দুর্বলতা
ছোটবেলা থেকে টুকটাক কমবেশি সব খেলার প্রতি দুর্বলতা ছিল। স্কুল জীবনে ক্রিকেট এবং ফুটবল প্রচুর খেলেছি। তবে শীত আসলেই সন্ধ্যার পরে ব্যস্ত হয়ে পড়তাম ব্যাডমিন্টন খেলা নিয়ে।
এলাকার ভিতরে ঝিলের পাড়ের উপর যে পরিত্যক্ত জমিটা ছিল, সেটা সবাই পরিষ্কার করে খেলার উপযোগী করে তুলতাম। এজন্য অবশ্য এলাকার সব ক্রীড়াপ্রেমী মানুষরা সহযোগিতা করতো।
কেননা মাঠটা ব্যবহৃত হতো বেশ কয়েক ভাগে। বিশেষ করে যারা প্রবীণ কিংবা মধ্যবয়স্ক লোক ছিলেন, তারা একদম ভোরবেলায় খেলার চেষ্টা করতেন।তাছাড়া ছোটরা বিকেলবেলা, আর যারা যুবক কিংবা সবেমাত্র মধ্যবয়সে পা দিয়েছে, তারা খেলতো সন্ধ্যার পরে।
যদিও আমরা ছোট ছিলাম, আমরা মূলত লাইট লাগিয়ে কিংবা নেট টাঙিয়ে দিতাম; বিধায় বড়দের খেলার মাঝে দু-একবার খেলার সুযোগ পেতাম।বলতে গেলে সব খেলার মাঝে আমার ব্যাডমিন্টন ভীষণ প্রিয় খেলা ছিল।
তবে আজ তা শুধুই অতীত।
শহরে থাকার সময় পরিত্যক্ত জমিটাতে নতুন করে ভবন উঠে গিয়েছে। তাছাড়া গ্রামে আসার পর থেকে খেলার আর সুযোগ হয়ে ওঠেনি।সেদিন যখন শহরে গিয়েছিলাম, সন্ধ্যাবেলা শহর থেকে ফেরার পথে রাস্তার পাশে দেখছিলাম ছেলেরা খেলার প্রস্তুতি নিচ্ছিল।
দৃশ্যটা দেখে গাড়ি থামিয়ে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম আর অতীতের কথাগুলো ভাবার চেষ্টা করছিলাম।
এক সময় জীবনের সব ছিল, তবে বাস্তবতা সব কেড়ে নিয়েছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আসলে এমনটা আমার সাথেও ঘটে থাকে। মাঠে ক্রিকেট,ফুটবল এবং ব্যাডমিন্টন খেলতে দেখলে মুহূর্তের মধ্যেই অতীত স্মৃতি গুলো চোখের সামনে ভেসে ওঠে। সেই দিনগুলো সত্যিই মধুর ছিলো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।