স্বরচিত প্রেম অনুভূতিমূলক কবিতা 'তোমার হাসিতেই স্বর্গের সুখ'
আজ - মঙ্গলবার
| আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। সকালের নাস্তা শেষে পরিবার যখন মায়ার দৃষ্টিতে আমার চোখে চোখ রাখছিল একটু রোমান্টিক অনুভূতি মনের মধ্যে জেগে উঠেছিল আর সেই রোমান্টিক অনুভূতি থেকেই আজকের এই কবিতা। এর মধ্যে যেন দোলা দিয়ে উঠল অন্যরকম অনুভূতি। আজ আমি আপনাদের মাঝে ভালোবাসার এক অন্যরকম অনুভূতি নিয়ে উপস্থিত হয়েছি, যে কবিতা আবৃত্তি করলে আপনারা খুঁজে পাবেন প্রিয়জনের প্রতি ভালোবাসা। তাই এত সুন্দর কবিতা থাকতে আর দেরি না করে চলুন এখনই আবৃত্তি শুরু করি। |
|---|
কবিতা
আনন্দে ভরে যায় লাগে বড় সুখ।
সুখের মোহনায় যেন ছুটে যায়
নির্জন নিরালায় তোমাতে হারায়।
হারিয়ে যাই আমি তোমার ওই মনে
সুখ খুঁজে পাই আমি প্রতিটি ক্ষণে।
যখনই হাসি দেখি তোমার ওই মুখে
বুঝে নিও প্রিয়া আমি আছি বড় সুখে।
অন্তরের অন্তর দিয়ে ভালোবাসি তোমায়
তুমি ছাড়া আমার কাটেনা যে সময়।
তোমায় রেখেছি আমার মনের ছোট্ট ঘরে
থেকো প্রিয়া চির জীবন আমার অন্তরে।
তুমি পাশে থাকলে আমি চির সুখী
চোখের আড়াল হলে হয়ে যায় দুঃখী।
জানিনা কেন ভালবাসি এতটা যে তোমায়
কাছে তোমায় পেতে চাই প্রতিটা সময়।
রাখবো তোমায় যতন করে মনের এই নীড়ে
থেকো তুমি যখন যেথাই এসো ফিরে ফিরে।
তোমার জন্য চেয়ে দেখো বুকের জমিন খোলা
দূরে দূরে যতই থাকি যায় না কভু ভোলা।
তোমার মুখের হাসি দেখে পাগল হয়ে যায়
বুঝে নিও তোমার পানে কেন ফিরে চাই।
যখনই দেখি তোমার বাঁকা ঠোঁটের হাসি
সুখ ঝরে অন্তরেতে হয়ে রাশি রাশি।
এমনি করে সারা জীবন আমি বাঁচতে চাই
চিরসাথী করে বুকে রেখেছি তোমায়।
সমা প্ত |
|---|
ভাইয়া আপনি সব সময় দারুন কবিতা লিখেন। বরাবরের মত এবারের কবিতাটিও দারুন হয়েছে। মাঝে মাঝে প্রিয়জনের হাসির মাঝেই পৃথিবীর সব সুখ খুঁজে পাওয়া যায়। হয়তো সেই সুখ কারো জীবনে ক্ষণস্থায়ী আবার কারো জীবনে দীর্ঘস্থায়ী। আপনাদের সেই সুখ দীর্ঘস্থায়ী হোক এই প্রত্যাশাই করি ভাইয়া।
একদম ঠিক কথা বলেছেন আপু
এটা একদমই সত্যি কথা যে মাঝে মাঝে প্রিয় মানুষের মুখের হাসির মাঝেও নিজের ভালোলাগা বা সুখ খুঁজে পাওয়া যায়। আপনি বরাবরই অনেক সুন্দর কবিতা লেখেন। আপনার কবিতাগুলো মাঝেমধ্যে পড়ি আমি। আপনার লেখা আজকের কবিতাটাও অনেক বেশি সুন্দর হয়েছে ভাই।
সুন্দর উৎসাহ প্রধানের জন্য ধন্যবাদ
ভাইয়া আপনার কবিতা গুলো পড়ে সব সময় আমার অনেক ভালো লাগে। মনে হয় যেন হৃদয়ে দোলা দিচ্ছে আপনার কবিতা পড়ে। কবিতার প্রতিটি চরম অসাধারণ ছিল। আসলে আপনি একটি কথা বলেছেন অসাধারণ কথা, প্রিয় মানুষের হাসি যেন স্বর্গ সুখ ধন্যবাদ।
সাবলীল ভাষার মন্তব্য করার জন্য ধন্যবাদ
আপনি প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে এতো সুন্দর কবিতা রচনা করে ফেলছেন। তার মায়াও আবদ্ধ হয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতাটি রচনা করার জন্য এবং তা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
ভালোবাসা থাকলে এমনটাই হয় আপু
আসলেই ভালোবাসার মানুষের চোখে চোখ পরলে, তখন অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয় মনের মধ্যে। আর আপনি সেই অনুভূতি থেকেই এই কবিতা লিখেছেন। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে, আপনার লেখা কবিতাটা পড়তে। অনেক সুন্দর করে আপনি সম্পূর্ণ কবিতাটা লিখে আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছেন। এত সুন্দর একটা কবিতা সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালোই লাগলো।
খুবই ভালো লাগলো আপনার মন্তব্য
বাহ দারুন কবিতা লিখলেন আপনি প্রিয়জনকে নিয়ে। ইদানিং আপনি খুব সুন্দর সুন্দর প্রেমের কবিতা লিখেন আপনার ওয়াইফকে কেন্দ্র করে পড়তে অনেক ভালো লাগে। আজকের কবিতাটি অসাধারণ ভালো লেগেছে খুব সুন্দর অনুভূতি দিয়ে লিখলেন মনের মানুষকে নিয়ে অনেক ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু
সত্যিই তাই,আপনজনের একটু মুখের হাসি সব কষ্ট দূর করে দিতে পারে নিমিষেই।অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন আপনার কবিতার মাধ্যমে।আপনার প্রিয়জনের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে কবিতাটিতে।সুন্দর হয়েছে কবিতাটি,ধন্যবাদ ভাইয়া।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