রবিবারের আড্ডা-৩৯ || ABB Stage Show: Episode-39

in আমার বাংলা ব্লগ3 years ago

Abb_Show-39.png

ব্যানার ক্রেডিট @hafizullah

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন রবিবারের আড্ডা-৩৯ তম পর্বে। আমরা শুরু হতেই বার বার বলে আসছি আমার বাংলা ব্লগ ব্যতিক্রম কমিউনিটি এবং আমাদের চিন্তাধারাও ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আমার বাংলা ব্লগকে সাজানোর চেষ্টা করি। নতুন এই আয়োজনটি নিয়ে আমরা এখনো চিন্তা করছি, কাংখিত ক্ষেত্রে আরো কি কি পরিবর্তন আনা যায়, আশা করছি সময়ের সাথে সাথে কাংখিত পরিবর্তনগুলো ঠিক দেখতে পাবেন।

আমাদের এই আয়োজনটি চারটি সেগমেন্টে ভাগ করা হয়েছে, প্রথম সেগমেন্টে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হবো এবং তার নিকট হতে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। এ সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার আগ্রহ থাকলে সেটা আমরা দ্বিতীয় সেগমেন্টে জানার চেষ্টা করবো। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেগমেন্টেটি আপনারা যারা দর্শক সারিতে রয়েছেন তাদেরকে নিয়ে। আপনারা নিজেদের কৌতুহল কিংবা আগ্রহ থেকে প্রশ্ন করতে পারবেন এবং সেখান হতে অতিথি নিজে তিনজন সেরা প্রশ্নকারী নির্বাচন করবেন। যাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

এরপর আমার নিজের পছন্দের একটা গান শুনবো, তারপর শুরু হবে তৃতীয় সেগমেন্ট ঝটপট রাউন্ড, এখানে কমপক্ষে পাঁচটি প্রশ্ন করা হবে, অতিথি এক কথায় ঝটপট উত্তরগুলো দেয়ার চেষ্টা করবেন। সবশেষে আমরা যাবো চতুর্থ সেগমেন্টে অর্থাৎ শেষ পর্বে, যেখানে আমরা অতিথির নিকট হতে আমার বাংলা ব্লগের ব্যাপারে কিছু পরামর্শ বা দিক নির্দেশনা শুনতে চাইবো। এই হলো আমাদের রবিবারের আড্ডার টোটাল প্যাকেজ।

rrr.PNG

22.png

স্ক্রিনশট ক্রেডিট @alsarzilsiam

আসুন আমরা আমাদের অতিথির নিকট যাই এবং তার সাথে পরিচিত হই, তার সম্পর্কে কিছুটা জানি। স্বাগতম @mostafezur001 ভাই কে,তিনি আমার বাংলা ব্লগের সম্মানিত ভেরিফাইড সদস্য । সংক্ষেপে যদি নিজের সম্পর্কে কিছু বলতেন? তারপর মোস্তাফিজ ভাই তার সম্পর্কে সংক্ষেপে কিছু পরিচিতিমূলক কথা বলেন এবং এরপর আমরা শুরু করি প্রথম পর্বের পাঁচটি প্রশ্ন যা নিচে তুলে ধরা হলো।

প্রশ্নঃ কিভাবে আমার বাংলা ব্লগের সন্ধান পেলেন।

উত্তরঃ ২০২১ সালের ৩ জুলাই আমাদের এডমিন হাফিজ ভাইয়ের মাধ্যমে এই কমিউনিটি সন্ধান পাই। তবে সেই সময় পড়াশুনা, পারিবারিক ও সংসারিক ব্যস্ততার কারণে কমিউনিটিতে যুক্ত হতে পারিনি। পরে আমি ডিসেম্বর মাসে এখানে যুক্ত হই। তাছাড়াও এই কমিউনিটির এডমিন প্যানেলের সঙ্গে আমার অনেক আগে থেকেই টুকটাক পরিচিতি আছে। কারণ আমি ২০১৭ সাল থেকে স্টিমিটে যুক্ত হই। জেরি ব্যান্ড ফিল্ড, আমি প্রথম ওনার ভিডিও দেখেই স্টিমিটে যুক্ত হই। উনি সম্ভবত একজন আমেরিকান ছিলেন। আসলে আমার ব্লকচেইনে আসাটা ঠিক এভাবেই হয়েছিল।

