কল্যাণ জুয়েলার্স থেকে কেনাকাটা পর্ব
নমস্কার বন্ধুরা,
আজ আমি আপনাদের সঙ্গে কল্যান জুয়েলার্সে কেনাকাটার কিছু মুহূর্ত ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
আজকের বাজারে দাঁড়িয়ে সোনার জিনিস কেনা এখন দুঃসাধ্য হয়ে যাচ্ছে ।এ কারণেই বলছি যত দিন যাচ্ছে ততই সোনার দাম বেড়েই চলেছে ।সত্যি বলতে সাধারন মধ্যবিত্তের কাছে এখন সোনা কেনা অনেক দূর দূরান্তের ব্যাপার। এক বছরের মধ্যে যেভাবে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তা কল্পনার বাইরে।
প্রতিটা মেয়ে সোনার গয়নার প্রতি একটু দুর্বল থাকে বলা যেতে পারে। আমার কিন্তু সোনার গয়না খুব ভালো লাগে। কিন্তু ভালো লাগলেই যে সেটা চাইলে কিনতে পারি সেটা কিন্তু একেবারেই নয় ।আসলে আমার বিয়ের মাত্র এক বছরের মধ্যে প্রায় কুড়ি হাজার টাকা দাম বৃদ্ধি পেয়েছে ।তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে দাম বেড়ে চলেছে। আজকের সোনার রেট অনুযায়ী ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৮২ হাজার ৩৫০।
গত দুদিন আগেই আমাদের টুঙ্কুর অন্নপ্রাশন ছিল ।সেই উপলক্ষে আমাদের সোনার দোকানে যাও।য়া আর সোনার দোকান বলতে আমরা পি সি চন্দ্রেই বেশির ভাগ সময় যাই । কিন্তু পি সি চন্দ্র থেকে অনেক গয়না কেনার পর ভাবলাম কল্যাণ জুয়েলার্সে যাই ।তাছাড়া কল্যাণ জুয়েলার্স এ এর আগে আমরা কখনো সোনার জিনিস কিনিনি। তাই জন্যই একবার দেখতে যাওয়া ।কিন্তু দেখতে গেলে কিছু না কিছু কেনা তো ঠিকই হয়ে যায়। সেভাবেই আমাদের ছোট্ট সদস্যের জন্য একটা গলার হার কিনেছিলাম। আর তার সাথে লকেট কিনেছিলাম ।আর কিনেছিলাম ছোট্ট একটা আংটি ।যেটা ওর হাতে খুব মানানসই হয়েছিল ।
এই কলিন জুয়েলার্সে সোনার গয়নার কালেকশন খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। এবং মার্কেটের থেকে কিছুটা কম দাম ,এই কারণে কারণ মজুরি একটু হলেও ছাড় দেয় ।
তাছাড়াও আমি একটা গলার নেকলেস পছন্দ করেছিলাম। এটা পরবর্তীতে নেব বলে ঠিক করেছি। তাছাড়া এখানে আরো অনেক রকমের কালেকশন দেখলাম যেগুলো খুবই ভালো লেগেছে । আমার ডায়মন্ডের নেকলেস গুলো ভীষণ ইউনিক লেগেছে।সোনার গয়নাগুলো ডিজাইন ভীষণ সুন্দর। সব মিলিয়ে ভালোই কেনাকাটা করেছি ।পরবর্তীতে আবারও এখানে আসার ইচ্ছা আছে । এই সোনার হার আর আংটি ছাড়াও আমরা বিভিন্ন সোনার দোকান থেকে নানান রকম জিনিস কিনেছি। সেগুলো পরবর্তী একটা পর্বে আপনাদের সাথে ভাগ করে নেবো।।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Congratulations, your post has been upvoted by @nixiee with a 6.888629597000011 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
কল্যান জুয়েলার্সের কালেকশন সব সময়ই ভালো থাকে। যদিও কলকাতার শোরুমে আমি ঢুকিনি৷ থানেতে থাকাকালীন গিয়েছি। ওদের ডিজাইন যেমন সুন্দর হয় তেমনি সুক্ষ্মও। তানিস্কের পর আমার সব সময়ই কল্যান পছন্দের। যদিও পিসি বা সেনকো ইত্যাদি বাঙালি দোকানগুলোতে যাবার অভিজ্ঞতা কম। অবাঙালি রাজ্যে বসবাসের ফল আরকি।
হার আংটি ও লকেট তিনটের ডিজাইনই বেশ ভালো হয়েছে।
যতই দাম বাড়ুক, মানুষ সোনা ঠিকই কিনবে। থেমে কেউ যাবে না৷ হি হি হি ভারতীয় যে আমরা৷
গত দুদিন আগেই টুঙ্কুর অন্নপ্রাশন ছিল বলে আপনি খুব চমৎকার সোনার জিনিস নিলেন দিদি।চমৎকার হয়েছে জিনিস দুটো।দাম বাড়লেও সোনার জিনিস আমাদের কিনতেই হয়।আপনার অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো দিদি।ধন্যবাদ জানাই আপনাকে শেয়ার করার জন্য।
কল্যাণ জুয়েলার্সে গিয়ে তো টুনকুর জন্য ভালোই কেনাকাটা করেছেন বৌদি। গলার হার দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ ডিজাইনটা খুবই সুন্দর। তাছাড়া লকেট এবং আংটিটাও দারুণ। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
টুনকুর জন্য গলার চেইন, লকেট ও আংটি সবগুলোই অনেক সুন্দর হয়েছে, দিদিভাই। এটা সত্য আমাদের এখানেও প্রচুর পরিমাণে সোনার দাম বেড়ে গিয়েছে, যা এখন সাধ্যের বাহিরে।
একেবারেই ঠিক দিদি সোনা কেনা দিন দিন অসম্ভব হয়ে উঠছে। দাম যেনো লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার। যদিও আমার সোনার প্রতি তেমন আগ্রহ নেই। তাই দাম কমলে বা বাড়লেও আমার কিছুই এসে যা না। তবে টুংকুর অন্নপ্রাশনের জন্য চেইন,লকেট ও আংটি বেশ সুন্দর হয়েছে। মেশিনের ডিজাইন এর জন্য চেইনটা বেশ সুন্দর লাগছে।ধন্যবাদ দিদি ব্লগটি শেয়ার করার জন্য।