DIY: খুব সহজেই কারেন্টের সিঙ্গেল হোল্ডার লাইন তৈরি || লাজুক খ্যাঁকের জন্য ১০%
আজ - শনিবার
২২ মাঘ,১৪২৮ বঙ্গাব্দ।
হ্যালো বন্ধুরা,
আপনারা কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো ও সুস্থ রয়েছি। 'আমার বাংলা ব্লগ' কমিউনিটিতে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করুন এবং এই কমিউনিটিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলুন। আসুন,করোনা মহামারীর সময় নিজেরা সজাগ ও সচেতন থাকি এবং পরিবার ও সমাজের মানুষদেরকে সজাগ সচেতন থাকার উৎসাহ প্রদান করি।
আমরা ইলেকট্রনিক্সের দোকান থেকে খুব সহজেই একটি হোল্ডার টু-পিন ও তাঁর কিনে থাকি। এবং তা কোন মেকানিক্স এর সাহায্য নিয়ে হোল্ডার লাইন করে থাকে। কিন্তু কখনো কি খেয়াল করেছি ইহা নিজ জ্ঞান দ্বারা একটা তৈরি করতে পারব এবং বন্ধুদের মাঝে শেয়ার করব। হয়তো কখনো তা হয়ে ওঠেনি। তবে আমি চেষ্টা করতেছি,নরমালি একটি টু পিন; হোল্ডার ও আমার কাছে থাকা পুরনো তাঁর দিয়ে একটি হোল্ডার লাইন তৈরি করে দেখাতে। নিজ অভিজ্ঞতা দ্বারা কোনো কিছু তৈরি করা মধ্যে আছে অন্যরকম ভালোলাগা। সেই ভালো লাগাটি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আর কথা না বাড়িয়ে,এবার শুরু করা যাক।
- সিঙ্গেল হোল্ডার লাইন তৈরি সর্বস্তরের দৃশ্য। সিঙ্গেল হোল্ডার লাইন তৈরীর সম্পূর্ণ হলে,একটি বাল্ব হোল্ডার এর সংযুক্ত করে লাইনটি বৈদ্যুতিক লাইনের সেট করে আলো জ্বলানো অবস্থায় আমার একটি ফটো। সত্য যাচাই করতে শেষ পর্যন্ত ফলো করতে পারেন।
| ক্রমিক নং | নাম | পিস |
|---|---|---|
| ১। | কারেন্টের তাঁর | প্রয়োজন অনুযায়ী |
| ২। | টু পিন | একটি |
| ৩। | হোল্ডার | একটি |
| ক্রমিক নং | নাম |
|---|---|
| ১. | এন্টিকাটার |
| ২. | গ্লু স্টিক |
| ৩. | গ্লু গান |
| ৪. | তাতাল |
| ৫. | সিরিজ বোর্ড |
| ৬. | টেস্টার |
| ৭. | এলইডি বাল্ব |
ধাপ :-১
• কার্যক্রম শুরুতে বাসায় থাকা পুরানো ইলেকট্রিক্যাল ক্যাবল; টু-পিন ও নতুন একটি ঝুলন্ত হোল্ডার নিয়ে রেডি হলাম।
ধাপ :-২
• ইলেকট্রিক্যাল ক্যাবলের দুই পাশের প্রটেকশন চামড়া এন্টিকাটার দিয়ে দু ইঞ্চি মত তুলে ফেললাম। আপনারা লক্ষ্য করে,ক্যাবলের মধ্যে তারের দুইটা কোর রয়েছে লাল ও কালো।
ধাপ :-৩
• এবার ইলেকট্রিক্যাল ক্যাবলের দুই পাশের দুইটি দুইটি মোট চারটি কোর এর চামড়া এক ইঞ্চি পরিমান করে এন্টিকাটার দিয়ে কেটে তারের তামার খেই বের করে নিলাম।
ধাপ :-৪
• প্রতিটি তাঁরের খেই পৃথক পৃথক ভাবে জড়িয়ে মাথা বাঁকিয়ে নিলাম।
ধাপ :-৫
• এবার এক পাশের লাল কালো দুইটা কোর টুপিনের বডি অংশের ফাঁকা স্থান দিয়ে সরিয়ে দিলাম। এবার টুপিনের পিন দুইটা মধ্যে দুই তাঁরের খেই পরাতে হবে। তাই পিনের নাট দুইটা টেস্টার দিয়ে ঢিলা করে নিলাম।
ধাপ :-৬
• এখন তাঁরের খেই দুইটা দুই পিনের ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাট দুইটা টেস্টার দিয়ে টাইট করে এঁটে দিলাম।
ধাপ :-৭
• এবার দুই পিনের মধ্যবর্তী নাটটি টু-পিনের বডির সাথে লাগিয়ে দিলাম এবং গ্লু-গান দিয়ে আঠা লাগিয়ে সকল ফাঁকা গুলি বন্ধ করে দিলাম।
ধাপ :-৮
• এবার হোল্ডার বডিটা ফাঁকা স্থানের মধ্য দিয়ে তাঁরের অন্য পাশে দুই কোর বের করে নিলাম।
ধাপ :-৯
• টুপিনে তাঁর লাগানো মতো করে হোল্ডারে টেস্টার দিয়ে তাঁর লাগিয়ে দিলাম।
ধাপ :-১০
• এবার তাঁরের কোর দুইটা একটা গিরা দিয়ে হোল্ডারের দুই অংশের পেচ লাগিয়ে দিলাম।
ধাপ :-১১
• হোল্ডার ও টু-পিনের ফাঁকা অংশ গুলো গ্লু-গান দিয়ে আঠা মেরে নিলাম।
ধাপ :-১২
• আঠা শুকানোর জন্য রোধে রাখলাম। আর এর মধ্য দিয়ে প্রধান কার্য সম্পন্ন হলো।
ধাপ :-১৩
