সজিনা, কাঁকরোল, পটল এবং আলু দিয়ে সুস্বাদু পাঙ্গাস মাছের তরকারি (খুবই জনপ্রিয় বাঙালি একটি রেসিপি)

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

MI__202161384649753.jpg

আমি এখন কাঁকরোল, পটল, সজিনা, আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি আপনাদের কাছে শেয়ার করবো। সত্যি বলতে সবসময় পাঙ্গাস মাছ বাঙালির কাছে প্রিয় একটি মাছের মধ্যে অন্যতম। তবে পাঙ্গাস মাছটি খেতে খুবই সুস্বাদু হলেও খুব বেশি স্বাস্থ্যের জন্য উপকারী নয়। তবে আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য আমি যখন মাছের বাজারে যায় মাঝে মাঝে পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসি। আমি আমার বিগত কয়েকটা পোস্ট এ পাঙ্গাস মাছ দিয়ে কচু এবং পাঙ্গাস মাছ দিয়ে আলুর তরকারি শেয়ার করেছি আপনাদের মাঝে। আজ আপনাদের মাঝে যে সবজি গুলো দিয়া এই পাঙ্গাস মাছ টি রান্না করেছি সবজি গুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বলতে দ্বিধা নেই তরকারি খেতেও খুবই স্বাদের হয়েছিলো। আপনারা চেষ্টা করবেন রেসিপিটি বানানোর জন্য। আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছিলাম টা আপনাদের মাঝে শেয়ার করিতেছি।

মেটিরিয়াল ....

পাঙ্গাস মাছ 500 গ্রাম
কাঁকরোল 200 গ্রাম
আলু 300 গ্রাম
পটল 100 গ্রাম
সজিনা 200 গ্রাম
হলুদ 2 চামচ
লবন 2 চামচ
কাঁচা লঙ্কা 5 পিচ
পেঁয়াজ 1 পিচ
রসুন 1 পিচ
গরম মসলা 3 গ্রাম
জিরে 4 গ্রাম
তিনফোরণ 2 গ্রাম
সরিষার তেল 40 গ্রাম
প্রয়োজনমত জল

IMG_20210529_112347.jpg

IMG_20210529_120719.jpg

IMG_20210529_132327.jpg

প্রথমে আমি পাঙ্গাস মাছটি বটি দিয়ে কেটে নেয়। মাছগুলো ছোটো ছোটো পিচ করে কেটে নেয়। তারপর মাছ গুলো পরিস্কার জল দিয়ে দিয়া ধুয়ে নেয়।

IMG_20210529_132336.jpg

তারপর হলুদ এন্ড লবণ ভালো করে মাছে মিশিয়ে নেই।

IMG-20210613-WA0005.jpg

IMG-20210613-WA0006.jpg

IMG-20210613-WA0004.jpg

আমি সজিনা গুলোর ছাল ফেলে দেয়। তারপর সজিনা গুলো কেটে নেয়। এভাবে একই ভাবে পটল এবং আলুর ছাল ফেলে দিয়ে টুকরা টুকরা করে কেটে নিই।

IMG-20210613-WA0007.jpg

কাঁকরোল টুকরো টুকরো করে বটি দিয়ে কেটে নিয়েছিলাম।তার পর সবজি গুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দেই।

IMG-20210613-WA0008.jpg

আমি কাঁচা লঙ্কা গুলো কেটে নেয়। রসুন এবং পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিই।

IMG_20210529_132533.jpg

আমি শুকনো লঙ্কা ,তিনফোরণ ,জিরে, গরম মসলা এক সাথে বেটে পেস্ট করে নিয়েছিলাম।

IMG-20210613-WA0003.jpg

প্রথমে আমি ওভেনের ওপর কড়াই রাখি। তারপর আমি সরিষার তেল কড়াইয়ে ঠেলে দেই ।কিছু সময় তেলটা গরম করে নিই।এবার তেলের মধ্যে পাঙ্গাস মাছ ঠেলে দেয়। গরম তেল দিয়ে পাঙ্গাস মাছটি ভেজে নেয়।

