রংপুর বিভাগের কর্মব্যস্ত একটি স্টেশন- দিনাজপুর রেলওয়ে স্টেশন

in Steem For Tradition3 years ago (edited)
20230223_175151.jpg

দিনাজপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের অন্তর্গত বৃহত্তর একটি জেলা শহর দিনাজপুরে অবস্থিত। আমাদের দেশের উত্তরবঙ্গে বসবসকারী মানুষদের জন্য এই রেলওয়ে স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা-

  • দিনাজপুর রেলওয়ে স্টেশনটি প্রচুর কর্মব্যস্ত একটি রেলওয়ে স্টেশন, এ স্টেশনে অনেক গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করে।

  • পার্বতীপুর থেকে দিনাজপুর পর্যন্ত ডুয়াল গেজ রেলপথ হওয়ায় দিনাজপুরে অনেকগুলো ব্রডগেজ এবং মিটারগেজ ট্রেন চলাচল করতে পারে।

  • স্টেশনটি জেলা শহরে অবস্থিত হওয়ায় এখানকার যাত্রীদের সুবিধার জন্য যেসকল উল্লেখযোগ্য আন্তঃনগর ট্রেন যাতায়াত করে সেগুলো হল- একতা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস। এছাড়া লোকাল ট্রেনগুলোর মধ্যে কমিউটার, কাঞ্চন এই ট্রেনগুলো উল্লেখযোগ্য।

  • আন্তঃনগর ট্রেনগুলোতে করে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ শহর যেমন- পঞ্চগড়, রাজশাহী, রংপুর, ঢাকা ইত্যাদি জায়গায় ভ্রমণ করা যায়।

20230223_180032.jpg

দিনাজপুর রেলওয়ে স্টেশন ভ্রমণ


দিনাজপুরে পড়ালেখা করার সুবাদে এই স্টেশনে আমি অসংখ্যবার যাত্রা করেছি। তাই স্টেশনটি আমার অনেক পরিচিত এবং আমার জন্য স্মৃতিবহুল জায়গা। দিনাজপুর সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় আমি কলেজের কাছাকাছি একটি ছাত্রাবাসে থাকতাম। আর দিনাজপুর থেকে পার্বতীপুর যেহেতু কাছে, তাই প্রতি সপ্তাহে অন্তত দু' একবার ট্রেনে করে বাসায় আসতাম।

20220103_141712.jpg

দিনাজপুর স্টেশনে বসে থেকে ট্রেনের জন্য অনেক সময় অপেক্ষা করেছি। স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতেই লাইফের অনেকটা সময় অতিবাহিত হয়েছে। আবার এ সময়গুলোই স্মৃতিবহুল। এ স্টেশনে কিছু খারাপ স্মৃতিও রয়েছে। একবার এই স্টেশন থেকে ট্রেনে উঠার সময় আমার বন্ধুর পকেট থেকে নতুন স্মার্টফোন চুরি হয়ে গিয়েছিল অথচ আমরা কেউই টের পাইনি।

20220721_135438.jpg20230223_174756.jpg

বন্ধুর স্মার্টফোন হারিয়ে যাওয়ার পর খুব খারাপ লেগেছিল। পরবর্তীতে এ স্টেশন থেকে ট্রেনে উঠবার সময় তেমন কোন বিপদ ঘটেনি। আবার অনেক মধুর স্মৃতিও রয়েছে। পরীক্ষা শেষে ট্রেনে করে বাসায় আসার স্মৃতিগুলো ছিল সব থেকে মধুর। আবার অনেক সময় ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করতে গিয়ে দেখা হয়ে গেছে কোন বন্ধুর, যার সাথে বছরে দেখা হয় দু' একবার কিংবা কয়েক বছর পর একবার।

IMG-20230313-WA0000.jpg

কিছুদিন আগে দিনাজপুর রেলওয়ে স্টেশন গিয়েছিলাম। বিকেলবেলা রেলওয়ে স্টেশনের ওভারব্রীজ থেকে সূর্যাস্ত দেখার দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলাম। স্টেশনটির দৈর্ঘ্যে বিশাল এবং আগের থেকে বেশ গোছালো। বিকেলে স্টেশনের কিছু চমৎকার ভিউ পেয়েছিলাম। দিনাজপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা এবং এ স্টেশনের অনেক ছবি তোলা, এ বিষয়গুলো ছিল এবার প্রথম।

20230223_175140.jpg20230223_175233.jpg

ওভারব্রীজ থেকে দিনাজপুর স্টেশনটি খুব সুন্দর দেখাচ্ছিল। ওভারব্রীজে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম যে আজকে স্টেশনে যাত্রীদের ভিড় অনেক। এরকম দৃশ্য ক্যামেরাবন্দি করার মজাই আলাদা। যদিও আমি এবং আমার এক ছোট ভাই এই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম না। তবে ওভারব্রীজ থেকে যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষা করার ভিউটাকে উপভোগ করছিলাম।

