এই বার ফোনে গুগল ট্র্যাকিং ঠেকানোর উপায়

in #phone9 years ago

IMG_20171128_163152.jpg

সম্প্রতি গুগল স্বীকার করেছে, তারা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অবস্থান ট্র্যাক করে। অবস্থান সেবা বন্ধ থাকার পাশাপাশি এতে সিম কার্ড না থাকলেও ব্যবহারকারীর অবস্থান জানতে পারে গুগল। নিকটস্থ মোবাইল টাওয়ার থেকে অ্যান্ড্রয়েড ফোনগুলো তথ্য জোগাড় করে থাকে এবং সেগুলো গুগলের কাছে পাঠানো হয়।

সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের গ্রাহকদের ভালো সুবিধা দেওয়ার জন্যই গ্রাহকের এসব তথ্য নিয়ে থাকে। তবে একে ঠেকানোর কিছু সহজ উপায় রয়েছে। হিন্দুস্তান টাইমসের সূত্রে পাঠকের উদ্দেশ্যে উপায়গুলো দেওয়া হলো।

গুগলের লোকেশন সার্ভিস: অ্যান্ড্রয়েড ফোন সেটআপ করার সময় পর্দায় লম্বা কিছু বার্তা ভেসে আসে। সাধারণত আমরা এগুলো পড়ি না। এ বার্তায় আসলে লেখা থাকে গুগল ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক করার অনুমতি চাইছে।

আপনি না পড়ে এতে সম্মতি দিলেও পরে এটা বাদ দিতে পারেন। ‘লঞ্চ সেটিংসে’ যান। এরপর ‘সিকিউরিটি অ্যান্ড লোকেশন’ অপশনে ক্লিক করুন। সেখানে আপনি ‘ডিভাইস অনলি’ অপশন বাছুন। এতে গুগল শুধু জিপিএস লোকেশন নেবে।

লোকেশন হিস্ট্রি মুছে ফেলা: এছাড়া গুগলের সংরক্ষিত সব অবস্থান তথ্য আপনি মুছে ফেলতে পারেন। সেটিংসে গিয়ে ‘লোকেশন অপশনে’ যান। সেখানে গুগল ‘লোকেশন হিস্ট্রি’ থেকে আপনার সব অবস্থান মুছে ফেলুন।

অ্যাক্টিভিটি: আপনার তথ্যসহ সবকিছু নিরীক্ষার সবচেয়ে সহজ উপায় ‘মাই অ্যাক্টিভিটি’ ড্যাসবোর্ড। স্মার্টফোনে সাম্প্রতিক যা কিছু আপনি খুঁজেছেন তা এ ড্যাসবোর্ডে উঠে আসে। এর থেকে ‘ডিলিট অ্যাক্টিভিটি’ অপশনে গিয়ে গুগলের রেকর্ড করা তথ্যগুলো মুছে ফেলতে পারে।

Sort:  

Important news thank you for your informations.

Congratulations @sojibul! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

By upvoting this notification, you can help all Steemit users. Learn how here!

thanks to for info

vai eto orthopurno ekti news dear jonno onek dhonnobad.

None can avoid this

Very good track bro.

vai eto orthopurno ekti news dear jonno onek dhonnobad.

Gave important information.tnx

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63953.57
ETH 1690.68
USDT 1.00
SBD 0.42