নিউটাউনের জগন্নাথ মন্দির

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,



কিছুদিন আগে নিউটাউনের দিকে ঘুরতে বেরিয়েছিলাম। বেশ অনেকদিন পরই বলা যেতে পারে। যতবার বেরিয়েছি খুব কম সময়ের জন্য, গ্রামের দিকে ঘুরতে গেছি ,আবার চলে এসেছি ।কিন্তু একটু সময় নিয়ে গত পরশুদিন নিউটাউনের দিকে গিয়েছিলাম, নিজেদের মতন করে সময় কাটাতে। তাই বিকেল বিকেল বেরিয়েছিলাম। প্রথমে বুঝতে পারছিলাম না কোথায় যাব !তারপর ভাবলাম নিউটাউনে একটা জগন্নাথ মন্দির হয়েছে ওখানে যাওয়া যেতে পারে ।আর নতুন জায়গা সেই হিসেবে ওখানে গেলাম।

WhatsApp Image 2025-04-27 at 22.12.43.jpeg

WhatsApp Image 2025-04-27 at 22.12.44 (2).jpeg

WhatsApp Image 2025-04-27 at 22.12.45.jpeg

অনেকটা দূরেই এই মন্দির বলা যেতে পারে ।মন্দিরের পাশে অনেক বড় একটা ফাঁকা জায়গা রয়েছে। যেখানে মেলা হয়েছিল আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিনে মেলাটা সবই শেষ হয়েছিল ।তাই পুরো মাঠ জুড়ে কাগজের ঠোঙ্গা ,বিভিন্ন রকম জিনিসপত্র ফেলা ছিল। আর এত বড় জায়গার মেলা হয়েছিল মানে বোঝাই যাচ্ছিল যে বিশাল মেলা চলেছিল ।সম্ভবত চড়কের মেলা হয়েছিল এখানে। তবে যাই হোক মাঠের সামনেই ছিল নতুন নির্মাণ করা জগন্নাথের মন্দির। দেখে ভীষণ ভালো লাগছিল ।আর বেশ ফাঁকা ফাঁকাই ছিল ।যেহেতু বিকেল বেলা গিয়েছিলাম। পরিবেশটাও খুব সুন্দর লাগছিল। সামনের দিকটা গাছ দিয়ে সাজানো ।তারপর নবনির্মিত মন্দির ।একদম নতুনভাবে তৈরি, ভেতরটাও বেশ সাজানো গোছানো ছিল ।যেখানে জগন্নাথ ,বলরাম ,সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়েছে। তাছাড়াও এই মন্দিরের পাশে আরো তিনটে মন্দির ছিল।একটা রাধা কৃষ্ণের মন্দির ছিল।বাকি যে দুটো মন্দির ছিল সেখানে যায়নি কিন্তু তিনটি মন্দিরই পাশাপাশি ছিল।

WhatsApp Image 2025-04-27 at 22.12.44.jpeg

WhatsApp Image 2025-04-27 at 22.12.44 (1).jpeg

খানিকটা সময় ওখানে থাকলাম খুব ভালো লাগছিল ।যেহেতু আরেকটা জায়গায় যাব ঠিক করেছিলাম তাই বেরিয়ে গিয়েছিলাম ।খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা মন্দির ঘুরে আমাদেরও খুব ভালো লেগেছিল ।আর যেহেতু নতুন জায়গা তাই বেশ ভালো একটা সময় কেটেছিল।

WhatsApp Image 2025-04-27 at 22.12.45 (1).jpeg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 7.767074412815048 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64414.45
ETH 1745.85
USDT 1.00
SBD 0.44