময় খোসা সামান্য রাখি।নয়তো দেখতে ভালো লাগে না।আর দেখতে ভালো না লাগলে খেতেও ইচ্ছে হয় না।চিংড়ি মাছ যেভাবে রান্না হোক না কেন খেতে খুব মজার হয়।ধন্যবাদ আপনাকে আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি তো দেখছি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন আজকে। চিংড়ি মাছ ভুনার রেসিপি দেখেই অনেক বেশি মজাদার এবং সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে খুবই লোভ লেগে যায়। যে কেউ যদি এটা দেখে তাহলে খেয়ে নিতে ইচ্ছে করবে। সত্যি জিভে জল চলে আসার মত একটা রেসিপি ছিল। আমি ইলিশ মাছ খেতে পছন্দ করি, তবে চিংড়ি মাছ খুব একটা ভালো লাগে না। কিন্তু দেখলে মনে হয় এটা অনেক সুস্বাদু।

 3 years ago 

চিংড়ি মাছের রেসিপি দেখে যেন জিভে দিয়ে জল চলে আসলো। কারণ চিংড়ি আমার খুবই প্রিয়। আর আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপিটি তৈরি করেছেন। রেসিপি পরিবেশন দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চিংড়ি মাছ আমারও খুবই পছন্দ। বড় চিংড়ি গুলো এভাবে ভুনা করলে সত্যিই খুব ভালো লাগে খেতে। আমরাও চিংড়ি মাছ ভুনা করলে চিংড়ি মাছের খোসা সহই ভুনা করি। না হলে আমার কাছেও ভালো লাগেনা খেতে। আপনার রেসিপির সর্বশেষ ফটোগ্রাফি গুলো দেখে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ চিংড়ি মাছের ভুনা রেসিপির ক্ষেত্রে বড় চিংড়ি মাছ হলে সেটা আরো বেশি সুস্বাদু হয়। বড় চিংড়ি মাছ গুলোকে কিভাবে ভুনা করেছেন সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন আর সবশেষে লোভনীয় সেই রেসিপির ছবি শেয়ার করেছেন। সত্যি বলতে দেখেই খেতে ইচ্ছে করছে আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61426.98
ETH 1631.00
USDT 1.00
SBD 0.42