জমে থাকা ছবি।

in আমার বাংলা ব্লগ8 months ago

গত কয়েকদিন থেকে শরীরের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। তাছাড়া নিদ্রাজনিত সমস্যায় বহুদিন ধরে ভুগছি। সব মিলিয়ে শারীরিক ও মানসিকভাবে অনেকটাই ক্লান্ত।

স্বাভাবিক জীবনের যে রুটিন থাকে, সেটা যে কিছুটা এদিক-সেদিক হয়েছে, তা বুঝতে বাকি নেই। মেজাজটাও কয়েকদিন ধরে বেশ খিটখিটে হয়েছে।

সবকিছু হয়েছে মূলত কয়েকজনের সঙ্গে অতিরিক্ত কথা বলে, কিছু বোঝাতে গিয়ে। মানুষকে কোনো কিছু বোঝানো যে কতটা কষ্টদায়ক বিষয় — সেটা চিন্তাও করতে পারবেন না। আর তার মধ্যে সেই মানুষটা যদি বুঝেও না বোঝার ভান করে, তখন বিষয়টা আরও কষ্টদায়ক হয়ে যায়।

কয়েকদিন ধরেই ভাবছিলাম, ফোনের গ্যালারিতে পুরনো যে ছবিগুলো জমে আছে, সেগুলো মুক্তি দেব। তবে সেভাবে সময়-সুযোগ পাচ্ছিলাম না। খুব ভালোভাবে মনে আছে, গত বছর গরমের সময় গ্রামের বাড়ির আশেপাশে থেকেই এই ছবিগুলো তুলেছিলাম।

প্রতিনিয়তই মুঠোফোনের গ্যালারিটা ভর্তি হয়ে যায় — তা যে কত শত মুহূর্তের ছবিতে! যেহেতু পকেটে সর্বদা ফোন থাকে, তাই হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ছবি তুলে থাকি আর জমতে থাকে গ্যালারিতে।

একদম গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি কাঁচা হাতে তুলে ধরার চেষ্টা করেছি ফটোগ্রাফির মাধ্যমে। কেমন লাগবে জানি না, তবে আমার দিক থেকে কোনো কমতি রাখিনি।

আজ যখন এই সাপ্তাহিক ছুটির দিনে পুরনো ছবিগুলো দেখছিলাম, তখন মুহূর্তেই সেই সময়ের কথাগুলো বারবার মনে পড়ছিল। সময় কত দ্রুত গড়িয়ে যায়, তাই না?

10931.jpg

10929.jpg

10930.jpg

10932.jpg

10933.jpg

10934.jpg

10935.jpg

10936.jpg

ধন্যবাদ সবাইকে।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 months ago 

আসলে ঘুম কম হলে কিছুই ভালো লাগে না। তাছাড়া মেজাজও খিটখিটে হয়ে যায়। তাই পরিমিত ঘুম সবারই দরকার। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ধন্যবাদ ভাই, আমার অনুভূতি বুঝতে পারার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59292.90
ETH 1557.14
USDT 1.00
SBD 0.42