DIY: একটি ফুলদানির মেন্ডেলা আর্ট || দ্বিতীয় ম্যান্ডেলা || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০%

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ - সোমবার

৩০ জ্যৈষ্ঠ,১৪২৯ বঙ্গাব্দ
১৩ জুন,২০২২ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম

GridArt_20220613_221448367.jpg




হ্যালো বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমি পারি না কথাটি যেমন সত্য, আমি পারতে চাই কথাটি ঠিক তেমনি সত্য। তাই পারার জন্যই কলম ধরেছিলাম একটি খাতার পেজে। আপনাদের দেখা দেখি একটি মেন্ডেলা আর্ট তৈরি করার উদ্দেশ্যেই বসে পড়েছিলাম। তবে জানিনা কতটুক সাকসেস হতে পেরেছি, কতটা আপনাদের দৃষ্টিনন্দন করতে পেরেছি। একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে। কারণ এই প্রতিভা আমার মধ্যে নেই।
কখনো চেষ্টাও করি নাই এই ম্যান্ডেলার তৈরি করব। তবে ঈদের সময় একটি চাঁদের ম্যান্ডেলা আর্ট তৈরি করে জীবনের রেকর্ড ভেঙ্গেছি। আজ দ্বিতীয়বারের মতো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ম্যান্ডেলা আর্ট তৈরি করার উদ্দেশ্যে। অনেকদিন আগে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে একজনকে দেখেছিলাম একটি ফুলদানির ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছিল এবং তার উপরে কয়েকটি ফুল ছিল। আমি অবশ্য ফুল বাদেই ফুলদানির একটি ম্যান্ডেলার তৈরি করার চেষ্টা করলাম, কারণ আমি তো পারি না। পারার চেষ্টাই উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। তাই ফুলের কোন প্রয়োজন বোধ করলাম না। আগে ফুলদানিটা তো হোক। আপনারা মনে মনে আমার ফুলদানির উপরে কয়েকটি ফুল অনুভব করে নিবেন। যাইহোক কতটুকু সুন্দরভাবে তৈরি করতে পেরেছি তা আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। আর বেশি বকবক না করে চলুন এখনই ধাপে ধাপে দেখে নেই আমার প্রচেষ্টা।ফুলদানির ম্যান্ডেলা আর্ট তৈরি করার লক্ষ্যে পৌঁছে গেলাম এবং কার্যক্রম শুরু করলাম।



উপকরণ সমূহের তালিকা


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
কলমএকটি
সাদা পেজএকটি


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১


সাদা পেজ এর উপর মানুষের ঠোঁটের মতো সুন্দর একটি আকৃতি দিয়ে নিলাম। তবে সেটা ছিল মনে মনে সুন্দর একটি রূপসী নারীর ঠোঁটের কল্পনা যোগে কাজ।

IMG_20220501_064511_597.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-২


ফুলদানি তো অনেক প্রকারের হতে পারে তাই চোখ বন্ধ করে একটু ভেবে নিলাম কলসের আকৃতি কেমন হয়। ঠিক সেই অনুভবেই আঁকানোর চেষ্টা করলাম।

IMG_20220501_065050_469.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৩


এবার ফুলদানির ঠোঁট ডিজাইন করলাম।

IMG_20220501_065304_387.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৪


এই ধাপে ফুলদানির নিচের অংশ চিহ্নিত করলাম।

IMG_20220501_065513_634.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৫

বডির উপর দিয়ে ডিজাইন করলাম।

IMG_20220501_070717_589.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৬

এবার দেখে বলুন তো কোথায় ডিজাইন করেছি?

IMG_20220501_071113_895.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৭

নিচের স্থানে সুন্দরভাবে ডিজাইন করার চেষ্টা করলাম।

IMG_20220501_071337_166.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৮

ফুলদানির নিচের অংশের একটু উপরে কলম দিয়ে ঢেউ কাটার ডিজাইন করার মধ্য দিয়েই কার্যক্রম সমাপ্ত করলাম।

IMG_20220501_071428_578.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

পারি না এ কথাটি বলি না আর, পারার চেষ্টা করি আমি সুমন শুধু বারবার। আশাকরি আপনাদের কাছে ভাল না লাগলেও ভালো লেগেছে। কারণ আমি আমার লাইফে এই সমস্ত কাজগুলো কোনদিন করার চেষ্টাও করিনি।দেখার চেষ্টাও করিনি। পারবো আশা করে নি। কোনদিন যে এসব আঁকিবুকি তৈরি করতে হবে এটা ভাবি নাই। তবে আমার বাংলা ব্লগে আসার পর অনেক কিছু জানতে, বুঝতে, শিখে পেরেছি। অর্জন করেছে অনেক অভিজ্ঞতা। অনেকটা হিমশিম খেয়েছি কিন্তু হাল ছাড়ি নাই।


