টাকা থাকলেই কি জীবন সুখী হয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

টাকা জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ,এটা অস্বীকার করার উপায় নেই। টাকা ছাড়া চলা সম্ভব না, এটা স্পষ্ট। কিন্তু তাই বলে টাকা থাকলেই কি জীবন সুখী হয়ে যাবে, সেটাই বড় প্রশ্ন। কারণ আমি দেখেছি, অনেক মানুষের কাছে প্রচুর টাকা আছে, কিন্তু তাদের চোখে-মুখে শান্তি নেই। তারা সব কিছু কিনতে পারে, কিন্তু মন ভরে সুখ কিনতে পারে না। টাকা দিয়ে হয়তো সুন্দর বাড়ি, দামি গাড়ি, আরামদায়ক জীবন পাওয়া যায়, কিন্তু ভেতরের শান্তি, ভালোবাসা বা আন্তরিক সম্পর্ক টাকা দিয়ে পাওয়া যায় না।

এখনকার সমাজে টাকা মানেই যেনো সব কিছু, এই ধারণা খুব বেশি বেড়ে গেছে। অনেকে মনে করে টাকা হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা যায়, টাকা যত বাড়ে, অনেক সময় দায়িত্ব, চাপ আর দুশ্চিন্তাও তত বাড়ে। অনেকেই নিজের সুখ মাপতে গিয়ে টাকার হিসাব করে, অথচ ভেতরে তারা শূন্য বোধ করে।আবার এমন মানুষও আছে, যাদের খুব বেশি টাকা নেই, কিন্তু তারা মানসিকভাবে অনেক সুখী। কারণ তারা যা আছে তাতেই সন্তুষ্ট, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে, সত্যিকারের সম্পর্ক বজায় রাখতে পারে। টাকা থাকাটা খারাপ কিছু নয়, কিন্তু সুখী হতে গেলে টাকার পাশাপাশি মানসিক শান্তি, সুস্থ সম্পর্ক আর নিজের প্রতি সন্তুষ্টি থাকা জরুরি।

এটাও সত্যি, টাকা না থাকলে জীবন চালানোই কষ্টকর হয়ে যায়। তাই টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকা একমাত্র সুখের উৎস নয়। টাকার পেছনে এতটা দৌড়ানো ঠিক নয়, যাতে নিজের সুখ, পরিবার বা মানসিক শান্তি হারিয়ে যায়। আমি মনে করি, টাকা এমন পর্যায়ে থাকা উচিত যাতে প্রয়োজন মেটে, আর বাকিটা নিজের ভালো লাগার মানুষ আর কাজের জন্য সময় দিতে হয়।

সুখের আসল জায়গা হলো মনের ভেতর। টাকা সেই সুখ তৈরি করার একটা মাধ্যম হতে পারে, কিন্তু গন্তব্য নয়। তাই টাকা জীবনের জন্য প্রয়োজনীয়, কিন্তু জীবন মানেই টাকা নয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60573.65
ETH 1550.46
USDT 1.00
SBD 0.47