ভাঙ্গা হৃদয়ে কখনো জোড়া লাগে না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভাঙ্গা হৃদয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


ai-generated-8757857_1280.png



লিংক


আসলে মানুষ তার জীবনে প্রত্যেকটি মানুষকে কখনো না কখনো মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলে। অর্থাৎ এই পৃথিবীতে আমরা যখন একটা মানুষকে মন দিয়ে ভালোবাসি তখন তার জন্য আমরা যে কোন কিছু করতে প্রস্তুত থাকি। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের প্রিয় মানুষের সাথে কোন ধরনের ছলনা করি তাহলে কিন্তু সেই মানুষটি এমন আঘাত পাবে তা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। আসলে আপনি মনে করবেন যে তাকে আঘাত দিয়ে আবার তার সাথে নতুন করে সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করবেন তাহলে কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে ভাঙা হৃদয় কখনো জোড়া দেয়া যায় না। অর্থাৎ যে মানুষ একবার আঘাত পায় তার হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায়।


কিন্তু বর্তমান সময়ে আমরা প্রায় প্রত্যেকটি জায়গায় দেখতে পাই যে মানুষ এখন ভালোবাসা নিয়ে বিভিন্ন ধরনের নোংরামি শুরু করে। আসলে ভালোবাসা বলতে এখন শুধুমাত্র নোংরামি করা ছাড়া আর কিছুই বোঝা যায় না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে ভালোবেসে সেই মানুষের পাশে সব সময় থাকতে পারি এবং মানুষের সুখ দুঃখ গুলো শেয়ার করে নিতে পারি তাহলে কিন্তু সে মানুষগুলো আমাদের উপর ভরসা রেখে আমাদের সাথে তার বাকি জীবনটা কাটাতে অবশিষ্ট চেষ্টা করবে। আর আমরা যদি তাদের সামান্য একটু আঘাত দিয়ে ফেলি তাহলে এতে করে যে তারা কতটা বেশি কষ্ট পাবে তা সহ্য করার মত মোটেও নয়। আসলে যে মানুষ যাকে ভালবাসে তার জন্য সে জীবন পর্যন্ত দিতে পারে।


আর এজন্য একটা সময় আমাদের আঘাত পেতে পেতে এই মানুষগুলো এতটা দূরে সরে যায় যখন আমরা শত চেষ্টা করলেও সেই মানুষগুলোকে আর আমাদের জীবনে কখনো ফিরিয়ে আনতে পারিনা। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি একটা মানুষকে বারবার আঘাত করেন এবং এই আঘাত করার ফলে তার হৃদয় আঘাতে জর্জরিত হয়ে যায় সেই মানুষটা কিন্তু তখন বেঁচে থেকেও মৃতের মত হয়ে যায়। অর্থাৎ তার জীবনে আর কোন সুখ শান্তি কখনোই থাকে না। আসলে কার কাছে তখন এই পৃথিবীর সবকিছু অনেকটা নাটকের মতো মনে হয়। যেখানে সে ভালো থাকার নাটক করে অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। আসলে মনের কষ্ট চাপা দিয়ে যারা চলাচল করে তারা কখনো জীবনের প্রকৃত সুখ পায় না।


তাইতো অবশ্যই আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমাদের ছোট ছোট ভুলের জন্য আমাদের প্রিয় মানুষগুলো কখনো কোনো কষ্ট না পায়। যদিও আমরা মনের অজান্তে কোন কষ্ট দিয়ে ফেলি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের প্রিয় মানুষের কাছে এই কষ্টের জন্য ক্ষমা অবশ্যই চাইবো। কেননা একটা মানুষের কাছে যখন একটা মানুষ তার ভুল স্বীকার করে ক্ষমা চাইবে তখন অবশ্যই অন্য মানুষটি তাকে ক্ষমা করে দেয়া উচিত। আমার মনে হয় যে এতে করে কিন্তু ভালোবাসা কখনোই কমে না বরং এতে করে ভালোবাসা আরো বাড়তে থাকে। আর এজন্য আমরা কখনো কারো হৃদয়ে আঘাত দেওয়ার চেষ্টা করব না। বরং মানুষকে আমরা সবসময় হৃদয় দিয়ে ভালোবাসার চেষ্টা করব এবং তাদের উপকার করার জন্য প্রতিনিয়ত তাদের পাশে থাকব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 9 months ago 

হৃদয় এটা এমন এক জিনিস যেটা খুবই সফট। আমি মনে করি এই জিনিসটার মধ্যে কখনো কোন দিক থেকে কঠিন আঘাত দেওয়া উচিত নয় সেটা হোক নিজের ক্ষেত্রে কিংবা অন্যদের ক্ষেত্রে কারণ এই সফট জিনিসের মধ্যে যদি আঘাত পড়ে যায় তাহলে সেই ক্ষত কখনোই আর নিশ্চিহ্ন হয় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 62347.27
ETH 1613.67
USDT 1.00
SBD 0.47