পুরনো ছবি
এই ছবিগুলো ২০১০ এর পর থেকে ২০১৫ সালের ভিতরে এবং কিছু ছবি একদম সদ্য তোলা। মানে যখন আমি কেবল কলেজের গন্ডি পেরিয়ে, মেডিকেল কলেজে উঠে ছিলাম তখনকার। আজ যখন ভাবছিলাম কি শেয়ার করব আপনাদের সঙ্গে, তখন মুহূর্তেই পুরনো দিনের ছবিগুলো বারবার ভেসে উঠছিল চোখের সামনে। অনেকটা সেই চিন্তাধারা থেকেই, আজ ছবিগুলো শেয়ার করতে চলেছি।
হয়তো কারো হাসি লাগতে পারে নতুবা মনে হতে পারে আমি বিগত সময়ে এরকম ছিলাম। আসলে জীবন পরিবর্তনশীল, কখন কার কিভাবে পরিবর্তন চলে আসবে, তা বলা বড্ড মুশকিল। তবে যে কোন পরিবর্তনকেই, মানিয়ে নিতে হয় নিজের জীবনের সঙ্গে।
ছাত্র অবস্থার জীবনটাকে আমি আর কখনো চাইলেই ফিরে পাবো না, ফিরে পাবো না সেই আমার হারানো দিনের অতীত, তবে যেহেতু ছবি গুলো থেকে গিয়েছে মুঠো ফোনের গ্যালারিতে, তাই হয়তো দুটো কথা লিখে ফেললাম, স্মৃতির পাতা থেকে। বেশ ভালো সময় ছিল তখন আমার, না ছিল কোন চিন্তা, না ছিল কোন পিছুটান।
এখন যত সময় গড়িয়ে গিয়েছে সবকিছুই যেন ততটাই জটিলতা সম্পন্ন লাগে আমার কাছে। বিশেষ করে যখন মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলাম, সেই সময়টার কথা চিন্তা করলে অনেকটাই গুলিয়ে যাই, এমনিতেই আমি বেশ স্বাধীনচেতা স্বভাবের মানুষ ছিলাম, তার উপরে হুট করে যখন নিয়মতান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে গেলাম, তখন মানিয়ে নিতে শুরুতেই কিছুটা বেগ পেতে হয়েছিল, একটা সময় মানিয়েও নিয়েছিলাম, চলছিল সব ঠিকঠাক।
তারপরে তো আবার লেখালেখির জগতে, এখনো চলছেই। সবকিছু ছেড়েছুড়ে লেখালেখি কেই এখন অবলম্বন করেছি। এইতো বেশ আছি, জীবন যাচ্ছে জীবনের মত করেই আর প্রত্যেকটা মুহূর্তে যেন অভিজ্ঞতা বাড়ছে অনবরত। বড্ড কৃতজ্ঞ আমি জীবনের কাছে, এই জীবন আমাকে অনেক কিছু দিয়েছে।
তাহলে চলুন ছবিগুলো দেখে নেওয়া যাক, অনেকটা নিজের আগ্রহ থেকেই ছবিগুলো এখানে ভাগ করে নিলাম, হয়তো একদিন মুঠোফোনটা নষ্ট হয়ে যেতে পারে, তবে ব্লগ তো আপাতত দৃষ্টিতে অবিনশ্বর, তাই জমাট বেঁধে রেখে দিলাম ছবিগুলোকে এখানে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/sharifShuvo11/status/1729792645235368365?t=_jnWPAwC9nTgWsvLukS1Lg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার পুরনো ছবি নিয়ে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ছবিগুলো দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে ভাই।ছাত্র অবস্থার জীবনটাকে আর কখনো চাইলেই ফিরে পাওয়া সম্ভব না ভাই। আপনার শৈশব থেকে এই পর্যন্ত ছবিগুলো দেখতে পেয়ে বেশ ভালো লাগলো ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ছাত্র জীবন হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। তাই বারবার সেই জীবনে ফিরে যেতে ইচ্ছে করে। যাইহোক আপনার পুরনো দিনের ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগলো ভাই। বয়সের সাথে সাথে মানুষের শারীরিক গঠন পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। যাইহোক পোস্টটি দেখে সত্যিই খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।
ছাত্রজীবন কিংবা অতীত জীবন মানুষের সোনালী সময়।চাইলেও তা ফিরে পাওয়া সম্ভব নয়।তবে এই যে রেখে দেয়া ফটোগ্রাফিগুলো অতীতের অনেক কথাই মনে করিয়ে দিতে সক্ষম।আপনি এই একেকটা ফটোগ্রাফি দেখলে আপনার একেক সময়ের স্মৃতি মনে পরে যাবে।বয়স ও সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তন আসে।তাই আমাদের এই পরিবর্তন স্বাভাবিক। খুব ভালো লাগলো ভাইয়া আপনার বিভিন্ন সময়ের ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ভাইয়া ছাত্র জীবন আসলেই সোনার সময় সবার জীবনে।আপনি মেডিকেল কলেজে পড়া অবস্থার কিছু ছবি শেয়ার করেছেন।আপনার সোনালী অতীত দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
রেখে দিলাম ছবিগুলো ব্লগে, যেন অদূর ভবিষ্যতে মন চাইলেই যেন দেখতে পারি।
পুরনো দিনের ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। সত্যি ভাইয়া আমরা সবাই সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়েছি। আসলে জীবন আমাদেরকে বদলে দিয়েছে। আপনার লেখা গুলো পড়ে অনেক ভালো লাগলো।
আসলেই সময়ের সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে।
কি বলবো ভাইজান, আমি তো অবাক হয়ে গেছি! যাই হোক খুবই ভালো লাগলো। আসলে পুরনো দিনগুলো ভুলে যাওয়া যায় না তবে মনে হয় বারবার ফিরে আসা দিনগুলো স্মৃতির পাতায় থেকে যায় ঠিক এভাবে আজকে ক্যামেরাবন্দি করা ছিল বলেই দেখার সৌভাগ্য হলো আর দেখাতে পারলেন। অবশ্য ১০-১১ সালের ছবি আমারও রয়েছে কিন্তু হাতের নাগালের বাইরে,একটি নষ্ট মোবাইল এর মধ্যে। তবে যাই হোক ছবিগুলো আমার খুবই ভালো লাগলো,আপনার অতীত দিনগুলো কেমন ছিল জানিনা তবে ছবির সাথে হয়তো কিছুটা খোঁজার চেষ্টা করলাম আপনার অতীতের দিনগুলো। এভাবেই মানুষের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত হয়ে চলছে। আর নিজের পরিবর্তন সাধন হচ্ছে। অনেকে বলে বয়স বাড়ছে কিন্তু আমি বলি, না! বয়স কমছে
জীবন যেখানে যেমন, বয়স তো শুধুমাত্র একটা সংখ্যা মাত্র।
সব গুলো ছবি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।আসলে মানুষের বয়সের সাথে সাথে পরিবর্তন হয়ে থাকে তার চেহারার। তবে আগের চেহারা সবাই খুব মিস করে। ঠিক বলেছেন ছাত্র জীনটা ফিরে আর কোনদিও পাওয়া যাবে না কিন্তুু সেই জীবটাকে সবাই খুব মিস করে।ধন্যবাদ সুন্দর সোনালী অতিতের ছবি শেয়ার করার জন্য।
আমিও কলেজ জীবনটাকে বড্ড বেশি মিস করি, তবে চাইলেও আর সেটা ফিরে পাওয়া সম্ভব না।