ফুড ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।


আলোকচিত্র: ১

WhatsApp Image 2024-06-28 at 00.51.55_f3649f30.jpg

দাড়াও পথিকবর স্পেশাল চিকেন স্যুপ
দমদমের দাড়াও পথিকবর রেস্টুরেন্ট খুব ভালো একটি রেস্টুরেন্ট বলা চলে ।এখানকার প্রত্যেকটি খাবার খুব ভালো, বিশেষ করে চাইনিজ খাবারের টেস্ট জাস্ট দারুন ।আমরা এখান থেকে সেই রেস্টুরেন্টের স্পেশাল স্যুপ নিয়েছিলাম। অনেক ভেজিটেবল ছিল তার সাথে হালকা ও ছিল ।


আলোকচিত্র: ২

WhatsApp Image 2024-06-28 at 00.51.55_e52b2aa2.jpg

চিকেন তন্দুরি
অনেকেই চিকেন তন্দুরি খেতে খুব ভালোবাসে ।আমরাও কিন্তু ভীষণ ভালবাসি এই খাবারটি।আর এই খাবারটি নিয়েছিলাম ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানিতে গিয়ে, স্টাটার হিসেবে খেয়েছিলাম। আমাদের কাছে এই তান্দুরি খুব ভালো লেগেছে।


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2024-06-28 at 00.51.55_f65c39e3.jpg

ভেটকি তন্দুরি
নতুন খাবারের আইটেম হিসাবে এই ভেটকি তন্দুরি নিয়েছিলাম । এই মাছের ভেতরে অনেক রকম মসলা দেওয়াতে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল তবে বেশি মসলা ইউজ না করে যদি শুধু মাছটা গ্রিল করে দিত, তাহলে মনে হয় আরো ভালো লাগতো ।


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2024-06-28 at 00.51.54_b35e0678.jpg

দাদা বৌদির স্পেশাল ভেটকি ফিস ফ্রাই।
দাদা বৌদির স্পেশাল ভেটকি ফিস ফ্রাই। এই রেস্টুরেন্টের ফিশ ফ্রাই জাস্ট দারুন ।এমনকি এখানে পুরো মাছটা দেওয়া হয় ।তাতে খেতেও খুব ভালো লাগে ।আর আমাদের কাছে খুব ভালো লেগেছিল।


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2024-06-28 at 00.51.55_b05da80b.jpg

সোনার তরী রেস্টুরেন্টের স্পেশাল ডাব আইস ক্রিম।
আইসক্রিম খেতে আমার ভীষণ ভালো লাগে ।আর এই আইসক্রিমের মধ্যে স্পেশালিটি এটাই যে ডাবের শাঁসের কিছু কিছু টুকরো দিয়ে পুরোটা তৈরি থাকে ।যাতে করে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ।এই আইসক্রিমটা সকলে একবার ট্রাই করতে পারেন ,দেখবেন খুব ভালো লাগবে।


ডিভাইসVivo v23
লোকেশন(কলকাতা )
ক্রেডিট@swagata21

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  

Wow they are very attractive and nice.

 2 years ago 

বিভন্ন প্রিয় খাবার ছবিতে এই পোস্ট যেন অপূর্ব সুবাসে মেতে উঠলো। অসাধারণ সব ছবি ও খাবারের পদ। সম্পূর্ণ পোস্টটি যেন একবেলা পেট ভরা লাঞ্চের সাজানো খাদ্যভাণ্ডার। দাদা বৌদির স্পেশাল ফিস ফ্রাইয়ের কথা আর কি বলবো। পোস্টে সব ভালোবাসার পদের বিবরণ তুলে আনলেন বলে ধন্যবাদ

 2 years ago 

দিদি আজতো দারুণ স্বাদের খাবারের দৃশ্যগুলো শেয়ার করেছেন, দেখেই জীব কেমন চঞ্চল হয়ে উঠলো, তবে আমার কাছে স্পেশাল চিকেন স্যুপটাই বেশী স্বাদের লাগছে। অনেক ধন্যবাদ

