লোভ - অদৃশ্য বিষ
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
লোভ আমাদের শরীরে ধীরে ধীরে এবং আমাদের জীবনে কত ধীরে ধীরে বাসা বাঁধতে পারে, সেটা হয়তো আমরা অনেকেই একটুও ভেবে দেখি না কিংবা চিন্তাও করতে পারি না। কারণ, অনেক সময় অনেক কিছু এমনভাবে ঘটে যায়, যেটা আমাদের চিন্তাশক্তির বাইরে। যেমন ধরুন, ক্যান্সারের কথা—অর্থাৎ মানব শরীরের যে ভয়ঙ্কর ব্যাধি একটি বাসা বেঁধে থাকে, তার মধ্যে অন্যতম হলো ক্যান্সার। এখন ক্যান্সার হওয়ার সাথে সাথে কিন্তু সেটা বোঝা যায় না যে, একটা মানুষ এত ভয়ংকর একটি মৃত্যুর রোগে আক্রান্ত। সেই রোগটি যত দ্রুত বাড়তে থাকে এবং যখন অনেক বেশি বেড়ে যায়, তখন কিন্তু সেটা প্রকাশ পায়।
আমার মনে হয়, আমাদের লোভ ব্যাপারটাও ঠিক তাই। অর্থাৎ, খুব ধীরে ধীরে প্রকাশ পায় এবং শুধু তাই নয়, এটা যখন প্রকাশ পায় তখন আমরা আসলে ভুল, খারাপ, ভালো—এসব কিছুর আর তফাৎ করতে পারি না। এবং তফাৎ করতে পারি না বলেই আমরা যে একটা ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত, সেটাও বুঝতে পারি না। কারণ, লোভ মানুষকে ধীরে ধীরে খারাপের দিকে ঠেলে দেয়। মানুষের যা রয়েছে, তাতে লোভী মানুষ কখনোই সুখে থাকতে পারে না। অর্থাৎ, নিজের যা রয়েছে, সে তাতে কখনোই সুখী থাকতে পারে না। তার সব সময় অন্য কারোর জিনিস নিয়েই সমস্যা হয়।
কথায় আছে, “লোভে পাপ, পাপে মৃত্যু”—কথাটি একেবারে সঠিক। একটা মানুষ লোভ করতে করতে কখন যে নিজের জীবন বিপন্ন করে ফেলে, তখন সেই মানুষটি সেটা ও খেয়াল করে না। আসলে, এভাবেই মানুষের জীবনচক্র চলতে থাকে। অর্থাৎ, মানুষ ধীরে ধীরে লোভে পড়ে নিজেই জীবনকে ধ্বংস করে ফেলে। আর এই লোভের জন্যই আসলে একটা মানুষ এক সময় গিয়ে নিজের সবকিছু হারিয়ে ফেলে। কারণ, অন্য কারো কিছু দেখে আমরা যদি লোভে পড়ে যাই এবং সেটার পেছনে ছুটে বেড়াই, তাহলে কিন্তু আমাদের বর্তমানে যেটা রয়েছে, সেটাও চলে যায়।
Sort: Trending
[-]
punicwax (-14)(1)muted 6 months ago
$0.00
Reveal Comment