প্রশ্নঃ এবিবি স্কুল থেকে প্রাপ্ত শিক্ষা আপনার ব্লগিং ক্যারিয়ার গঠনে কেমন ভূমিকা রেখেছে।

উত্তরঃ যদিও আমি পুরনো ইউজার টুকটাক নিয়ম কানুন গুলো আগে থেকেই জানতাম। তবে বিশেষ করে মার্কডাউন গুলো শেখার ক্ষেত্রে এবিবি স্কুলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাছাড়াও আমি মনেকরি, এখনকার সকলের ক্ষেত্রে এবিবি স্কুলের ভূমিকা এক কথায় অপরিসীম। কারণ এখানে যা শেখানো হয় তার অন্য কোন জায়গায় শেখানো হয় না। তাছাড়াও স্টিমিট ব্লকচেইনে কাজ করার ক্ষেত্রে, এ বিষয়গুলো জানা খুবই দরকার। এজন্য এবিবি স্কুল কে আমরা বরাবরই ধন্যবাদ দিয়ে থাকি।

প্রশ্নঃ প্রথম সাই-ফক্স থেকে প্রাপ্ত ভোটের অনুভূতি কেমন ছিল। বাংলা ব্লগ থেকে প্রথম ইনকামের অনুভূতিটা কেমন ছিল, তা যদি নিজের ভাষায় বলতেন।

উত্তরঃ অনুভূতিটা আমার খুবই ভালো ছিল কেননা ঐদিন আমি প্রথম পাঙ্গাস মাছের রেসিপি নিজের হাতে রান্না করেছিলাম আর তাতেই সাই-ফক্স এর ভোট পেয়েছিলাম। এটা আমার এখনো মনে আছে। সত্য কথা বলতে গেলে কি, যেহেতু আমি পুরনো ইউজার কমবেশি এখান থেকে প্রতিনিয়তই টাকা বের করেছি তাই নতুন করে সেই অন্যরকম অনুভূতিটা কাজ করেনি। তবে এটা সত্য এখানকার টাকা দিয়ে আমার ছাত্রকালীন অবস্থায় পড়াশোনার খরচে অনেকটাই সহযোগিতা হয়েছে। মানে নিজের খরচ নিজেই চালাতে পারতাম।

প্রশ্নঃ আপনার জীবন থেকে যদি একটা প্রাপ্ত শিক্ষনীয় ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতেন।

উত্তরঃ আমি একবার ঢাকা শহরে বেড়াতে গিয়েছিলাম। আমি যে জায়গাটাতে যাব বাসস্ট্যান্ড থেকে সেখানকার গন্তব্য খুবই কাছে ছিল সম্ভবত ১০ টাকার মত রিক্সা ভাড়া ছিল। তবে আমি এই দশ টাকা বাঁচাতে গিয়ে যখন পায়ে হেঁটে আমার গন্তব্যে গিয়েছিলাম তখন পথিমধ্যে ছিনতাইকারী আমাকে ধরেছিল এবং আমার সবকিছু নিয়ে গিয়েছিল। এখান থেকে একটা শিক্ষা আমি পেয়েছি, সেটা হচ্ছে কিছু সময় পয়সা বাঁচানোর থেকে পয়সা খরচ হয়ে গেলেও ভালো। তাতে আর যাইহোক বিপদগ্রস্ত হতে হয় না।

