আমি হারিয়ে যেতে চাই
নমস্কার বন্ধুরা,
আজকে একটা নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি।আশা করতেই পারি যে এটা আপনাদের ভালো লাগবে।তাহলে একবার দেখে নিন আজকের কবিতা।
একবার বলে দাও—
সব তোমার ইচ্ছের ব্যবধান,
তোমার অনুচ্চারিত ক্লান্তি,
সেসব না-বলা কথা,
যেগুলো দেয়ালের ফাঁকে জমে আছে বহুদিন ধরে।
আমি নিঃশব্দে সরে যাব,
তোমার ছায়ার পথ ছেড়ে,
তোমার আঙুলের স্মৃতি মুছে,
তোমার চোখের ক্লান্ত রং ফিরিয়ে দিয়ে।
কোনো অভিমান নয়,
কোনো অভিযোগের শব্দও নয়—
শুধু শূন্যতা,
যা আমরা নিজেরাই গড়েছি,
যার নাম হতে পারত প্রেম,
কিন্তু এখন শুধুই এক অসমাপ্ত যাত্রা।
তুমি চাইলে,
আমি রয়ে যাবো সময়ের ধুলো হয়ে,
তুমি চাইলে,
আমি হারিয়ে যাবো তোমার ভুলে যাওয়ার অভ্যেসে।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Congratulations, your post has been upvoted by @nixiee with a 6.858922382864913 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
ভালোবাসার মানুষ যদি আমাদেরকে অবহেলা করে, তাহলে ভালোবাসার মানুষকে ছেড়ে দূরে চলে যাওয়াটাই উত্তম। কারণ আপন মানুষ অবহেলা করলে,সেটা মেনে নেওয়া যায় না। যাইহোক চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দুজন দুজনার অস্তিত্বে মিশে থাকুক, ভালোবাসা জীবন্ত থাকুক এভাবেই।
দারুণ লিখেছেন কবিতা দিদিভাই।
আপনার কবিতাটি এক অপূর্ব অনুভূতির মিশেল। প্রতিটি শব্দ যেন এক নিরব চিত্কার, যে চিত্কার নিজের অজান্তেই হারিয়ে যায়। সম্পর্কের মাঝে যে শূন্যতা সৃষ্টি হয়, সেটিই আপনি খুব মধুরভাবে তুলে ধরেছেন। এই হারিয়ে যাওয়ার অনুভূতি, কোন অভিমান বা অভিযোগের ছোঁয়া ছাড়াই, সত্যিই গভীরভাবে স্পর্শ করেছে। কবিতাটির প্রতিটি লাইন যেন এক অসমাপ্ত গল্পের মতো, যা পড়তে পড়তে মনে হয়, এটা কোনও শেষ হতে চায় না। আপনার এই কবিতাটি সত্যিই মুগ্ধকর ধন্যবাদ দিদি।
কিছু বলেনি সে আমিও জিজ্ঞেস করিনি। কিন্তু তার ভাষা বুঝতে পেরে নিজের সরে এসেছি। দারুণ লিখেছেন কবিতা টা আপু। বেশ চমৎকার লাগল। ধন্যবাদ আপনাকে।।