ভিডিওগ্রাফি: আসুন নিজেই হোয় কৃষি কাজে উদ্যোক্তা

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম





হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে দুইটা ভিডিও প্রকাশ করতে চলেছি। যেখানে শাকসবজি উৎপাদনের জন্য নিজেকে হতে হবে উদ্যোক্তা। আর আমরা চাইলে বন জঙ্গল দূর করে সুন্দর বাগান তৈরি করতে সক্ষম তারই কিছু অনুপ্রেরণা থাকবে এই পোস্টে।

IMG_20240228_175957_8.jpg

photography device:
Infinix Hot 11s


ফটো ও ভিডিওগ্রাফি:


আমি আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম সুন্দর একটি সবজি ক্ষেতের ব্লগ নিয়ে। প্রথমে আপনারা যে ফটো দুইটা লক্ষ্য করছেন এই ফটো আমার সবজি বাগানের চিত্র। টমেটো লাউ গাছ হওয়ার পিছনে আমার যেই একটু পরিশ্রম ছিল, সেটা প্রথম ভিডিওতে দেখে বুঝতে পারবেন। এর পোস্টে আমার কেমন শ্রম লেগেছে আর এ পর্যন্ত শাকসবজি হওয়ার পিছনে কি কি দায়িত্ব-কর্তব্য এক নিষ্ঠার সাথে পালন করেছি জানবেন সেখানে। আর এভাবেই তিলে তিলে গড়ে উঠেছিল সুন্দর একটি সবজি বাগান। অতঃপর টমেটো গাছে টমেটো, লাউ গাছে লাউ।

IMG_20240106_152356_300.jpg

IMG_20240228_175725_8.jpg

Photography device: Infinix hot 11s
location



আমরা নিজেরাই হতে পারি উদ্যোক্তা। আর নিজেরা নিত্যনতুন সৃজনশীল কর্মের মধ্য দিয়ে আমাদের পরিবেশটাকে অনেক সুন্দর ভাবে সাজাতে পারে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটু জায়গা পুকুরপাড়ের এক কর্নারের অংশ। সে জায়গাটা আমি সবজি বাগানে রূপান্তর করার জন্য বেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আর এমন পুকুর পাড় আমাদের এই মাঠে শত শত রয়েছে। সমস্ত কুকুর আলারা যদি এভাবে উদ্যোগ গ্রহণ করে পরিত্যক্ত জায়গা গুলো শাকসবজি উৎপাদনের কাজে লাগায় তাহলে দেশে কিন্তু শাকসবজির ঘাটতি হয় না। এ জায়গাটায় মানুষ সমান বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। আমি পরিপূর্ণভাবে সাফ করে জায়গাটা এমন পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি দেখে মনে হচ্ছে না এই জায়গায় বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। এরপর আমি জায়গায় জায়গায় থানা তৈরি করেছি এবং সেখানে লাউ এর বীজসহ বিভিন্ন সবজি গাছের বীজ লাগিয়েছিলাম। তবে প্রচন্ড রোদ গরম বৃষ্টি না হওয়ার কারণে অন্যান্য শাকসবজি গাছের চারা গুলো নষ্ট হয়ে যায় কিছু কিছু জায়গায় খুব সুন্দরভাবে লাউ গাছের চারাগুলো রয়ে গেছে পরিচর্যার কারণে। তবে আমি লক্ষ্য করে দেখলাম এখানে শাকসবজি তৈরি করতে হলে একটু পরিশ্রম করতে হবে কিন্তু সে পরিশ্রমটা বেশি নয়। গাছগুলো বৃদ্ধি পাওয়ার জন্য আগাছা দমন করতে হবে এবং পোকামাকড় থেকে রক্ষা করতে হবে। নিয়মিত সেচ দিতে হবে আর সার দিতে হবে। আমি বিকেল মুহুর্তে মাছের খাবার দিতে আসার সময় সাবমারসিবল পাম্প আর ১২ ভোল্টের ব্যাটারিটা নিয়ে আসতাম এভাবে সেচ দেওয়ার জন্য। আর এভাবেই প্রাথমিক পর্যায়ে পরিচর্যার মাধ্যমে আমি বাগানটা সাজানোর চেষ্টা করে সক্ষম হয়েছিলাম।