প্রশ্নঃ পছন্দের একটি গানের নাম বলুন, যেটা সব সময় শুনতে ইচ্ছে করে।

উত্তরঃ

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
এ মনে কি আছে পারো যদি খুঁজে নাও
আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
কেন আর সরে আছো দূরে?
কাছে এসে হাত দুটো ধরো
কেন আর সরে আছো দূরে?
কাছে এসে হাত দুটো ধরো
শপথের মন কাড়া সুরে
আমায় তোমারই তুমি করো

এরপর শুরু করা হয় প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ দর্শকসাড়িতে যারা রয়েছেন তাদের নিয়ে এই সেগমেন্ট। অতিথিকে সরাসরি প্রশ্ন করার এবং উত্তর শোনার দারুণ একটা সুযোগ। আমরা ইউজারদের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তরগুলো অতিথির নিকট হতে শুনি। মোট ১৭ টি প্রশ্ন করা হয়েছিলো আজ এবং সবগুলো প্রশ্নের উত্তর দেন মোস্তাফিজ ভাই । তারপর বিজয়ী নির্বাচনের জন্য কিছুটা সময় দেয়া হয় অতিথিকে এবং সেই ফাঁকে আমার পছন্দের একটা গান সবাই মিলে উপভোগ করি।

এরপর আমরা মোস্তাফিজ ভাইয়ের কাছে জানতে চাই আজকের প্রশ্ন-উত্তর পর্বে সেই ভাগ্যবান বিজয়ী কারা? তার বিবেচনায় বিজয়ীরা হলেন - @tuhin002 @green015 @rex-sumon

অভিনন্দন আপনাদের যারা প্রশ্ন করে বিজয়ী হয়েছেন, যথা নিয়মে আপনাদের ওয়ালেটে পুরস্কার পাঠিয়ে দেয়া হবে।

অতিথি এবং প্রশ্ন পর্বে বিজয়ীদের যথা নিয়মে রিওয়ার্ডস প্রেরণ করা হয়েছে-

Screenshot_20231001_230618_Chrome.jpg

রবিবারের আড্ডার প্রাইজ পুলের পৃষ্ঠপোষক @rme দাদা, ফাউন্ডার-আমার বাংলা ব্লগ।

সবশেষে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে যাই অর্থাৎ চতুর্থ সেগমেন্টে। ঝটপট রাউন্ডে এখানে আমরা অতিথির সঙ্গে বেশ ভালোই মজা করি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। তারপর আমরা মোস্তাফিজ ভাইয়ের কাছে জানতে চাই আমার বাংলা ব্লগের ব্যাপারে কিংবা এই শো'র উদ্দেশ্যে উনার পরামর্শ বা সাজেশন। মোস্তাফিজ ভাই বলেন, এই কমিউনিটির সবকিছুই হচ্ছে বেশ সাজানো গোছানো । তিনি বিশেষ করে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন, প্রতিষ্ঠাতা, সহকারী প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটর প্যানেল এর প্রতি। এমন একটা পরিবার তৈরি করার জন্য।

সবশেষে আজকের এই বিশেষ আয়োজন রবিবারের আড্ডায় যারা উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, তবে যাওয়ার আগে আরো একটা বিষয়ে সবাইকে অনুরোধ করবো, এই শো’টি সম্পর্কে আপনাদের কোন আইডিয়া কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে অথবা মডারেটরদের ডিএম করবেন, আমরা চেষ্টা করবো শো'টিকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করে তোলার, আপনাদের কাংখিত পরামর্শগুলো নিয়ে। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শো সমাপ্ত ঘোষণা করি। পরবর্তী পর্বে আমাদের অতিথির নাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

প্রতিবার রবিবারে আড্ডাতে থাকতে পেরে খুব ভালো লাগে। আড্ডার মাঝে আমাদের প্রিয় সহযোদ্ধাদের সম্পর্কে জানা যায়। তাদের ভালো লাগা, আবেগ, অনুভূতি সবকিছু চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করা থাকে। এবারের আড্ডায় মোস্তাফিজুর ভাইকে দেখে ভালো লাগলো। পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রবিবারের আড্ডা মানে অন্যরকম একটি আনন্দের প্রোগ্রাম। আর এই আড্ডায় থাকতে পেরে আমার অনেক ভালো লাগে। আপনার উপস্থাপনাএক কথায় অসাধারণ। এইজন্য আড্ডার প্রোগ্রামটি অনেক জমে ওঠে। ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি আপনার মন্তব্যের কাছে।

 3 years ago 

সত্যি রবিবারে আড্ডা আমাদের জন্য অনেক ভালো লাগে। আর @Mostafezour001ভাই আমাদের অনেক পরিচিত একজন সদস্য। এভাবে সবারই পরিচিত জানতে পেরে অনেক ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ এটা সত্য, ভাই আসলেই অনেক গুছিয়ে কথা বলেছিল নিজের সম্পর্কে।

 3 years ago 

রবিবারে আড্ডা মানে একটা প্রাণবন্তন একটা অনুষ্ঠান। যেখানে প্রতিটা মুহূর্ত কাটতে কাটে আনন্দের সাথে। এ রবিবারের আড্ডায় আমি সেরা প্রশ্ন হতে পেরে নিজের কাছে খুব ভালো লেগেছে। আর আপনার কথা না বললে নয় ভাই, শুভ ভাই আপনার উপস্থাপনা আমার কাছে ভীষণ ভালো লাগে। এ রবিবারে আড্ডা আরো বেশি ভালো লাগবে যেদিন নিজে অতিথি হিসাবে বিবেচিত হতে পারব।

 3 years ago 

ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকার জন্য।

 3 years ago 

আসলে রবিবারের আড্ডা আমার কাছে সবসময় খুব ভালো লেগে। বিশেষ করে এই আড্ডার মাধ্যমে আমরা একজন ব্যক্তিকে খুব কাছে থেকে চিনতে পারি আর সেটি বিভিন্ন আলোচনা ও বিভিন্ন রকম প্রশ্নের মাধ্যমে।ভালো থাকবেন সব সময় এই কামনা করি।।

 3 years ago 

ধন্যবাদ ভাই আমাকে অনুপ্রাণিত করার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 3 years ago 

এবারের রবিবারের আড্ডা টি বেশ জমজমাট ছিল।মোস্তাফিজুর ভাইয়ের সম্পর্কে বেশ অনেক কিছু জানতে পেরেছিলাম।সব মিলিয়ে সময়টা বেশ উপভোগ করেছি।ভাইয়া সব প্রশ্নের উত্তর খুব সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রবিবারের এই আড্ডা তে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছিল। অনেকদিন থেকে ইচ্ছা ছিল যুক্ত হব অবশেষে যুক্ত হতে দেখে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনাকে অতিথি হিসেবে পেয়ে, আমরাও বেশ খুশি হয়েছিলাম ভাই।

 3 years ago 

রবিবারের আড্ডা দারুণ একটি প্রজেক্ট। রবিবারের আড্ডায় অতিথি হিসেবে মোস্তাফিজুর ভাই কে পেয়ে অনেক ভালো লেগেছে। ওনার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এছাড়া সবাই মিলে দারুন সময় কাটিয়েছি।

 3 years ago 

এবারের রবিবারের আড্ডায় আমাদের সবার প্রিয় মোস্তাফিজ ভাই অতিথি হয়ে এসিছিলেন। যতক্ষন অনুষ্ঠানটি চলেছে তিনি চেষ্টো করেছেন তা প্রানবন্ত করে রাখতে। বেশ সুন্দর এবং সাবলিল ভাষায় তিনি মোকাবেলা করেছেন। তার সাথে যুক্ত হয়েছে আপনার উপস্থাপনা।

 3 years ago 

হ্যাঁ আসলেই এটা সত্য কথা, যতটা সময় আড্ডা চলেছিল মোস্তাফিজ ভাই, বেশ ভালই সাবলীল ভাবে কথা বলার চেষ্টা করেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64643.36
ETH 1912.74
USDT 1.00
SBD 0.37