বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আশা করবো আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে বেশি ভালো লাগবে।
বৃষ্টি ভেজা মনোরম পরিবেশের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগে। তবে বৃষ্টির মুহূর্তে ফটো ধারণ করা বেশ কঠিন, যদি বৃষ্টি থেমে যায়, ভেজা গাছপালার চিত্র ধারণ করতে পারা যায়। ঠিক তেমনি এই ফটোটা ছিল সবজি বাজারে বাজার করতে গিয়ে ধারণ করা একটি ফটো। বামুন্দি বাজারে যখন বাজার করার উদ্দেশ্যে সবজি বাজারে মধ্যে প্রবেশ করলাম তখন বৃষ্টি নামলো। আর এই মুহূর্তটা নিজেকে সামলে রাখাটাই যেন একটু ঝামেলা হচ্ছিল, কারণ গায়ে কাদা পড়া, পানি পড়া বিভিন্ন সমস্যা। তার মধ্য থেকে ধারণ করেছিলাম।
এটা মোটরসাইকেলের তেল নেয়ার জন্য একটি পাম্পের দাঁড়িয়ে থাকার মুহূর্ত। বৃষ্টির কারণে সামনের দিকে এগিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। তাই সেই মুহূর্তে ধারণ করেছিলাম ফটো। মাঝেমধ্যে বৃষ্টি হলে পথ চলতে বেশ ঝামেলা হয়। তবে মোটরসাইকেল রান করে বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা রয়েছে আমি। কিন্তু ওই দিনটা একদম সন্ধ্যার মুহূর্ত তাই তেল নিয়ে কিছুটা সময় অপেক্ষা করা লেগেছিল বৃষ্টির কারণে।
এটা জোড়পুকুরিয়া বাজারে মাছের খাবার আনতে গিয়ে বৃষ্টির সম্মুখীন হয়ে কিছুটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাই সেই সময় ধারণ করেছিলাম ফটোগুলা। কারণ মাছের খাবারের বাসতা মোটরসাইকেল করে আনানো মুহূর্তে বৃষ্টি হলে বেশ ভোগান্তির শিকার হতে হবে এবং গা ভিজে যাবে সম্পূর্ণ। তাই সময়টা কিভাবে পার করবো এই ভেবে কিছুটা ফটো ধারণ করার চেষ্টা করেছিলাম। শুধু যে আমি থেমে ছিলাম তা কিন্তু নয়। আমার মত উপস্থিত সকলেই থেমে গেছিল এমনকি রাস্তায় চলন্ত বাস এবং মাছের খাবার নামানো ট্রাক বৃষ্টির কারণে থেমেছিল।
এই ফটোগুলোতে আমি একটা বিষয়ে লক্ষ্য করেছিলাম। প্রচন্ড রোজ গরমের পর যখন বৃষ্টি নামে তখন রাস্তার উপরে ধোঁয়া উড়তে থাকে। হয়তো অনেকেই এটা ফলো করেন আবার কেউ ফলো করেন না। প্রচন্ড রোদ যখন রাস্তায় হিট দেয়, তখন রাস্তা পানে তাকানো যায় না,প্রচন্ড তাপ অনুভব হয়। আর এই মুহূর্তে বৃষ্টি হলে বৃষ্টির পানি ধোয়া হয়ে উড়ে যায়। এই ফটোগুলো যখন ধারণ করছিলাম তখন ঠিক এমনটাই অনুভব করেছিলাম।
বৃষ্টির শেষে আমরা গাছ ফুল ফলের দিকে লক্ষ্য করে থাকি, সেখানে ফোটায় ফোটায় পানি জমে থাকে। আর এই সমস্ত জিনিসগুলো আমাদের মুগ্ধ করে। বেশ ভালো লাগে পাতার উপর জমে থাকা ফোটা ফোটা পানি গুলো দেখতে। তবে আমাদের মত মানুষেরা যারা ফটো ধারণ করতে ভালবাসেন এবং শেয়ার করেন তারা কিন্তু এমন দৃশ্য দেখলে থেমে থাকে না। চেষ্টা করে সাথে সাথে ফটো ধারণ করতে। ঠিক তেমনি অনুভূতি থেকে আমার এই লিচুর পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা ধারণ করা।
বৃষ্টির পর গাছপালা বাগান দেখতে যথেষ্ট সতেজ মনে হয়। মনে হয় যেন শান্ত এক প্রকৃতির ডাকে থেমে রয়েছে গাছগুলো। আর এমন বৃষ্টি ভেজা মুহূর্তে বাগানের চিত্র ধারণ করতেও বেশ ভালো লাগে। তখন যেন মনে হয় শান্ত মনে গাছগুলো আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে নিরবে। বৃষ্টির পরবর্তী মুহূর্তে হঠাৎ কিছু পাখি ডেকে ওঠে বাগানের মধ্যে। এই পাখিটাকে মুহূর্তটা অনুভব করতে অনেক ভালো লাগে। যেন গ্রাম বাংলার শীতল অনুভূতি খুঁজে পাওয়া যায় এখানে।
