আচরণ ও অবস্থার পরিবর্তন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষের আচার-আচরণ আমার কাছে অনেক বড় একটি বিষয়। আসলে আমি এমন অনেক মানুষ দেখেছি। যারা আসলে বলে যে মানুষের ব্যবহার কোনো ব্যাপার নয় কিংবা ব্যবহার যা ই করুক না কেনো,মানুষটা ভালো। কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত যদি বলি। তাহলে আমার কাছে সত্যিই আচরণ অনেক বড় একটি ব্যাপার এবং শুধুমাত্র অনেক বড় ব্যাপার তা নয়। আচরণ আমার কাছে বিশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার বলেই আমি মনে করি।

সে কারণেই আজকের লেখাটি লিখলাম। কারণ সত্যি কথা বলতে মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে। এটা আপনারা কয়জন মানবেন কিনা জানি না। কিন্তু এটা আমি খুব বেশি মানি এবং এটা আমি আসলে আমার জীবনেও নিজে দেখি। কারণ আমি এই ধরনের চিন্তাভাবনার মানুষ। অর্থাৎ যে কথাটি বললাম তো স্বাভাবিকভাবেই আমার চিন্তা ভাবনা গুলো আমার লেখার মাধ্যমে প্রকাশ করছি।আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন।

ব্যাপারটি হলো, আমি সাধারণত মানুষের সাথে খুব ভালো আচরণ করি। কারণ এটা আসলে আমার একটা ব্যাপার যে, সব সময় মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করি। কিন্তু তারা তাদের যে অবস্থান আমাকে দেখায় কিংবা তারা সেই আচরণের বদলে যেভাবে আচরণ করে কিংবা তারা যখন তাদের ওই খারাপ অবস্থান আমার কাছে পরিষ্কার করে। তখন আমি সেই মুহূর্ত থেকেই তাদের সাথে আচরণ ওই ভালো করাটা ছেড়ে দেই। তার কারণ আমার ব্যাপারটি খুব ক্লিয়ার। আমার ব্যাপার হলো, কেউ যদি আমাকে নিয়ে না ভাবে কিংবা আমাকে আমার প্রাপ্য সম্মান না দেয়। তাহলে আমি অবশ্যই তাকে আমার পক্ষ থেকে আর কোনো সম্মান প্রদর্শন করবো না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61299.24
ETH 1623.99
USDT 1.00
SBD 0.41