হাওয়া বদল নাকি মানসিকতা পরিবর্তন?

in আমার বাংলা ব্লগ8 months ago

2414.jpg

যাপিত জীবনে এমন এক সময় আসে, যখন মানুষ হাঁপিয়ে ওঠে। তখন প্রশ্ন জাগে— আসলে করণীয় কী? হাওয়া বদল, নাকি মানসিকতা পরিবর্তন?

আপনি যেই পরিবেশেই বেড়ে উঠুন না কেন, যত আরামেই জীবনযাপন করুন না কেন— হঠাৎ কোনো এক বিকেলে টের পাবেন, ভিতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। অকারণ হাহাকার, অজানা এক একাকিত্ব আপনাকে ঘিরে ফেলেছে । একে সহজ ভাষায় একঘেয়েমি জীবন বলা যায়।

এই অনুভূতির ভুক্তভোগী প্রায় সবাই— কেউ তা প্রকাশ করে, কেউ বা চেপে রাখে। তবু মজার বিষয় হলো, এই সমস্যার সমাধান খুঁজে পাওয়া একেবারে অসম্ভব নয়। ‘হাওয়া বদল’— ছোট্ট একটি শব্দ, কিন্তু এর কার্যকারিতা যদি একঘেয়েমি জীবনে প্রয়োগ করা যায়, তবে কিছুটা হলেও প্রশান্তি মেলে।

তবে তার থেকেও বড় এক অপ্রিয় সত্য হলো— আপনি হাওয়া বদল করুন, কিংবা মন যা চায় তাই করুন না কেন, যতক্ষণ পর্যন্ত মানসিকতার পরিবর্তন না ঘটাবেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত প্রশান্তি পাবেন না।

এটাই আসলে জীবনচক্রের গোলকধাঁধা। যারা এই সত্যটা বোঝে, তারা জীবন নিয়ে আরও সচেতন হয়। পরিবর্তনশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে তারা জীবনের গতিকে আরও বেগবান করে তোলার চেষ্টা করে।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59641.06
ETH 1552.60
USDT 1.00
SBD 0.42