বৃষ্টির পর ফসলের মাঠের ঘাসগুলোতেও বিন্দু বিন্দু পানি জমে থাকে শিশির এর মত। কোন প্রভাতে যদি বৃষ্টি হয় তাহলে আপনারা বুঝতেই পারবেন না ঘাসের বুকে শিশির জমে আছে নাকি বৃষ্টির ফোটা জমে আছে। আমি প্রায় সকালে পুকুর পাড়ে উপস্থিত হই। মাঝে মাঝে লক্ষ্য করে দেখি ঘাস গুলোর উপর শিশির জমে আছে। কিন্তু একদিন সকালে উপরে যাওয়ার আগেই বৃষ্টি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘাসের উপর বৃষ্টির ফোটা জমে রয়েছে। তখনই অনুভব করেছিলাম হঠাৎ কাউকে যদি প্রশ্ন করা যায় যারা সকালে বৃষ্টি হয়েছে এমনটা জানে না ঘুমিয়ে ছিল তারা অবশ্যই বলবে এগুলা শিশির ফোঁটা। কিন্তু এগুলো বৃষ্টির ফোটা। মনোরম পরিবেশের যেন মনোরম চিন্তা ভাবনা মনকে প্রফুল্ল রাখে।
| বিষয় | বৃষ্টি ভেজা ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | Infinix Hot 11s |
| লোকেশন | গাংনী-মেহেরপুর |
| ব্লগার | @sumon09 |
| দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
| পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
|---|
আপনি খুব সুন্দর বৃষ্টি ভেজা ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার চমৎকার এইসব ফটোগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। আসলে বৃষ্টির পর প্রাকৃতিক পরিবেশ বেশি মনোরম হয়। যেন মনে হয় এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ
বৃষ্টির পর সব কিছুর সৌন্দর্য বেড়ে যায়। আর বৃষ্টি ভেজা সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। সেই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। আর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
একদম ঠিক বলেছেন।
বৃষ্টি ভেজা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। আপনি বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো ভাই। ঘাসের উপর উপর বিন্দু বিন্দু বৃষ্টির ফোটা দেখতে খুব সুন্দর লাগছে। এতো চমৎকার বৃষ্টি ভেজা কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
একদম ঠিক বলেছেন আপনি
আপনি দারুণ দারুণ কিছু বৃষ্টি ভেজা ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। বিশেষ করে রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে, তার সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রশংসা করার জন্য ধন্যবাদ ভাই।
আজকে আপনি বৃষ্টি ভেজা চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো এমনিতে অসাধারণ হয়। তবে এটি ঠিক বলেছেন বেশি গরমের মধ্যে বৃষ্টি হলে রাস্তার মধ্যে দুয়া দেখা যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর বৃষ্টি ভেজা ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পাশে থাকার জন্য ধন্যবাদ
বৃষ্টির পর প্রকৃতি অনেক বেশি সুন্দর হয়। বৃষ্টির পানিতে প্রকৃতি সতেজ হয়ে ওঠে। বেশ ভালো লাগলো আপনার বৃষ্টি ভেজা প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে। খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আপনি, ভালো লাগলো মন্তব্য দেখে।