20230223_175145.jpg

কিন্তু যাত্রীদের এতটা ভিড় দেখে অবাক হয়েছিলাম। একটু পর আমরা ওভারব্রীজ থেকে নিচে নেমে এসেছিলাম। কিছুক্ষণ পর আমাদের কাঙ্ক্ষিত ট্রেন স্টেশনে আসে, আমরা ট্রেনে উঠে পড়ি এবং হুইসেল বাজানোর সাথে সাথে ট্রেন যাত্রা শুরু করে। দিনাজপুর স্টেশন থেকে পার্বতীপুর স্টেশনের দূরত্ব বেশি না, এছাড়া কম সময়ে যাতায়াত করা যায়, তাই এই রেলপথে ভ্রমণ বেশ আরামদায়ক।

  • ডিভাইস- স্যামসাং এস২১ আল্ট্রা
  • লোকেশন- JJGJ+2Q4 Dinajpur
Sort:  
Loading...
 3 years ago (edited)

দিনাজপুর রেলওয়ে স্টেশন অনেক পুরাতন একটি স্টেশন। আগে এই স্টেশন দিয়ে ট্রেন চলাচল কম করতো বর্তমানের ডুয়েল গেজ লাইন হওয়ার পরে এখন ট্রেনের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। দিনাজপুর রেলওয়ে স্টেশন দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল।অসাধারণ উপস্থাপন করেছেন। শুভকামনা রইল ভাই এগিয়ে যান।

 3 years ago 

দিনাজপুরের রেলওয়ে স্টেশন মুলত কর্মব্যস্তের মধ্যে চলে। দিনাজপুর রেলওয়ে স্টেশনে আমি অনেক আগেই গিয়েছিলাম এরপর আর ট্রেন যাওয়া হয়নি। আপনার পোস্ট পড়ে অনেক কিছুই জানতে পারলাম মুলত কোন ট্রেন গুলো চলে। শুভ কামনা ও ভালবাসা অবিরাম ভাই।💞💞

 3 years ago 

দিনাজপুর রেলওয়ে স্টেশন একটি ঐতিহ্য বাহী রেলওয়ে স্টেশন।এই স্টেশন টি বেশ পরিচিত একটি রেলওয়ে স্টেশন। আপনি বেশ চমৎকার কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন এবং ছবিগুলো বেশ ভালো তুলেছেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

দিনাজপুরের রেলওয়ে স্টেশন মুলত কর্মব্যস্তের মধ্যে চলে। আমি দিনাজপুর রেলওয়ে স্টেশন অনেক বার গিয়ে ঘুরাঘুরি করছি। এই স্টেশন থেকে নাটোরে গেছিলাম। ট্রেনে ভ্রমন করার মজাই আলাদা। তবে আপনার পোস্ট পড়ে আরো অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ভাই।

 3 years ago 

দিনাজপুরের রেলওয়ে স্টেশন অনেক ব্যাস্ত একটি রেলওয়ে স্টেশন, এখান থেকে ঢাকাগামী মোট ৩ টি ট্রেন চলাচল করে পঞ্চগড় থেকে ছেড়ে আসা, যেমন পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, ও দ্রুতযান এক্সপ্রেস। এবং রাজশাহী গামী আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস নিয়মিত চলাচল করে। এছাড়া লোকাল বা মেইল ট্রেন তো আছেই। অনেক সুন্দর লিখছেন ভাই দিনাজপুর রেলওয়ে ষ্টেশন সম্পর্কে অনেক ধন্যবাদ।

 3 years ago 

দিনাজপুরের এই স্টেশনটি অনেক পুরাতন। অনেক সুন্দর একটি স্থানে নির্মিত এই স্টেশন। এই স্টেশনের ওভার ব্রিজটি আরো অনেক সুন্দর। আমার জাওয়া অনেক কম হয় তবে স্টেশনে দোকান গুলো অনেক সুন্দর। আপনি অনেক সুন্দর ছবি তুলেছেন ভাইয়া। দিনাজপুর রেইল স্টেশন নিয়ে সুন্দর তত্ব দিয়েছেন ভাই।

 3 years ago 

দিনাজপুর রেলওয়ে স্টেশন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। এখানে বিভিন্ন স্থানের ট্রেন এসে থামে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে লিখেছেন ভাই। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

দিনাজপুর রেলওয়ে স্টেশনের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার পোস্টের মানও চমৎকার। দিনাজপুর রেলস্টেশনের ওভার ব্রীজে দাঁড়িয়ে আসলেই স্টেশনের সৌন্দর্য দেখা যায়। ধন্যবাদ আপনাকে এটি নিয়ে পোস্ট করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62081.79
ETH 1631.74
USDT 1.00
SBD 0.40