বিশেষ
দ্রষ্টব্য:
প্রচন্ড গরমের দিনে কাজটি করেছিলাম,হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হওয়ায় ফুলদানির ম্যান্ডেলা আর্ট এর নিকটে আমার সাইন করতে ভুলে যায়। দ্রুত কাজ শেষে ঘরে উঠেছিলাম ফটোগ্রাফি শেষে আর্ট পেপারটি আর নেওয়ার প্রয়োজন মনে করি নাই। ঘরে আসার পরে যখন স্মরণ হল আমি আমার সিগনেচার করি নাই! বৃষ্টি শেষে কাগজটি যখন খুঁজতে গিয়েছিলাম,যেয়ে দেখি বৃষ্টিতে ভিজে শেষ হয়ে গেছে আমার ম্যান্ডেলা আর্ট। এ থেকে শিক্ষা পেয়েছি অতি আনন্দ ভালো নয়, আবার বিপদের সময় একটু হলেও বুদ্ধি করে চলতে হয়। ঠান্ডা মাথায় ভাবতে হয়। যদি আমি তাড়াহুড়ো না করতাম তাহলে অবশ্যই সিগনেচার করতে পারতাম। তবে তাড়া হুড়ো করার পরেও ভিজে গেছি। তাই হাসাহাসি না করে, মর্মাহত হতে শিখুন!


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই রেসিপি বিষয়ক পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। রান্নার প্রতিটি ধরন খুব সহজে বুঝতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষি।
Photography device: Infinix hot 11s
Sort:  
 4 years ago 

এভাবেই একদিন ভালোর শীর্ষে চলে আসবে আপনার ম্যান্ডেলা আর্ট। আগামী দিনের জন্য দোয়া ও শুভকামনা রইল।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।

 4 years ago 

যদি ও ফুলদানিতে আর্ট খুবই সিম্পল মনে হচ্ছে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এটা করতে মোটামুটি ভালোই সময় অপচয় হয়চে বোঝা যাচ্ছে। আপনি আর্ট করার পদ্ধতি অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ভাই আপনার কাছে সিম্পল মনে হলেও আমার কাছে বড়ই কঠিন। কারণ আমার এই বিষয়ে অভিজ্ঞতা খুবই কম। কয়েক ঘন্টা টাইম লেগেছে।

 4 years ago 

একদম ঠিক ভাইয়া বিপদের সময় একটু হলেও বুদ্ধি করে চলতে হয়। যাইহোক, আমার দুর্ভাগ্য যে আমি আপনার প্রথম ম্যান্ডেলা আর্ট টি দেখতে পারিনি। আজ দ্বিতীয় ম্যান্ডেলা টি দেখতে পেরে অনেক ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে ম্যান্ডেলা টি তৈরি করেছেন ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে। আশা করি এভাবেই পাশে থাকবেন এবং আমার নিত্য নতুন ম্যান্ডেলা আর্ট গুলো দেখবেন।

 4 years ago 

পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার। মানুষের অসাধ্য আসলে কিছু নেই মানুষ চেষ্টা করলে সব কিছু পারে। আপনার আর্টি মোটামুটি খুব ভালো হয়েছে লেগে থাকুন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন আমিও চেষ্টা করছি। দোয়া করি আপনি সাকসেশ হোন আপনার প্রচেষ্টায়।

 4 years ago 

মোটামুটি আপনি সুন্দর মন্তব্য প্রকাশ করেছেন আমার এই ম্যান্ডেলা আর্ট নিয়ে।

অঁংকন অঁংকনের মতই হতে হবে যাহা আপনার অঙ্কনে ফুটিয়ে তুলেছেন। অঁংকন যদি হয় প্রিন্ট এর মত তাহলে সেটাকে অঙ্কন বলার মত কিছু থাকেনা। সুন্দর

 4 years ago 

দাদা আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন। আমার খুবই ভালো লেগেছে। আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই।

আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 4 years ago 

ফুলদানির মেন্ডেলা আর্ট টি বেশ সাধারণ এবং ভালো হয়েছে ।অনেক সময় সাধারণ জিনিস ভালো লাগে সেরকম একটি চিত্র আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া খুব ভালো লাগলো আপনার মন্তব্য দেখে। আশা করি এভাবেই পাশে থাকবেন এবং নতুন কিছু শিখবে।

 4 years ago 

আপনি খুবই সুন্দর একটি ফুলদানির ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অসাধারণ লাগছে এবং আপনি ধাপগুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপনার জন্যও শুভকামনা রইল।

 4 years ago 

ফুলদানির মেন্ডেলা আর্ট দেখতে চমৎকার লাগছে। আপনি খুব সুন্দর করে আপনার অঙ্কন পদ্ধতি আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে চলবেন আমার বাংলা ব্লগ বাসীদের সাথে।

 4 years ago 

ভাইয়া সুন্দর হয়েছে আপনার ফুলদানির ম্যান্ডেলা আর্ট টি।দেখে বুঝা যাচ্ছে আপনি চেষ্টা করেছেন।চালিয়ে যান ভাইয়া।আশা করি আপনি আরো সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে উপহার দিবেন।আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য।

 4 years ago 

আপনি খুব সুন্দর করে একটি ফুলদানি আট করেছেন । দেখে খুব ভালো লাগলো‌। এবং খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত অসাধারণ আট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ‌‌‌

 4 years ago 

আপনি আমার ম্যান্ডেলা আর্ট সম্পর্কের মনমুগ্ধকর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65841.80
ETH 1793.42
USDT 1.00
SBD 0.43