৫৩ উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার বৈঠক
উপদেষ্টামণ্ডলীর সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশানে নিজ কার্যালয়ে এই বৈঠক হয়।♎♎♎
খালেদা জিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।♎♎♎
এ ছাড়া রোহিঙ্গা সংকট, রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গসহ বেশ কিছু চলমান ইস্যু উঠে আসে আলোচনায়।♎♎♎
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর ৫৩ জন সদস্য অংশ নেন।♎♎♎
সম্প্রতি দলের স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গেও বৈঠক করেছেন খালেদা জিয়া। এর আগে জোটের নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।♎♎♎
politician news i like
Let me post your post very well and post it better