Part:01.Real bengali story :জীবনের গল্প
একদা এক প্রভাবশালী, জ্ঞানবান, সুদর্শন , চতুর, সৎ, গুনবান লোক ছিল। সে এতটাই প্রভাবশালী ছিল যে ওই অঞ্চলের সবচেয়ে দামি জিনিস সে ছাড়া কেউ কিনতে পারতো না। যেমন বাজারের সবচেয়ে বড় মাছ তাঁর ঘরেতেই যেত। সে খুলনা জেলার হাইকোর্টের জুড়ি বোর্ডের সদস্য ছিল।সেই সময় প্ৰত্যেক থানা থেকে এক জন করে বিচারক ছিলেন। অত্র অঞ্চলের সকল অনুষ্ঠান যাবতীয় বিষয় তাঁর নির্দেশে হতো। সেই আদর্শ মানুষটির ছয়টি পুত্র এবং দুটি কন্যা ছিল। অবশ্য তাঁর প্রথম স্ত্রীর কোনো সন্তান হয় নি। তাই সে কম বয়সী একটি কন্যাকে বিয়ে করে। বাস্তব কথা এই যে সেই সময়ে খুবই কম বয়সে মেয়েদের বিয়ে হতো। বিয়েতে তিনি 100 বিঘা জমি পেয়েছিলেন। তাঁর যে দুটি কন্যা এবং ছয়টি পুত্র সন্তান ছিল।
তবে তাঁর একটা সন্তান কিছু লোকের ফফরে পড়ে টাকা পয়সা নষ্ট করে ফেলে। সেই আদর্শ লোকটির মতো সৎ ,নীতিবান লোককে গলায় দড়ি দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিলো।
একটা অবাক করা ঘটনা এই যে লোকটির মৃত্যুর সাথে সাথে তাঁর বাড়িতে নতুন সন্তানের আগমন ।কিন্তু কেন এই রহস্য।
সেটা জানতে হলে পার্ট 2 তা আপনারা অবশ্যই পড়বেন । যদি গল্পটা ভালো লাগে তাহলে ভোট দেবেন, মন্তব্য করবেন।
Image credit :Google search ...
Thanks all.