An original bengali poem: লোভ ও সংযম(part:1)
হায়রে মোর বিবেক হঠাৎ হঠাৎ মনে হয়,
তুমি কি? সংশয়ের কালাজ্বরে আক্রান্ত,
নাকি দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অক্ষম, নাকি
দ্বিধায় ভরা মনের মধ্যে একটু সময় যুদ্ধ।
যে যুদ্ধ নিজেকে ভয়ের উন্মাদনা সৃষ্টি করে।
হায়রে মোর বিবেক হঠাৎ হঠাৎ মনে হয়,
তুমি কি পাগল, নাকি তুমি মস্তিষ্কের হিসাবচক্র না ঘোরাতে পারা এক ধারালো অস্ত্র।
আবার হঠাৎ হঠাৎ মনে হয় চোখের দেখা কি বাস্তবে ভরা স্বপ্ন দেখা,
নাকি মনের আয়নায় নিজের স্বরূপ দেখা।
কিন্তু যে বিবেক সংশয়ের যাঁতাকলে নিজেকে বন্দি করে।
মুহূর্তের মধ্যে চোখকে ,লোভের এক বিষধর সর্প এ পরিণত করে।
যে ভয় আমাকে চোখের তৃপ্তি দেয়,
সেই চোখ নামক বিষ লোভকে সামলে রাখতে না পেরে ,
মনের সংশয়ের সাথে যুদ্ধ করে মনকে পরাস্ত করে।