Video device: Infinix hot 11s
location



দ্বিতীয় ভিডিওতে বর্ণনা করার বেশি কিছু নেই। বিস্তারিত আমি ভিডিওটা মাধ্যমেই প্রকাশ করেছি ভিডিও ধারণ করার সময়। তবে এটুকুই বলবো। আমরা চাইলে খুব সহজে অলসতা দূর করে একটু পরিশ্রম করার মধ্য দিয়ে অনেক কিছু ফলাতে পারে। যদি নিজেরা উদ্যোক্তা হয়ে নিজেকে কাজে লাগায় নিজের দেখাদেখি আরো দশ জন অবশ্যই কাজে লাগবে। যার বাস্তব প্রমাণ আমি নিজেই। আমি যখন প্রথম পুকুরপাড়ের বন জঙ্গল পরিষ্কার করে পাড় গুলো তার জাল দিয়ে ঘেরাও করেছি এরপর শাকসবজি উৎপাদন করতে সক্ষম হয়েছি আমার দেখা দেখি অনেকেই এই কাজে উদ্যোগ গ্রহণ করেছে। অনেকের পুকুরের পরিত্যক্ত জায়গা এভাবে কাজে লাগিয়েছে আবার কেউ বাড়ির বসতভিটার জায়গাগুলো কাজে লাগিয়েছে। কেউ আমার মত কম্পোস্ট সার ব্যবহার করে পাশাপাশি কৃত্রিম সারগুলো বা রাসায়নিক সারগুলো ব্যবহার করে থাকে। আর এভাবে যে যার মত শাকসবজি উৎপাদন করে নিজেদের চাহিদা মেটাতে অলসতা দূর করেছে। দেখতেই পাচ্ছেন টমেটো গাছগুলোতে কি পরিমান টমেটো হয়েছিল। এবার শীতের আগে থেকে আমি এই কার্যক্রম অব্যাহত রাখবো। বর্তমান আমার সবজি বাগান গুলোর মধ্যে সবজি উৎপাদনের কাজ চলমান রয়েছে। হয়তো সেভাবে এখনো কাজগুলো দেখানো হয়নি তবে মাঝেমধ্যে ব্লগ শেয়ার করব। তবে আমার এই কাজকর্মের প্রধান কারণ হচ্ছে টাটকা শাকসবজি ও ফরমালিন মুক্ত শাকসবজি নিজে খাওয়া এবং পরিবারের পিতা-মাতা ভাই-ভাবি বউ সন্তানদের খাওয়ানোর উদ্দেশ্য। যেন সবাই ফরমালিন মুক্ত শাকসবজি খেয়ে সুস্থ থাকতে পারে। পাশাপাশি আর্থিক লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

Video device: Infinix hot 11s
location



গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
বিষয়সবজি বাগান
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appPicsArt & inshot
YouTube channelসোর্স
লোকেশনগাংনী-মেহেরপুর


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

আমি প্রায় সময় আপনার পোষ্টে বিভিন্ন ধরনের সবজির বিষয়ে ধারনা পায়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে খালি জমিতে সবজি চাষ করলে অনেক ভালো হয়। আমারও খুবই ইচ্ছা বিভিন্ন ধরনের সবজি চাষ করার। আপনার ভিড্রিগ্রাফিটা দারুন হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করি ভাই সবজি বিষয়ে পোস্ট করতে

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে নিজের জমিতে নিজেই যদি কৃষকের কাজ করা যায় তবে আরও বেশি ভালো হয়। আমি মনে করি নিজের কাজ নিজে করাই সবথেকে বেশি ভালো। নিজে নিজেই উদ্যোক্তা হিসাবে সকলের কর্মস্থান গড়ে তুলতে হবে এটাই সামনের দিনের মূল লক্ষ্য। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অবশ্যই মামা নিজের কাজ নিজে করতে হয়

 2 years ago 

সবসময় আপনার ভিডিও বা ফটোগ্রাফির মাধ্যমে আপনার সবজি চাষ বা পুকুরের মাছ দেখতে পাই যা আমাকে মুগ্ধ করে। আর যারা গ্রামে থাকে আপনার এই পোস্টগুলো দেখতে পায় তা্রা হয়তো আমার থেকে বেশী উৎসাহ হয়। কারন তাদের এই কাগগুলো করার মত প্রর্যাপ্ত জায়গা রয়েছে। তাই আমি মনে করি আপনার পোস্টগুলো দেখে সবার এই কাজগুলোতে উদ্যোক্তা হতে পারবে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু মানুষকে উৎসাহ দেওয়াটা প্রয়োজন রয়েছে।

 2 years ago 

আপনাদের পোস্ট গুলোর মাধ্যমে আপনাদের পুকুরের মাছ কিংবা বাগানের শাকসবজি সম্পর্কে জানতে পারি। আসলেই, এইসব কাজের কারণে যেরকম নিজেদের গাছের তাজা শাকসবজি ফলমূল খাওয়া যায় তার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়া যায়। আমাদের সবারই প্রয়োজন এরকম উদ্যোক্তা হয়ে ওঠা। ধন্যবাদ আপনাকে আপনাদের বাগানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপনি

 2 years ago 

মাঝে মাঝেই আপনার পুকুর পাড়ের সবজি চাষের ফটোগ্রাফি এবং ভিডিও যখন দেখি খুবই ভালো লাগে।বর্তমানে মানুষ কৃষি কাজ করতেই চায় না।অথচ জায়গা ফেলে না রেখে সবজি চাষ করলে কতই না ভালো হয়।আপনার ভিডিওগ্রাফিটি সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জেনে খুব ভালো লাগলো আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62762.14
ETH 1674.04
USDT 1.00
SBD 0.42