দেশ থেকে পরিচিত মানুষগুলোর কোন দুঃসংবাদ এলে আসলে তা খুবই কষ্টকর

in আমার বাংলা ব্লগ2 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_3639.jpeg

পরিচিত মানুষগুলো যেসব মানুষের সাথে আমাদের বেশ ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে, তাদের বাসায় যাওয়া আসা, সুখ-দুঃখে পাশে থাকা সে সকল মানুষ সম্পর্কে যদি হঠাৎ করে কোন দুঃসংবাদ পাওয়া যায় তা আসলে খুবই কষ্টদায়ক।বাংলাদেশে আমাদের এক ঘনিষ্ঠ প্রতিবেশী তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আমাদের।আর তারা আমার বাবা মায়ের বয়সী হবেন।হঠাৎ করে আজ জানতে পেলাম তারা দুজনেই ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছে। আন্টির অবস্থা মোটামুটি বেশ ভালোই রয়েছে, কিন্তু আঙ্কেলের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে। ক্যান্সার তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে।তাদের দুটি ছেলেই ইংল্যান্ডে থাকে, ছেলে দুটির সংসারও এখানে।মাঝেমধ্যে তারা বাংলাদেশে যায়, আর বাংলাদেশ থেকে তার বাবা-মা ও এখানে বেড়াতে আসে।কয়েক বছর আগে তারা যখন ইংল্যান্ডে এসেছিল তখন আমার বাসায় দাওয়াত করেছিলাম। তারা হোল ফ্যামেলি আমার বাসায় এসেছিল।এর আগে আমাদেরও দাওয়াত করেছিল আমরাও তাদের বাসায় গিয়েছিলাম।আবার আমরা যখন বাংলাদেশে যাই তখন তারা দেখা করতে আসে।

আন্টির অসুস্থতা আগে থেকেই জানতাম, এখন মোটামুটি ভালো আছে। কিন্তু আজ হঠাৎ শুনলাম আঙ্কেলের অবস্থা বেশি ভালো নয়।আসলে জন্ম নিলেই এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এটিই হচ্ছে নিয়ম। বিভিন্ন ধরনের রোগ শোক, এটি একটি অসীলা মাত্র।এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকেই একদিন চলে যেতে হবে। এভাবে ধীরে ধীরে সবাই যাওয়ার মাধ্যমে এক সময় আমাদেরও সিরিয়াল চলে আসবে।ধীরে ধীরে এভাবে আমাদের অতি পরিচিত পারা প্রতিবেশী, আত্মীয়-স্বজন একে একে সকলেই বিদায় নিচ্ছে।আগে আমার দাদা, নানা বাড়িতে কত মুরুব্বী লোকজন ছিল। অল্প কিছু ছাড়া তাদের বেশিরভাগই এখন বেঁচে নেই।আসলে এগুলো ভাবলেই খুবই কষ্ট লাগে।কিন্তু এটিই তো প্রকৃতির নিয়ম, এই পৃথিবী ছেড়ে সকলকেই একদিন চিরতরে চলে যেতে হবে।

আমরা সকলেই এই পৃথিবীতে ক্ষণিকের পথযাত্রী।আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য।কিন্তু আমরা এই পৃথিবীর মায়া ও মোহে সবকিছু ভুলে বসে থাকি।এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তা আমরা ভুলে যাই।যাইহোক অনেক কিছুই লিখে ফেললাম আন্টি ও আঙ্কেলের অসুস্থতাকে কেন্দ্র করে।এখন একটি মাত্রই কাম্য আমরা যেন আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে না যাই, তার সকল পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 2 days ago 

পরিচিত মানুষগুলোর কোন দুঃসংবাদ এলে সত্যি ই ভীষণ কষ্ট হয়।পরিচিত মানুষ গুলো এক এক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে যায়,আর এটাই পৃথিবীর নিয়ম।সবাইকে চলে যেতে হবে।এটা ভাবলে সত্যি খুব খারাপ লাগে।পরিশেষে আমরা যেনো আল্লাহকে ভুলে না যাই।কষ্টদায়ক অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38