আমাদের জীবনের অস্তিত্বের উদ্দেশ্য কি?

in #life7 years ago

আলহামদুলিল্লাহ । ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী আজমাইন । আম্মাবাদ । আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম , বিসমিল্লাহির রাহমানির রাহীম , ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআ ' বুদুন । আল্লাযি খালাকাল মাওতা ওয়াল হায়াতা লি ইয়াবলুয়াকুম আহসানু আমালা । রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলী আমরী ওয়াহলুল উকদাতাম মিনলীসানী ইয়াফকাহু কাউলী । শ্রদ্ধেয় বিশেষজ্ঞগণ , বক্তাগণ , শ্রদ্ধেয় অতিথিবৃন্দ , শ্রদ্ধেয় গুরুজনেরা , প্রিয় ভাই ও বােনেরা এবং সেই লাখ লাখ দর্শক , যারা টিভিতে এই অনুষ্ঠান দেখছেন আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে , আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । আল্লাহ তায়ালার দয়া , শান্তি এবং রহমত আপনাদের সবার ওপরে বর্ষিত হােক । আজকে আমাদের ১০ দিনব্যাপী কনফারেন্সের শেষ দিনে আমি আপনাদের সামনে শেষ লেকচারটা দিচ্ছি । আজকের লেকচারের টপিক হলাে - আমাদের তথা মানুষের এই জীবনের উদ্দেশ্যটা কী ? আমাদের মধ্যে কতজন মানুষ প্রকৃতপক্ষে এ ব্যাপারটি নিয়ে চিন্তা করেছেন যে , আমাদের জীবনের উদ্দেশ্যটা কী । আমাদের মধ্যে কজন আছেন , যারা চিন্তা - ভাবনা করেছেন এ ব্যাপারে যে , আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কী । আমরা এখানে কী করছি ? এখানে কেন এসেছি ? আসুন , আমরা এই ব্যাপারটা বিশ্লেষণ করে দেখি ।Untitled1.png
source

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 64420.09
ETH 1675.09
USDT 1.00
SBD 0.41