চিরন্তন প্রেম
নমস্কার বন্ধুরা,
আজকে আমি একটা অন্য রকমের কবিতা লিখতে চলেছি।আশা রাখছি ভালোই লাগবে।
সময় বুঝিয়ে দিলো—
প্রতিটা মুখ, একেকটা মুখোশ,
ভরসা শুধু শব্দে— মন ছুঁয়েছে এমন দাবী এখন অতীতের ঠুনকো ভরদুপুর।
আমি ডেকেছি, নিঃশব্দে, ভেঙে পড়ার কষ্ট
কিন্তু কেউ কি শুনেছে? কেউ কি ফিরেছে?
আমি ফুরিয়ে যাচ্ছি—
আলো নিভে গেলে যেমন দেয়ালের ছায়া টিকেও থাকে না,
ঠিক তেমনি আমিও কেবল নিজেকেই জড়িয়ে থাকি,
একলা, অথচ পরিপূর্ণ এক নীরব চিৎকারে।
বিশ্বাস এখন একধরনের বিলাসিতা,
আর মানুষ?
তারা আসে, থাকে, চলে যায়—
কিন্তু কেউই নয় সেই নির্ভরতার নাম,
যাকে বলা যায়: “আমার সবটুকু তুমি জানো”।
তাই ফুরিয়ে যাই চুপিচুপি,
ভাঙা শব্দ, অজানা খামে ভরে রেখে দিই—
সময়ের চিঠির নিচে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Congratulations, your post has been upvoted by @nixiee with a 7.780772540741969 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
সত্যি মানুষ আমাদের জীবনে থাকতে আসে না। তারা আসে মায়া বাড়ায় এবং চলে যায়। রেখে যায় আমাদের মনে একটা গভীর স্থান। দারুণ লিখেছেন কবিতা টা আপু। ধন্যবাদ আপনাকে।।