আমার শহর তোমার নামে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG-20240316-WA0000.jpg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

অনেকদিন পর ভাবতাম আপনাদের সকলের সাথে একটি স্বরচিত কবিতা শেয়ার করা যাক। আসলে কবিতা লিখতে কিংবা কবিতা পড়তে আমার বরাবর ই খুব ভালো লাগে। আজকে কবিতাটির বিষয়বস্তুটি খুবই সামান্য, কিছু ভাবতে গেলে অসামান্য।

অর্থাৎ আজকের কবিতা বিষয় বস্তুটি হলো একটা মানুষ যখন অন্য মানুষকে ঘিরে তার পৃথিবী তৈরি করে ফেলে। তখন আসবে তার পৃথিবীতে, তার শহরে ওই মানুষটি ছাড়া আর কেউই থাকে না। তার ধ্যান জ্ঞান সারাটা দিন, সারাটা চিন্তা, তার ভবিষ্যৎ চিন্তা থেকে শুরু করে সবকিছুই হয় ওই মানুষটিকে ঘিরে। আসলে এটা খুব মিষ্টি একটা ব্যাপার। যেটা হয়তো অনেকেই আমরা ফিল করতে পারি না।

কোনো কোনো ভালোবাসার রং বদলায়। আর ওই ভালোবাসা গুলো অত্যন্ত ভয়ঙ্কর হয়। কিন্তু যে ভালোবাসা গুলো রং বদলায় না। যেগুলো সত্যিকার অর্থেই দুর্লভ হীরের মতোন হয়। সেসব নিয়ে আজকের এই কবিতা। আশা করছি আজকের কবিতাটি আপনাদের ভালোই লাগবে।

কবিতার নামঃ আমার শহর তোমার নামে

আমার শহরে রাত্রি নামে,
শুধুই তোমার নামে।
আমার মনের গহীন বন,
মুখরিত তোমার বিচরণে।

আমার মনের অভিমান গুলো,
ঝরাপাতা যেনো হয়।
আমার মনের অন্তরালে,
আমি তোমার রই।

ভালোবাসার অহর্নিশি,
এলে না কেনো কাছে।
ভালোবাসতে আর কি লাগে!
যদি তুমি থাকো পাশে।

তোমার জন্যে হাজার ত্যাগ,
বাহানা দিতেও রাজি।
তোমার আমার মিলন হবে,
হোক পৃথিবী নারাজি।

আমাদের স্বপ্নেরা ডানা মেলবে,
না হোক ঘর পাতা।
আমার তোমার সংসার স্বপ্ন,
আমার মনে গাঁথা।

Sort:  
 2 years ago 

প্রতিটা মানুষের জীবনেই ভালোবাসা আসে সেই ভালোবাসা থেকে স্মরণীয় মুহূর্ত গুলো অতীত হয়ে থাকে। কবিতার ভাষায় চমৎকার লিখেছেন তাছাড়া রোমান্টিক কবিতা আমার একটু বেশি পছন্দ যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে,তাহলে তাকে ছাড়া কিছুই ভাবতে পারে না। আর সেই মানুষকে একেবারে নিজের করে পেলে তো জীবনটা একেবারে রঙিন হয়ে যায়। যাইহোক কবিতাটি দারুণ হয়েছে। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64037.03
ETH 1842.56
USDT 1.00
SBD 0.38