মিনি বান্দরবনে কিছু মুহূর্ত
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আমরা যখন সকলে মিলে কক্সবাজারে গিয়েছিলাম তখন বেশ কিছু জায়গায় ঘুরেছিলাম।তার মাঝে মিনি বান্দরবানও ছিল।যদিও এর আগে কখনো বান্দরবনে যাইনি তাই বান্দরবান বিষয়ে কোন ধারনা নেই। তবে এই জায়গা থেকে সামান্য একটু ধারণা পেলাম।যেদিন এখানে গিয়েছিলাম তখন শরীর খুবই খারাপ ছিল, বারবার বমি হচ্ছিল।কিন্তু তারপরও সাহস নিয়ে সকলের সাথে রওনা দিয়েছিলাম।কয়েকটি ডাব কিনে গাড়িতে উঠেছিলাম। বারবার একটু একটু করে ডাবের পানি খাচ্ছিলাম। শরীরকে ফিট রাখার জন্য ডাব কিন্তু সেদিন খুব ভালো কাজ করেছিল।আর এ কারণেই পাহাড়ে উঠে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পেরেছিলাম।পাহাড়ে কিন্তু কোন সিঁড়ি ছিল না, তাহলে বুঝতেই পারছেন কতটা কষ্ট করে উপরে উঠেছিলাম।ছোট বড় সকলেই মিলে উঠে গিয়েছিলাম পাহাড়ে। অবশ্য আমার আম্মা ওঠেনি, কারণ সাহস পায়নি।যাইহোক খুব বেশি ফটোগ্রাফি করতে পারিনি কারণ শরীরটা অসুস্থ ছিল।যে ফটোগ্রাফি গুলো নিয়েছিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে যাওয়া যাক তাহলে ফটোগ্রাফি গুলো।
[
](https://steemitwallet.com/~witnesses
Posted using SteemPro Mobile
খুবই চমৎকার লাগছিল যখন রাস্তার চারিপাশ দেখছিলাম। এক পাশে সমুদ্র, আর এক পাশে গাছ পালায় পরিপূর্ণ ঘন সবুজ পাহাড়।এমন চমৎকার পরিবেশে লং ড্রাইভে গেলে বেশ ভালোই লাগে।
সারি সারি লম্বা লম্বা সুপারি গাছের মতো দেখতে গাছগুলো খুবই চমৎকার লাগছিল।
পাহাড়ের উপরে গিয়ে এই ফটোগুলো নিয়েছিলাম।পানের পাতা দেখতে পাচ্ছেন, এগুলোকে পানের বর বলে সম্ভবত।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
বান্দরবন আমার এখনো যাওয়া হয়নি।আপনারা সবাই মিলে মিনি বান্দরবনে গিয়ে খুব সুন্দর মূহুর্ত কাটিয়েছেন আপু।যদিও আপনি অসুস্থ ছিলেন,তারপরেও সবার সাথে সুন্দর সময় কাটিয়েছেন। সুযোগ হলে আমি ও যার পরিবারের সবাই কে নিয়ে।ধন্যবাদ আপু চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করে নেয়ার জন্য।
কক্সবাজারের মিনি বান্দরবনে আমরা বছর দুয়েক আগে গিয়েছিলাম। পাহাড়ের উপরে উঠে অনেক গুলো ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম এবং চারপাশের সৌন্দর্য দারুণভাবে উপভোগ করেছিলাম। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সেই স্মৃতি মনে পড়ে গিয়েছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শরীর খারাপ থাকার পরেও আপনি সবার সাথে ঘুরতে বের হয়েছিলেন বলেই এত সুন্দর জায়গা দেখতে পেরেছেন আপু। জায়গাটি সত্যি অনেক সুন্দর। বান্দরবানের পাহাড়ি এলাকাগুলো সত্যিই অনেক সুন্দর। এই মিনি বান্দরবানের সৌন্দর্য দেখেও ভালো লাগলো আপু।