আমার কবিতার খাতা থেকে:কালো মেঘ।।১১ আগস্ট ২০২৫
নমস্কার বন্ধুরা,
একজন মানুষ শব্দের মাধ্যমে ও চিত্র আঁকে।আর সেই ছবি শুধু স্রষ্টার নয় কথা বলে হাজারো মানুষের না বলা অনেক কিছু নেই।সেই চিত্র মাঝে মাঝে হয়ে ওঠে সত্যিকারের জ্যান্ত কবিতা।আর আজকে আমার পরিবেশনা একটা সেরকমই জ্যান্ত কবিতা।
কালো মেঘ ঘনিয়ে আসে মনের আকাশে,
যেন সব রঙ ঢেকে দেয় এক নিঃশব্দ আঁধারে,
তবু কোথাও, অদৃশ্য কোনো কোণে,
এক বিন্দু আলো নীরবে শ্বাস নিতে থাকে।
হয়তো সেই আলোই শেষ অবলম্বন,
যা ভাঙতে চায় না, হার মানতে চায় না,
মেঘের ভেতর থেকেও খোঁজে পথ—
নতুন ভোরের, নতুন আকাশের।
কারণ আঁধার যতই গভীর হোক,
আলোকে থামিয়ে রাখা যায় না চিরকাল,
তার নিজস্ব এক জেদ আছে—
জাগিয়ে রাখার, বাঁচিয়ে রাখার,
এবং ফিরিয়ে আনার সেই হারানো সকাল।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Congratulations @swagata21, your post was upvoted by @supportive.
Congratulations, your post has been upvoted by @nixiee with a 8.480934891549396 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
কবিতার লাইন গুলো পড়ে অনেক ভালো লেগেছে দিদি। চমৎকার কবিতা লিখেছেন আপনি। আর কথাগুলো অসাধারণ ছিল। আমার ভীষণ ভালো লেগেছে।
দিদি আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। অসাধারণ কবিতার লাইনগুলো। কালো মেঘ যখন জন্ম হয় তখন মনের গভীরে অদ্ভুত এক শূন্যতা তৈরি হয়।