 2 years ago 

দিদি আপনার খাবারগুলোর ফটোগ্রাফি দেখে তো জিভে জল চলে এসেছে একেবারে। এরকম মজার মজার খাবারগুলো খেতে সত্যি অনেক পছন্দ করি। আর যদি এগুলোর ফটোগ্রাফি দেখি তাহলে তো লোভ লাগবেই। আপনি যে খাবারগুলোর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, এগুলো কিন্তু আমার অনেক ফেভারিট খাবার। আমার কাছে চিকেন তন্দুরির ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে। কারণ এটা আমার একটু বেশি পছন্দের।

 2 years ago 

দিদি যদি আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখলাম, কিন্তু কেন যে দুপুরবেলায় দেখলাম এটাই শুধু ভাবতেছি। দুপুরবেলায় এরকম মজাদার এবং লোভনীয় খাবারগুলো দেখলে একটু বেশি লোভ লেগে যায়। বেশ মজার মজার খাবার খেয়েছিলেন দেখছি। আর আজকে অনেক সুন্দর করে খাবার গুলোর ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা খাবারের স্বাদ বেশ ভালো ছিল বলে মনে হচ্ছে। স্পেশাল স্যুপ দেখে তো আমার এটা খেতে অনেক বেশি ইচ্ছে করতেছে। মনে হচ্ছে সুপটা বেশ মজাদার ছিল। স্পেশাল ডাব আইসক্রিম টা দেখে আমার কাছে অনেক ইউনিক মনে হলো এটা। বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম খাওয়া হলেও এটা খাওয়া হয়নি। আমি তো অবশ্যই চেষ্টা করবো এটা একবার ট্রাই করার জন্য।

 2 years ago 

দিদি আপনার ফুড ফটোগ্রাফি গুলো দেখে তো জিভে জল চলে এসেছে। এত সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি গুলো দিয়েছেন যা দেখে লোভ সামলানো বড় দায়। আইসক্রিম টা দেখে অনেক ভালো লাগছে। ডাবের শাঁসের টুকরো দিয়ে আইসক্রিম টা তৈরি জেনে আরো লোভ লেগে গেল।এমন আইসক্রিম যদিও খাওয়া হয়নি তবে এখানে পেলে ট্রাই করবো। ধন্যবাদ দিদি দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুন সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন দিদি।আপনার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো দেখে আমার ভীষন ভালো লাগলো।চমৎকার কিছু খাবারের ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ননা তুলে ধরাতে আরো বেশী ভালো লেগেছে। ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

 2 years ago 

দিদিভাই, ভেটকি তন্দুরি মনেহয় আমার দিকেই চেয়ে আছে। এই মাঝরাতে আত্মতৃপ্তির ঢেকুর তুলে ফেললাম, তাছাড়া অন্যান্য ঝাল খাবারের আইটেম গুলোও বেশ ভালো লেগেছে, আইসক্রিমটাও সুন্দর তবে আপাতত ঠান্ডা লাগার কারণে সেদিকে নজর দেইনি।

 2 years ago 

বৌদি একেবারে লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। খাবার গুলো দেখে আসলেই লোভ সামলাতে পারছি না। বিশেষ করে চিকেন তন্দুরি এবং স্পেশাল চিকেন স্যুপ দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। চিকেন তন্দুরি বরাবরই আমার ভীষণ পছন্দ। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন বৌদি। এতো মজাদার খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দাড়াও পথিকবর রেস্টুরেন্টের নামটা তো বেশ দারুণ । ভালো লেগেছে এদের চিকেন স‍্যুপ তাহলে বেশ ভালো। চিকেন তান্দুরি এবং ভেটকি তান্দুরি এর ফটোগ্রাফি টা বেশ হয়েছে। সবমিলিয়ে দারুণ করেছেন দিদি খাবারের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60742.03
ETH 1557.33
USDT 1.00
SBD 0.47