• এবার সিঙ্গেল হোল্ডার লাইন চেক করার জন্য সিরিজ বোর্ড এর কাছে নিয়ে গেলাম।
শেষ ধাপ :
• দিনের আলোতে বাল্ব জ্বলছে কিনা বুঝতে সমস্যা হতে পারে তাই রুমের মধ্যে নিয়ে গেলাম এবং হোল্ডারে একটি বাল্ব লাগিয়ে চেক করলাম। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন বাতি জ্বলে উঠেছে অর্থাৎ সিঙ্গেল হোল্ডার লাইন তৈরি করা সম্পন্ন হয়েছে। আমার নিজের হাতে তৈরি সিঙ্গেল হোল্ডার লাইনে একটি এলইডি বাল্ব জ্বালিয়ে তাঁর হাতে নিয়ে আমার একটি ফটো উঠানোর মধ্য দিয়ে আজকের কাজ সমাপ্ত হল।
💖আমার পরিচয়💖
আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)@sumon09
বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে,চাকরি প্রত্যাশায় বেকার-স্টাডিতে! নিয়োজিত। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। বাংলার স্টুডেন্ট হওয়াই,রূপ রস ছন্দ অলংকার সম্মিলিত কবিতা লেখা যথেষ্ট পারদর্শী কিন্তু লেখার প্রয়োজন বোধ করি না পূর্বে চর্চা করতাম এখন ছেড়ে দিয়েছি।
আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
💖💞💞💖
| আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
|---|---|
| আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
| ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
| ব্লগিং মোবাইল | itel vision 1 |
| ক্যামেরা | Al dual camera-8mp |
| আমার বাসা | মেহেরপুর |
| আমার বয়স | ২৫ বছর |
| আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
পুনরায় কথা হবে পরবর্তী পোষ্টে,ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
ভাইয়া আপনি অনেক সুন্দর করে খুব সহজেই কারেন্টের সিঙ্গেল হোল্ডার লাইন তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লাগছে আপনার তৈরি প্রক্রিয়া টি। আমি ও তৈরি করতে পারি একটু একটু। কিন্তু আপনার ধাপ গুলো দেখে আমি এখন তৈরি করতে পারবো। শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।
আপনি যদি আমার এই সিঙ্গেল হোল্ডার লাইন তৈরি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই শিখে নিতে পারবেন। আর কারেন্টের বিষয় পরিপূর্ণভাবে জানায় উচিত, নয় সমস্যা হতে পারে।
কারেন্টের হোল্ডার লাইন তৈরি করার প্রসেস টি আমার আগে তেমন একটা ভালোভাবে জানা ছিল না আপনার এই পোষ্টের মাধ্যমে এটি আজকে শিখে গেলাম ।♥️আপনার পোস্টগুলো আমি নিয়মিতই দেখার চেষ্টা করি আপনি খুবই সৃষ্টিশীল পোস্ট বিশেষ করে কারেন্ট সম্পর্কে এবং বিভিন্ন নতুন ডিভাইস নিয়ে আমাদের মাঝে পোস্ট করে থাকেন। এগুলো আসলে খুবই চমৎকার এবং অনেক ইউনিক। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি খুব সুন্দর করে কারেন্টের সিঙ্গেল হোল্ডার লাইন তৈরি করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যেকোনো ইলেকট্রিক কাজ করতে অতি সাবধানতা অবলম্বন করতে হবে। না হলে একটু ভুলের জন্য অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক আপনার পোষ্ট ভালো করে দেখার পর এই কাজটা অনেকে করতে পারবে। আপনার উপস্থাপন প্রক্রিয়া খুবই ভালো ছিল আশা করছি আপনি এই ধরনের কাজ আরো স্থাপন করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।
ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর মন্তব্য করেছেন আপনি। কারেন্টের কাজ গুলো খুবই সূক্ষ্ম কাজ, তাই খুবই মনোযোগ সহকারে এবং জেনে বুঝে শুনে করতে হয়। আমিও ঠিক সেভাবে দীর্ঘদিন কাজ করে আসছি। ইনশাল্লাহ তেমন কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয় নাই । কোনো দুর্ঘটনার যেনো না হয়, ঠিক সেভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি।