রবিবারের আড্ডা-৪০ || ABB Stage Show: Episode-40

in আমার বাংলা ব্লগ3 years ago

Abb_Show-40.png

ব্যানার ক্রেডিট @hafizullah

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন রবিবারের আড্ডা-৪০ তম পর্বে। আমরা শুরু হতেই বার বার বলে আসছি আমার বাংলা ব্লগ ব্যতিক্রম কমিউনিটি এবং আমাদের চিন্তাধারাও ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আমার বাংলা ব্লগকে সাজানোর চেষ্টা করি। নতুন এই আয়োজনটি নিয়ে আমরা এখনো চিন্তা করছি, কাংখিত ক্ষেত্রে আরো কি কি পরিবর্তন আনা যায়, আশা করছি সময়ের সাথে সাথে কাংখিত পরিবর্তনগুলো ঠিক দেখতে পাবেন।

আমাদের এই আয়োজনটি চারটি সেগমেন্টে ভাগ করা হয়েছে, প্রথম সেগমেন্টে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হবো এবং তার নিকট হতে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। এ সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার আগ্রহ থাকলে সেটা আমরা দ্বিতীয় সেগমেন্টে জানার চেষ্টা করবো। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেগমেন্টেটি আপনারা যারা দর্শক সারিতে রয়েছেন তাদেরকে নিয়ে। আপনারা নিজেদের কৌতুহল কিংবা আগ্রহ থেকে প্রশ্ন করতে পারবেন এবং সেখান হতে অতিথি নিজে তিনজন সেরা প্রশ্নকারী নির্বাচন করবেন। যাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

এরপর আমার নিজের পছন্দের একটা গান শুনবো, তারপর শুরু হবে তৃতীয় সেগমেন্ট ঝটপট রাউন্ড, এখানে কমপক্ষে পাঁচটি প্রশ্ন করা হবে, অতিথি এক কথায় ঝটপট উত্তরগুলো দেয়ার চেষ্টা করবেন। সবশেষে আমরা যাবো চতুর্থ সেগমেন্টে অর্থাৎ শেষ পর্বে, যেখানে আমরা অতিথির নিকট হতে আমার বাংলা ব্লগের ব্যাপারে কিছু পরামর্শ বা দিক নির্দেশনা শুনতে চাইবো। এই হলো আমাদের রবিবারের আড্ডার টোটাল প্যাকেজ।

dfs.PNG

স্ক্রিনশট ক্রেডিট @rupok

আসুন আমরা আমাদের অতিথির নিকট যাই এবং তার সাথে পরিচিত হই, তার সম্পর্কে কিছুটা জানি। স্বাগতম @shyamshundor ভাই কে,তিনি আমার বাংলা ব্লগের সম্মানিত ভেরিফাইড সদস্য । সংক্ষেপে যদি নিজের সম্পর্কে কিছু বলতেন? তারপর শ্যামসুন্দর ভাই তার সম্পর্কে সংক্ষেপে কিছু পরিচিতিমূলক কথা বলেন এবং এরপর আমরা শুরু করি প্রথম পর্বের পাঁচটি প্রশ্ন যা নিচে তুলে ধরা হলো।

প্রশ্নঃ কিভাবে আমার বাংলা ব্লগের সন্ধান পেলেন।

উত্তরঃ যেহেতু আমাদের ভেরিফাইড মেম্বার বৃষ্টিচাকী কাকিমার মেয়েকে আমি টিউশনি করাই মূলত সেই মাধ্যমেই, কাকিমা আমাকে প্রস্তাব দিয়েছিল এখানে কাজ করার। কারণ আমি প্রায়ই দেখতাম, কাকিমা অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভ পোস্ট এখানে করে। তাই শেষমেষ আমি এখানে ঢুকে গিয়েছিলাম এবং আমি অবশ্যই কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি কাকিমার কাছে, আমাকে এত সুন্দর একটি পরিবারের সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য।

প্রশ্নঃ এবিবি স্কুল থেকে প্রাপ্ত শিক্ষা আপনার ব্লগিং ক্যারিয়ার গঠনে কেমন ভূমিকা রেখেছে।

উত্তরঃ আসলে আমরা গতানুগতিক সোশ্যাল মিডিয়াতে বা একাডেমিক পড়াশুনাতে যা শিখি, তা থেকে এবিবি স্কুলের শিক্ষা সম্পূর্ণ আলাদা। কারণ একজন দক্ষ ব্লগার হওয়ার জন্য কিছু টেকনিক্যাল নলেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ। যা মূলত আমরা এখানে ক্লাস গুলো করার মাধ্যমে শিখেছি। এই শিক্ষা আমার কাছে অনেকটা যুদ্ধে যাওয়া সৈনিকের সঙ্গে থাকা অস্ত্রের মত। আমি মনে করি, এই প্লাটফর্মে যারা ব্লগিং করে তাদের কাছে এই স্কুলের শিক্ষা এক কথায় অপরিসীম। আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা, প্রফেসর ও সহকারী প্রফেসর সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রশ্নঃ প্রথম সাই-ফক্স থেকে প্রাপ্ত ভোটের অনুভূতি কেমন ছিল। বাংলা ব্লগ থেকে প্রথম ইনকামের অনুভূতিটা কেমন ছিল, তা যদি নিজের ভাষায় বলতেন।

উত্তরঃ এটা আসলে অন্যরকম অনুভূতি। যেহেতু আমাকে দীর্ঘ সময় লেভেলের ক্লাসগুলো করতে হয়েছে এবং তারপরে ভেরিফাইড হওয়ার সুযোগ পেয়েছি আর যখন ভেরিফাইড হয়েই প্রথমবারেই টায়ারে থাকতে পেরেছি সেবারই আমি প্রথম সাই-ফক্সের এর ভোট পেয়েছিলাম, এতে যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে গেলে কি আমি এখন পর্যন্ত এখান থেকে কোন টাকা বের করিনি। যেহেতু শুনেছি 2025 সালের দিকে মার্কেট ভালো হবে, তাই আমি সেই অপেক্ষাতেই আছি। আমার রোজকার প্রতিনিয়ত ইনকাম এখান থেকে আমি বাইন্যান্সে নিয়ে গিয়ে রাখি, ইচ্ছা আছে মার্কেট ভালো হলে, এখনকার অর্থ দিয়ে আমি পাঠাগার বানাবো।

প্রশ্নঃ আপনার জীবন থেকে যদি প্রাপ্ত তিক্ত অভিজ্ঞতার একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতেন।

উত্তরঃ যেহেতু আমি বই পাগল মানুষ এবং প্রচুর বই পড়তে ভালোবাসি, তাই মূলত চেষ্টা করি সময় সুযোগ পেলেই রিসাইকেল বইগুলো কেনার জন্য। কারণ নতুন বই দাম দিয়ে কেনার মত এতো সামর্থ্য নেই। একবার ফেসবুক গ্রুপে একটা বই পছন্দ হয়েছিল সেটা কেনার জন্য আমি কিছু পয়সা দিয়েছিলাম যে বই বিক্রি করবে তাকে, তবে দুঃখের বিষয় পরবর্তীতে আমি আর সেই বইটা হাতে পাইনি, সঙ্গে টাকাটাও ফেরত পায়নি।

প্রশ্নঃ পছন্দের একটি গানের নাম বলুন, যেটা সব সময় শুনতে ইচ্ছে করে।

উত্তরঃ

আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস
আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস
যদি আর-কারে ভালোবাস
যদি আর ফিরে নাহি আস
তবে তুমি যাহা চাও, তাই যেন পাও
আমি যত দুখ পাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়

এরপর শুরু করা হয় প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ দর্শকসাড়িতে যারা রয়েছেন তাদের নিয়ে এই সেগমেন্ট। অতিথিকে সরাসরি প্রশ্ন করার এবং উত্তর শোনার দারুণ একটা সুযোগ। আমরা ইউজারদের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তরগুলো অতিথির নিকট হতে শুনি। মোট ১৭ টি প্রশ্ন করা হয়েছিলো আজ এবং সবগুলো প্রশ্নের উত্তর দেন শ্যামসুন্দর ভাই । তারপর বিজয়ী নির্বাচনের জন্য কিছুটা সময় দেয়া হয় অতিথিকে এবং সেই ফাঁকে আমার পছন্দের একটা গান সবাই মিলে উপভোগ করি।

এরপর আমরা শ্যামসুন্দর ভাইয়ের কাছে জানতে চাই আজকের প্রশ্ন-উত্তর পর্বে সেই ভাগ্যবান বিজয়ী কারা? তার বিবেচনায় বিজয়ীরা হলেন - @tithyrani @kazi-raihan @aongkon

অভিনন্দন আপনাদের যারা প্রশ্ন করে বিজয়ী হয়েছেন, যথা নিয়মে আপনাদের ওয়ালেটে পুরস্কার পাঠিয়ে দেয়া হবে।

অতিথি এবং প্রশ্ন পর্বে বিজয়ীদের যথা নিয়মে রিওয়ার্ডস প্রেরণ করা হয়েছে-

Screenshot_20231008_225537_Chrome.jpg

রবিবারের আড্ডার প্রাইজ পুলের পৃষ্ঠপোষক @rme দাদা, ফাউন্ডার-আমার বাংলা ব্লগ।

সবশেষে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে যাই অর্থাৎ চতুর্থ সেগমেন্টে। ঝটপট রাউন্ডে এখানে আমরা অতিথির সঙ্গে বেশ ভালোই মজা করি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। তারপর আমরা শ্যামসুন্দর ভাইয়ের কাছে জানতে চাই আমার বাংলা ব্লগের ব্যাপারে কিংবা এই শো'র উদ্দেশ্যে উনার পরামর্শ বা সাজেশন। শ্যামসুন্দর ভাই বলেন, এই কমিউনিটির সবকিছুই হচ্ছে বেশ সাজানো গোছানো । তিনি বিশেষ করে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন, প্রতিষ্ঠাতা, সহকারী প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটর প্যানেল এর প্রতি। এমন একটা পরিবার তৈরি করার জন্য।

সবশেষে আজকের এই বিশেষ আয়োজন রবিবারের আড্ডায় যারা উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, তবে যাওয়ার আগে আরো একটা বিষয়ে সবাইকে অনুরোধ করবো, এই শো’টি সম্পর্কে আপনাদের কোন আইডিয়া কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে অথবা মডারেটরদের ডিএম করবেন, আমরা চেষ্টা করবো শো'টিকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করে তোলার, আপনাদের কাংখিত পরামর্শগুলো নিয়ে। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শো সমাপ্ত ঘোষণা করি। পরবর্তী পর্বে আমাদের অতিথির নাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

রবিবারের আড্ডার গতকালকের পর্ব ভীষণ উপভোগ করেছি পুরোটা সময়। আসলে জ্ঞানী মানুষদের কথা শুনলেই তাদের জ্ঞানের পরিধি বোঝা যায়। গতকালকের অতিথি শ্যামসুন্দর বেশ গুছিয়ে প্রতিটি উত্তর দিয়েছেন, যা আসলেই প্রশংসার দাবীদার। আর প্রশ্ন-উত্তর পর্বের বিজয়ী হতে পেরে তো ভীষণ খুশি লেগেছিলো তা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না 😍

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা সত্য, কাউকে প্রশ্ন করে তার মনে জায়গা করে নেওয়া অনেকটাই কঠিন কাজ।

 3 years ago 

গতকালকে রবিবারের আড্ডা প্রোগ্রামটি বেশ উপভোগ করেছি। শ্যামসুন্দর ভাই প্রথমে বলেছিল যে কিছুটা নার্ভাস ফিল করছে, কিন্তু খুবই সাবলীলভাবে সম্পূর্ণ আড্ডায় কথা বলেছে এবং সব প্রশ্নের উত্তর দিয়েছে। শ্যামসুন্দর ভাইয়ের ব্যাপারে অনেক কিছুই জানতে পেরেছি। সবমিলিয়ে খুব ভালো লেগেছে সম্পূর্ণ প্রোগ্রামটি। আশা করি পরবর্তী পর্বে নতুন কোনো অতিথিকে দেখতে পাবো। সেই অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা সত্যি, শ্যামসুন্দর ভাই গতকাল সবকিছু বেশ গুছিয়ে উত্তর দিয়েছে।

 3 years ago 

ব্যস্ততার কারণে গত রবিবারের আড্ডায় থাকতে পারিনি। তবে অনেক মিস করেছি রবিবার আড্ডাটি।আশা করছি আগামী আড্ডায় যথাযথ সময় উপস্থিত থাকতে পারবো। ধন্যবাদ ভাই ভালো থাকবেন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময়ই এই কামনা করি।

 3 years ago 

এবারে রবিবারের আড্ডা সুন্দর ছিল। একজন প্রিয় মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ। শ্যামসুন্দর দাদা অনেক বিচক্ষণতার সাথে সম্পূর্ণ অনুষ্ঠানটি মোকাবেলা করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনার শুভকামনা শ্যামসুন্দর দাদার জন্য।

 3 years ago 

বরাবরের মতো এবারের রবিবারের আড্ডা অনেক ভালো লেগেছে ভাইয়া। পুরো সময়টা আমরা সবাই মিলে অনেক উপভোগ করেছি। ভাইয়া আপনি যেমন সুন্দরভাবে এই প্রোগ্রামটি পরিচালনা করেছেন তেমনি অতিথিও আমাদেরকে বেশ ভালোভাবেই সময় দিয়েছে। সব মিলিয়ে আমাদের অনেক ভালো লেগেছে।

 3 years ago 

রবিবারে আড্ডা আমাদের সবারই জন্য অনেক ভালো একটি আড্ডা । কারণ আমরা সবাই অনেক সুন্দর একটা সময় পার করতে পারি। আর সব সময় চেষ্টা করি আড্ডাতে অংশ গ্রহণ করার জন্য। বিশেষ করে অতিথি সম্পর্কে অনেক কিছু জানতে পারি। ধন্যবাদ ভাইয়া সুন্দর করে পুরো রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রবিবারের আড্ডা মানে অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করা। প্রতিনিয়ত চেষ্টা করি রবিবারের আড্ডায় অংশগ্রহণ করার জন্য। সেই সাথে সবার মাধ্যমে যুক্ত থাকা এবং অতিথির খুব সুন্দর সুন্দর অনুভূতি মূলক কথাগুলো শোনা। কিন্তু গতকাল বিশেষ কারণে রবিবারের আড্ডায় উপস্থিত হতে পারি নাই। তবে আপনার খুব সুন্দর বর্ণনার মাধ্যমে বুঝতে পেরেছি কত সুন্দর একটি মুহূর্ত কেটেছে। অনেক ভালো লাগলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সমস্যা নেই আপু, চেষ্টা করিয়েন পরবর্তী বার উপস্থিত হওয়ার জন্য।

 3 years ago 

রবিবারের আড্ডা মানে সুন্দর একটি সময় পার করা। আর রবিবারের আড্ডা আমরা সবাই মিলে সুন্দরভাবে উপভোগ করি এবং একজন অতিথি সম্পর্কে অনেক কিছু জানতে পারি।
শ্যামসুন্দর ভাইয়া খুব সুন্দর ভাবে আড্ডায় কথা বলেছেন এবং সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। অনেক ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

প্রশ্ন পর্বের পরবর্তীতে যখন দেখলাম আমাকে সেরা প্রশ্নকারী হিসেবে বিজয়ী সিলেক্ট করা হয়েছে তখন অনেক ভালো লেগেছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার প্রশ্ন সত্যিই বেশ ভালো ছিল, তাই হয়তো সেরা প্রশ্নকারী হিসেবে নির্বাচিত হয়েছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63414.88
ETH 1883.24
USDT 1.00
SBD 0.37