দেশপ্রেম
নমস্কার বন্ধুরা,
আজকে আমি আপনাদের একটা কবিতা লিখতে চলেছি।প্রিয় মানুষটাকে নিয়েই জীবন চলতে চায়।চায় তাকে নিজের মতো করে কাছে পেতে।সাজিয়ে নিয়ে চায় অবুঝ কিংবা যুক্তিগত মন ও।এটাই স্বাভাবিক ভালোবাসায়।
রাজনীতির মাঠে যতই উঠুক ধুলোর ঝড়,
নেতার জিভে যতই থাকুক প্রতিশ্রুতির ভাঁড়,
তারও মাঝে—একটা শিরায় রক্ত কাঁপে চুপিচুপি,
তবুও জেগে থাকে দেশ, প্রিয় পতাকা টান দেয় স্নেহের রূপে।
বাক্যবানে বিভাজন, চেহারায় ভেদাভেদ,
পেছনের ছায়ায় দাঁড়িয়ে থাকে একটুকরো শপথবেদ।
ভোটের হিসাব, কৌশলের আঁচড় যতই লাগুক গায়,
মাটির গন্ধে হার মানে, যখন শিশুর চোখে শান্তি চায়।
ক্ষমতার লালসায় যখন ঢেকে যায় আলো,
তবুও এক কোনে জেগে থাকে সেই দীপশিখা ভালো।
একজন তরুণ ছুটে যায় সীমান্তে কাঁধে অস্ত্র তুলে,
কোন দল চেয়েছে কী—তা ভুলে, দেশকে ভালোবেসে ভূলে।
রাজনীতি মানে শুধু চেয়ার নয়, বা পোস্টারে মুখ,
কখনো তা এক মা’র কান্না—যার ছেলে যুদ্ধ করে নিঃশব্দ সুখ।
দেশপ্রেম আসে না শ্লোগানে, আসে কাজের ছায়ায়,
যেখানে এক চাষি রোজ সকালে সূর্যকে প্রণাম জানায়।
তাই রাজনীতির ভেতরেও জাগে প্রেম—বিশুদ্ধ, নির্মল, গভীর,
যার কোনো দল নেই, রঙ নেই, শুধু আছে মাটির সৌগন্ধির।
এই প্রেমে নেই ছল, নেই নাটক—শুধু তীব্র এক ভালোবাসা,
যা একটি দেশকে ধরে রাখে, সময় যতই হোক নিষ্ঠুর।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Congratulations, your post has been upvoted by @nixiee with a 8.16967686117446 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
নির্ভুলভাবে বাস্তবতা আর আবেগের মেলবন্ধনে গাঁথা অসাধারণ এক কবিতা এটি। রাজনীতির জটিলতা আর কৌশলের আড়ালেও যে নিঃস্বার্থ দেশপ্রেম এখনো জেগে থাকে, তা আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রতিটি স্তবকে মাটির গন্ধ, মায়ের কান্না, তরুণের সাহস আর কৃষকের শ্রদ্ধা যেন জীবন্ত হয়ে উঠেছে। এমন গভীর, নির্মল ভাবনার প্রকাশ সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ধন্যবাদ দিদি ।