IMG_20210529_134518.jpg

এভাবে মাছ গুলি ভেজে নিয়েছিলাম।মাছগুলি ভাজার পর কড়াই থেকে তুলে নেই।

IMG-20210613-WA0002.jpg

এখন আমি কড়াইয়ে সরিষার তেল দেয়। তেল কিছুটা গরম হওয়ার সাথে সাথে আমি সবজি গুলি ঠেলে দেয়। তারপর কাঁচা মরিচ ,লবন এবং হলুদ মিশিয়ে দেয় । সবজি গুলি এবার ভালোভাবে ভেজে নেই। ভাজার পর আমি প্রয়োজন মত জল ঠেলে দেয়। আমি তরকারি সেদ্ধ করতে থাকি। তরকারি 8-10 মিনিট সেদ্ধ করার পর ভাজা পাঙ্গাস মাছটি তরকারির মধ্যে দেয়।

IMG_20210530_150659.jpg

এক সাথে 2-3 মিনিট সেদ্ধ করার পর তরকারি কড়াই থেকে তুলে নেই। আমি তরকারির মধ্যে গরম মসলা মিশিয়ে দেয়।

IMG_20210530_151202.jpg

আবার আমি আবার সরিষার তেল কড়াই থেকে দেয়। তেল টা সামান্য গরম করে আমি পেঁয়াজ এবং রসুন মিশিয়ে দেয়।

IMG_20210530_151211.jpg

পেঁয়াজ এবং রসুন ভেজে নেওয়ার পর আমি তরকারি আবার কড়াই ঠেলে দেয়। আমি 5-6 মিনিট তরকারি সেদ্ধ করি।তারপর তরকারিটা তুলে নেয় কড়াই থেকে।

IMG_20210530_151924.jpg

এভাবে আমি উপরোক্ত নানাবিধ সবজি একসাথে পাঙ্গাস মাছের তরকারি রান্না করি।

অসংখ্য ধন্যবাদ @আমার বাংলা ব্লগ কমিউনিটিকে। তাঁরা বাংলা ভাষায় কন্টেন্ট লেখার সুযোগ করে দেয়ার। এই কমিউনিটি বিশেষত বাঙালি মানুষের নতুন এক দিশা দেখাবে। এমনকি যারা বাংলা ভাষায় লিখতে পারেন তাঁরা সকলেই খুব উৎসাহের সাথে নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। ধন্যবাদ সকলকে।

Cooker : @simaroy

Regards @simaroy

Sort:  
 5 years ago 

যদিও আমি পাঙ্গাস মাছ পছন্দ করি না তবুও সবজি তরকারিটা দারুন । অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।

 5 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।

পাঙ্গাস মাছের তরকারি খুব সুস্বাদু একটি তরকারি। পাঙ্গাস মাছ খেতে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ এই সুস্বাদু রেসিপিটি শেয়ার করার জন্য।

 5 years ago 

@featherfoam বন্ধু অনেক ধন্যবাদ তোমাকেও।

 5 years ago 

পাঙ্গাস মাছ আমার ছোট বোনের খুব পছন্দ আপনি ভাল রান্না করেছেন এটা দেখেই বোঝা যাচ্ছে আর আমি আগে থেকেই জানি আপনি ভাল রান্না করেন ধন্যবাদ আপনাকে

 5 years ago 

@hiramoni দিদি আপনাকেও ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য আমার কাজের উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে গেলো।

 5 years ago 

দিলো তো ক্ষুধা বাড়িয়ে 😋😊 ।সুন্দর হয়েছে তোমার রেসিপি।

 5 years ago 

অনেক ধন্যবাদ ।ভালো লাগলো আপনার দারুন মন্তব্যটি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60911.74
ETH 1565.41
USDT 1.00
SBD 0.47