দিনের শেষে

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার একটি কবিতা শুরু করছি।

17341211352644401631610327768560.jpg

Image created by AI


আজ বিবর্ণ নক্ষত্রের রাত্রিতে
আমরা পেরিয়েছি অনেক দূরত্ব
এসেছি এই দ্বিতীয়বার কাছে,
হয়তো এই কাছে আসা আমাদের ভবিতব্য ছিলো?
এই ফেরার সুতোয় আমাদের আরেকটা গল্প হলো।
কখনো বলা হয়নি এই অসময়ের যাত্রাপথ
পেরিয়েছি একাকী তুমি আমি দুজনেই,
সময়ের দারুণ স্নিগ্ধতায় এই ক্লান্ত বকবক
অনেক জমানো কথা
বলার পর ও যেন কম পড়ে যাবে একটা পূর্ণিমা।
সীমানায় দাঁড়িয়ে কত স্মৃতি আসে
তোমাকে আমার দেওয়া কত প্রতিশ্রুতি,
মানুষ কথা দেয় সব কথা কি দেওয়া যায়?
অনেকটা পথ আমাদের আরো যেতে হবে
তারপর একটা সামধানের আলো আসবে
সেখানেই তুমি আর আমি একটা আশ্রয় বানাবো।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.701276658967468 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

অনেক দিন পর আপনার কবিতা পেলাম দিদি।কবিতাটি আবৃত্তি করে ভীষণ ভালো লাগলো।ভালোবাসার আশ্রয় অনুভূতি নিয়ে খুব ই সুন্দর হয়েছে কবিতাটি।অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক দিন পর আপনার কবিতা পেলাম দিদি।কবিতাটি আবৃত্তি করে ভীষণ ভালো লাগলো।ভালোবাসার আশ্রয় অনুভূতি নিয়ে খুব ই সুন্দর হয়েছে কবিতাটি।অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 last year 

দীর্ঘদিন পর আপনার লেখা কবিতা পড়ে সত্যিই ভালো লাগলো দিদি। কবিতার কথাগুলো অসাধারণ ছিল। কবিতার কথা এবং কবিতার লাইন গুলোও দারুন লেগেছে দিদি। অথচ আবারো নতুন কোন কবিতা পড়ার সুযোগ পাবো।

 last year (edited)

সময়ের দারুণ স্নিগ্ধতায় এই ক্লান্ত বকবক
অনেক জমানো কথা
বলার পর ও যেন কম পড়ে যাবে একটা পূর্ণিমা।

ভালোবাসার মানুষের সাথে জমানো কথা বলা শুরু করলে,শেষ হতে চায় না। ইচ্ছে করে দিনরাত সারাক্ষণ কথা বলতে। যাইহোক বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ চমৎকার আপু। সত্যি দারুণ লিখেছেন কবিতা টা আপনি। একটা না দেওয়া থেকে যাওয়ার প্রতিশ্রুতি। কিন্তু কতজন তো প্রতিশ্রুতি দিয়েও চলে যায়। এই পৃথিবীতে কাউকে নিজের কাছে বেঁধে রাখা সম্ভবত সবচাইতে কঠিন কাজ। চমৎকার লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।।

 last year 

দারুন সুন্দর একটি নিবেদনমূলক কবিতা পড়ালেন। কবিতাটি সবদিক থেকে বেশ সুন্দর হয়েছে। আসলে কবিতা মনের কিছু অন্তরঙ্গ ভাব প্রকাশ করে। আর আপনার কবিতার মাধ্যমে যে ভালোবাসার কথা আপনি প্রকাশ করেছেন তা সত্যিই একান্ত নিবেদনের কথা বলে।

 last year 

মানুষ কথা দেয় সব কথা কি দেওয়া যায়?

দিদিভাই, এই লাইনটা বড্ড গভীরে গিয়ে ঠেকেছে।

দারুণ লিখেছেন কবিতাটি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60529.37
USDT 1.00
ETH 1546.19
SBD 0.47