স্বপ্নভঙ্গ

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার বন্ধুরা,

আজকে একটা নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি।আশা করতেই পারি যে এটা আপনাদের ভালো লাগবে।তাহলে একবার দেখে নিন আজকের কবিতা।

WhatsApp Image 2024-07-26 at 02.45.47 (1).jpeg

Image created by Open AI


একটা স্বপ্ন ধীরে ধীরে
মরে যায় শব্দহীন,
আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষাগুলো
ডুবে যায় গহীন।

একদিন যে আলো ছিল
চোখের পাতায় জ্বলে,
আজ তা নিভে আসছে ধীরে
ভাঙা আস্থার তলে।

শব্দেরা হারিয়ে যায়,
অর্থ মুছে ফেলে ছায়া,
কবিতার শিরায় শিরায়
বেজে ওঠে দীর্ঘশ্বাসের মায়া।

অযাচিত অত্যাচারে
ঘুম কেঁপে ওঠে রাতে,
স্বপ্নেরা খসে পড়ে
অন্ধকারের প্রাচীর ঘেঁষে—
কেউ টের পায় না তাতে।

সময়ের ধারাল ছুরিতে
কাটা পড়ে সম্ভাবনা,
বেঁচে থাকে শুধু কবিতা—
একটা স্তব্ধ আহ্বানা।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 5.826325596916164 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

স্বপ্নময় মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে লেখা কবিতাটি পড়ে ভালই লাগলো দিদি। এরকম কবিতা গুলির মধ্যে নিজের মনের বিভিন্ন স্বপ্নের গীতিকথা খুঁজে পাওয়া যায়। স্বপ্নভঙ্গ কবিতাটির প্রত্যেকটা আইন যেনো বাস্তবধর্মী লিখেছেন দিদি। এরকম আমাদের জীবনের সাথে মিলে যাওয়া বাস্তবময় কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

স্বপ্নভঙ্গের যন্ত্রণা ও নীরব দীর্ঘশ্বাস এতটা গভীরভাবে ফুটিয়ে তুলেছেন যে প্রতিটি পঙক্তি মনে দাগ কেটে যায়। শব্দহীন এক বেদনার চিত্র যেন কবিতার প্রতিটি লাইনে মূর্ত হয়ে উঠেছে। বিশেষ করে "সময়ের ধারাল ছুরিতে কাটা পড়ে সম্ভাবনা" লাইনটি হৃদয়ে গিয়ে আঘাত করে। এমন অনুভূতিময় ও বাস্তবতাকে ছুঁয়ে যাওয়া এক অনন্য সৃষ্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 last year 

প্রতিটি মানুষের জীবনের সুন্দর স্বপ্ন থাকে। প্রতিটি মানুষ সুন্দর স্বপ্ন দেখতে অভ্যস্ত। কিন্তু এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা ধীরে ধীরে সেই স্বপ্নগুলো মরে যাই। বাস্তব জীবনে কিছু স্বপ্ন পূরণ হয় আবার কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করলেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে দিদি।

 last year 

কি সুন্দর ছন্দ মিলিয়ে কবিতা লিখেছেন, কবিতার মধ্যে রূপক অলংকার সহ বাক্য বিন্যাস চমৎকার! আপনার কবিতার হাত নিঃসন্দেহে খুব সুন্দর। লিখে চলুন। শব্দের শ্রমিক হয়ে সাহিত্যে থাকুক আপনার ছাপ।

 last year 

স্বপ্নভঙ্গের জ্বালা আসলেই তীব্র। যার স্বপ্নভঙ্গ হয়,একমাত্র সে-ই বুঝে এই যন্ত্রণাটা কেমন। যাইহোক অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। কবিতার প্রতিটি লাইন সত্যিই দারুণ হয়েছে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ দারুণ আপু। চমৎকার লিখেছেন আপনি কবিতা টা। আপনার কবিতা গুলো বরাবরই চমৎকার হয়ে থাকে। খুব সুন্দর ছিল আপনার এই কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60990.63
ETH 1575.34
USDT 1.00
SBD 0.47