Absolute barbecue তে 🩷

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,


গত সপ্তাহের শুক্রবার হঠাৎ করেই প্ল্যান করলাম যে আমরা বুফে খেতে যাব সবাই মিলে । ব্ল্যাকস মাঝে মাঝে এরকম প্ল্যান হঠাৎ করেই করে ।ওর যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করেই ফেলে। বিকেলবেলা আমি গিয়েছিলাম ডক্টর দেখাতে ,সেখানে বসেই হঠাৎ করে এই প্ল্যান করেই সবাইকে ফোন করে ডাকা হলো।

WhatsApp Image 2025-06-11 at 00.14.58.jpeg

Absulute বারবিকিউর বুফেতে আমরা এর আগে একবার গিয়েছিলাম। তখন খুব ভালো লেগেছিল বলে, এই নিয়ে দ্বিতীয়বার যাওয়া। এর আগে আমরা বারবিকিউ নেশনেই বেশিরভাগ যেতাম ।কিন্তু ওখানে খাবারের মান একটু লো হওয়াতে এই absolute এ আসতে শুরু করেছি।

WhatsApp Image 2025-06-11 at 00.14.59.jpeg

বেশ রাত করে গেছিলাম প্রায় নটা নাগাদ ।প্রথমে কোনো স্লট পাওয়া যাচ্ছিল না। আসলে এই ধরনের বুফে গুলোতে স্লট না পাওয়াটা একটু অবাক করার বিষয়। যদি না কোনো অনুষ্ঠান থাকে। অনুষ্ঠান থাকলেই একমাত্র ভিড় থাকে ।আদারওয়াইজ ফাকাই থাকে বলা যেতে পারে। আসলে জায়গা বেস করে লোক হয়। ওখানে পৌঁছে বুঝলাম যে কেন কোন টেবিল পাওয়া যাচ্ছিল না !গিয়ে দেখলাম প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষের আয়োজন ওখানে একটা বার্থডে পার্টি হচ্ছে। প্রায় সমস্ত টেবিলই ভরা। শুধু দুটো টেবিল খালি ছিল ।যেটা আমাদেরকে দেওয়া হয়েছে।

WhatsApp Image 2025-06-11 at 00.14.59 (1).jpeg


আমরা আমাদের মত টেবিল নিয়ে বসে গেলাম ।যেহেতু বুক করা ছিল তাই অসুবিধা হয়নি ।তারপরই খাবার আসতে শুরু করলো ।ভেবেছিলাম যেহেতু ভিড় রয়েছে তাই খাবারের মান ভালো থাকবে। কিন্তু গিয়ে দেখলাম একেবারেই উল্টো। ভিড় থাকার কারণে খুব একটা মনোযোগ আমাদের প্রতি দেওয়াই হয়নি। তাছাড়া খাবার এত কম পরিমাণে দেওয়া হয়েছিল যে কি ঠিক মজা আসছিল না।

WhatsApp Image 2025-06-11 at 00.14.59 (3).jpeg

স্টার্টার আইটেম মাত্র তিন রকমের ছিল ।আর বাকি সব মেইনকোর্স। মেইন কোর্সের খাবার বরাবরই আমরা খাই না। কারণ এই ধরনের বুফে গুলোতে আমরা স্টার্টারই খাই। কারণ বিভিন্ন ধরনের কাবাব আইটেম থাকে যেহেতু ,সেটা খেয়েই পেট ভরে যায় ।তাই মেইন কোর্সের দিকে যাই না। এছাড়াও মেইন কোর্সের খাবার একেবারেই ভালো হয় না। কিন্তু এইবার এসে আমরা পুরো বোকা হয়ে গেছিলাম । খুব তাড়াতাড়ি স্টাটার আইটেম খাওয়া হয়ে যাবার পর মেনকোর্সের খাবার বাধ্য হয়ে খেয়েছি। যেহেতু ডিনার করছি কিছু তো খেতেই হবে। সেই হিসাব করে নিজেদের মত কিছু খাবার নিয়ে এলাম। আমি খেয়েছিলাম বেবি নান,আর মাটন ।এছাড়া খাবার মত সেরকম কিছু ছিল না।

WhatsApp Image 2025-06-11 at 00.15.01.jpeg

যেহেতু সবাই মিলে গিয়েছিলাম ওটাই একটা মজা । হাসি-ঠাট্টার মধ্যে দিয়ে খাওয়া-দাওয়া শেষ করলাম ।আসার সময় বৃষ্টির মুখোমুখি হতে হয়েছিল। যেহেতু গাড়ি ছিল সেহেতু খুব একটা অসুবিধা হয়নি। আর খাওয়াটা যদি তার সাথে আরেকটু ভালো হতো তাহলে আরো ভালো হতো। যাই হোক ভালো একটা সময় কাটিয়ে বাড়ি ফিরে গেলাম ।

WhatsApp Image 2025-06-11 at 00.15.00.jpeg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 8.188547681860053 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

@swagata21, নমস্কার! Your post about the impromptu buffet plan at Absolute Barbecue is a delightful read! I love how spontaneous Black's plans are – it adds a fun element to life! 🎉

It's a shame the food quality wasn't up to par this time, especially with the birthday party crowd. However, your positive attitude shines through, focusing on the joy of spending time with friends and family. The photos are making me hungry! 😋

Have you tried any other barbecue places recently? Would love to hear your recommendations! Thanks for sharing your experience! Keep posting!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 62347.27
ETH 1613.67
USDT 1.00
SBD 0.47