হঠাৎ গ্যাস বয়লার এ বড় ধরনের প্রবলেম

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_0261.jpeg

কয়েক মাস ধরে আমাদের গ্যাসের মিটারে প্রবলেম দেখা দিয়েছিল। তাই কোন মিটার রিডিং আমরা নিতে পারছিলাম না।এর আগে অবশ্য যে কোম্পানির সাথে ছিলাম সেই কোম্পানির স্মার্ট মিটার ছিল। তখন আমাদের কোন মিটার রিডিং চেক করে দিতে হতো না, অটোমেটিক্যালি তাদের কাছে চলে যেত গ্যাস ও ইলেক্ট্রিক মিটার এর রিডিং। এখন আমরা বর্তমানে ই ডি এফ কোম্পানির সাথে রয়েছি। গতকাল সেই কোম্পানি থেকে একজন লোক পাঠানো হয়েছিল গ্যাস মিটারের প্রবলেম চেক করার জন্য। গ্যাস মিটার সে ফিক্স করে দিয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের গ্যাসের যে বয়লার রয়েছে সেই বয়লারে মারাত্মক প্রবলেম হয়েছে।লোকটি বলেছে এই বয়লারের switch অলটাইম এখন বন্ধ করে রাখতে হবে তা না হলে বিপদ ঘটে যেতে পারে। আর দ্রুত একজন গ্যাস ইঞ্জিনিয়ার এর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তাই আজকে সকালে ঘুম থেকে উঠেই কয়েকবার কল করেছি গ্যাস ইঞ্জিনিয়ার এর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। প্রথমে তাদের কোম্পানিতে ফোন করি।এরপর একজন মহিলা আমাদের ফুল এড্রেস নিয়ে বলল ইঞ্জিনিয়ার এর সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আমাকে কল করে জানাবে। সারাদিন অপেক্ষায় থাকলাম কিন্তু কোন কল আসেনি। কালকে আবার সকালে উঠে শুরু করে দিতে হবে ফোন করা।খুব বেশি বিপদে পড়ে গিয়েছি এই মুহূর্তে।

বয়লারের switch off করে রাখলে গরম পানি তো পাওয়া যাবেই না সাথে সেন্ট্রাল হিটার গুলোও অফ থাকবে। কারণ সেন্ট্রাল হিটারগুলো গ্যাসে চলে। চিন্তা করুন এখন প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডায় যদি হিটারগুলো অন করতে না পারি তাহলে কি অবস্থা হতে পারে? বাচ্চাদেরকে নিয়ে কত বড় একটি প্রবলেমে পরেছি তা আর বলার মত নয়।এরপর আবার ঠান্ডা পানি! ঠান্ডা পানিতে হাত দেওয়াই যায় না,মনে হয় হাত কেটে নিয়ে যাচ্ছে পানি। শাওয়ার করা না হয় বাদই দিলাম। কিন্তু ওযু করা, হাতমুখ ধোয়া, কিচেনের হাঁড়ি-পাতিল, প্লেট ধোয়া খুবই কষ্টকর ব্যাপার। এদেশে গরমের দিনেও কিন্তু পানি অনেক ঠান্ডা থাকে।তাই গরমের দিনেও গরম পানি ব্যবহার করি।আর এখন ঠান্ডার দিন তাহলে চিন্তা করুন অবস্থা তাহলে কেমন হতে পারে। আপাতত ঘর গরম করার কাজটি ইলেকট্রিক হিটার দিয়ে চালিয়ে নিচ্ছি। কিন্তু গরম পানির জন্য পড়েছি খুব বিপদে। কেটলিতে পানি গরম করে করে কিছু কাজ করে নিচ্ছি। কিন্তু তারপরও হচ্ছে না, তাই মাঝে মাঝে রিস্ক নিয়েই বয়লার অন করছি। কিছুক্ষণ অন করার পর আবার অফ করে রাখছি।

জানিনা আগামীকাল কোন ব্যবস্থা করতে পারব কিনা? খুবই একটি আতঙ্কের মধ্যে রয়েছে আমরা। মাঝে মাঝে রিস্ক নিয়ে অন করতে হচ্ছে।কিন্তু কোন উপায় নেই, এই প্রচন্ড ঠান্ডায় বয়লার ছাড়া কোনভাবেই চলা সম্ভব নয়।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। দোয়া করবেন এ সমস্যার দ্রুত সমাধান যেন আমরা পেতে পারি।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

খুবই খারাপ লাগলো আপু আসলেই বাচ্চাদেরকে নিয়ে খুবই জটিল পরিস্থিতিতে আছেন। আমাদের দেশে এই সামান্য ঠান্ডা পানি এত বরফ।ফজরের সময় তো গরম পানি দিয়েই ওজু করি। আশা করছি আগামীকাল আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। রিস্ক নিয়ে অন না করাই ভালো কারণ এতে পরবর্তীতে অনেক বড় বিপদ হতে পারে।

 2 years ago 

আপু সমস্যার সমাধান হয়ে গিয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যিই আপু খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।আসলে এখন যে অবস্থা তাতে ঠান্ডা পানি যেমন ব্যবহার করা যায় না।ঠিক তেমনি বয়লার অন করাও রিস্ক।কখন লোক আসবে। কখন সারবে এটাই ভাবনার বিষয়। খুব মানসিক চাপের মধ্যে আছেন।চিন্তা করবেন না।ইনশা আল্লাহ কাল লোক আসবে।

 2 years ago 

হ্যাঁ আপু লোক এসেছিল। সমস্যার সমাধান হয়ে গিয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি অনেক চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন বুঝতেই পারছি। আসলে এরকম পরিস্থিতির মধ্যে অনেকটা আতঙ্কেই দিন কাটছে আপনার। গ্যাস বয়লার সত্যি অনেক মারাত্মক। কারণ এটা থেকে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যাইহোক আপু আপনি ভালো আছেন জেনে ভালো লাগলো। তবে দোয়া করি সব সমস্যা যেন দ্রুতই কাটিয়ে উঠতে পারেন।

 2 years ago 

আপু সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ইঞ্জিনিয়ার এসেছিল আজ সকালে।অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

আপু আপনারা আসলেই খুব ঝামেলায় পরেছেন। এমন প্রচন্ড শীতে ঠান্ডা পানি দিয়ে গোসল করা একেবারেই অসম্ভব। আর সেন্ট্রাল হিটার অন না করলে তো ফ্লোরে পা রাখাই খুব কষ্ট। শীতপ্রধান দেশে শীতের দিনে বয়লার ছাড়া থাকা মোটেই সম্ভব নয়। এমন অবস্থায় আমিও পরেছিলাম সাউথ কোরিয়াতে থাকা অবস্থায়। ২দিন পর বয়লার ঠিক হয়েছিল। কিন্তু ২ দিন পাশের বিল্ডিংয়ে বন্ধুর বাসায় ছিলাম। কারণ ঠান্ডা পানি দিয়ে গরমের সময়ই গোসল করা যেতো না,আর শীতে তো একেবারে অসম্ভব। আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের এই সমস্যা দূরে হয়ে যাবে। তবে সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত, রিস্ক নিয়ে বয়লার চালানোর একটু পরেই বন্ধ করে দিবেন মনে করে। যাইহোক আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60737.85
ETH 1558.46
USDT 1.00
SBD 0.50