প্রতিদ্বন্দ্বী
নমস্কার বন্ধুরা,
আজকে আমি একটা অন্য রকমের কবিতা লিখতে চলেছি।আশা রাখছি ভালোই লাগবে।
প্রতিদ্বন্দ্বী? ও তো শুধু একটা নাম,
আমরা তো একসাথে ছুটেছি একই দৌড়ে—
তোর সঙ্গে পাল্লা দিয়েই তো শিখেছি,
হার মানা মানে কী, আর জেতা কাকে বলে।
তোর চোখে আগুন দেখে
নিজেকেও পুড়িয়েছি বারবার,
তাই তো এত দূর এসেছি আজ,
তুই না থাকলে, হয়তো থেমেই যেতাম মাঝপথে।
হ্যাঁ, আমি ছিলাম তোর প্রতিদ্বন্দ্বী—
কিন্তু রেষ নয়, বরং এক সজাগ ছায়া।
তোর এগিয়ে যাওয়া মানেই ছিল আমার নতুন চ্যালেঞ্জ,
তোর থেমে যাওয়া মানে, আমারও থেমে পড়া।
আমরা কেউ কারো চেয়ে বড় নই,
আমরা দুই বিপরীত স্রোত—
একই নদীর গতিতে ধাক্কা খেতে খেতে
একটা সাম্য খুঁজে ফিরি প্রতিনিয়ত।
প্রতিদ্বন্দ্বী নয়, আমরা ছিলাম প্রতিচ্ছবি—
একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ।
আমাদের এই দ্বৈরথ ছিল বন্ধুত্বেরই রূপ,
যেখানে হার-জিত নয়,
ছিল কেবল নিজেকে ছাড়িয়ে যাওয়ার গল্প।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Congratulations, your post has been upvoted by @nixiee with a 7.757439038716149 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
আমরা যাদেরকে মাঝে মাঝে প্রতিদ্বন্দ্বী মনে করি আসলে তারাই আমাদের প্রতিচ্ছবি কিংবা বন্ধু। দিদি আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে। অনেক ভালো লাগলো কবিতা পড়ে।