জীবনের বাস্তব অভিজ্ঞতা
আকাশ এখন মেঘে মেঘে আচ্ছন্ন
সূর্যটা আড়াল হলেও
বাধা সে মানে না বেশিক্ষণ,
এক সময় জেগে সে উঠবেই,
উজ্জ্বল আলোয় ভাসবে পৃথিবীর অঙ্গন।
চলার পথে জীবনের নাানা বাঁকে
কখনো বা একে একে জমে ওঠে
কত দুঃখ-হতাশা ও ব্যর্থতার গ্লানি।
শরীরের শক্তি হয় শিথিল
অন্ধকারে হারিয়ে যায় দিশা।
তবু বুকের মাঝে বিশ্বাস জেগে থাকুক;
সময়টা পাল্টে যাবে একদিন ,
অন্ধকার শেষে আছে আলো
একদিন উজ্জ্বল দিন আসবে
জীবন ঘিরে আলো ফুটে উঠবেই।