এইতো যাচ্ছে সময়

in আমার বাংলা ব্লগ2 years ago

গ্রামে মাঝে মাঝেই আসি, হয়তো সেটা শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পাওয়ার জন্য। উমুক্ত পরিবেশে কিছুটা সময় নিজের মতো করে কাটানোর জন্য। জীবনে কি পেলাম কি হারালাম, এত হিসেব খুব একটা বেশি করি না বরং জীবনটাকে কিভাবে উপভোগ করছি, সেটাই মুখ্য বিষয়।

20240209_165008-01.jpeg

20240209_164915-01.jpeg

20240209_172234-01.jpeg

20240208_175302-01.jpeg

20240209_165034-01.jpeg

20240210_134735.jpg

ভিডিও লিংক


গতরাতেও যখন বই পড়ছিলাম, তখন শেষ রাতের দিকে শিশির বিন্দু এমনভাবে টিনের চালে পড়ছিল তা যেন বারবার শুনতে পাচ্ছিলাম। কোন উচ্চ শব্দ নেই, চতুর্দিকে নিস্তব্ধতা-নীরবতা। বহুদিন বাদে প্রিয় বইয়ের অনেকগুলো পৃষ্ঠা যেন মুহূর্তেই পড়ে ফেললাম। বই পড়ার ক্ষেত্রেও যথেষ্ট যত্নশীল আমি, যদি বই পড়ে যুক্তির উদয় না হয়,তাহলে বৃথা সময় নষ্ট করার পক্ষে আমি নই। এক্ষেত্রে ভালো মানের বই নির্বাচন করা বড্ড গুরুত্বপূর্ণ।

এভাবেই কাটছে গ্রামে থাকাকালীন সময় গুলো, কখনো প্রকৃতির মাঝে নতুবা ঘরবন্দী হয়ে একান্তে নিজের মত সময় কাটাতে। জীবনটা নিতান্তই আমার। আমি জানি, এই পৃথিবীতে আমি না থাকলে কারো কোন যায় আসবে না। আমি নামে যে কেউ ছিলাম, এটাও হয়তো কারো মনে হবে না। এখানে আমার আপন বলতে আমি নিজেই, তাছাড়া আর কেউ না। বড্ড ভারী কথা তাই না, তবে এটাই সত্য।

একাকীত্বকে সঙ্গী করেছি বহু আগেই, মানুষ একাকীত্বকে ভয় পায় আর আমি উপভোগ করে চলছি ক্রমাগত।

মাঝে মাঝে ইচ্ছে করে, যদি কখনও সামর্থ্য হয় তাহলে শহুরে জীবনের ইতি টানবো। হয়তো নিজের মতো করে বেঁচে থাকার জন্য বাকি সময়টুকু , গ্রামীন পরিবেশেই কাটিয়ে দেব। মানুষের কত ইচ্ছাই তো পূর্ণ হয়, আমার যদি এই ক্ষুদ্র ইচ্ছা পূরণ হয়েই যায়, তাহলে প্রাপ্তির খাতা আমার পূর্ণতা পাবে।

নিরিবিলি, নীরব-নিস্তব্ধতা আর কোলাহলমুক্ত পরিবেশ। যা হয়তো আমার ভাবনাচিন্তার জগৎ কে প্রসারিত করার জন্য মুখিয়ে আছে। হয়তো শুধু আমিই সামর্থ্যের কারণে আলিঙ্গন করতে পারছি না। তারপরেও, হুটহাট যখন চলে আসি, উপভোগ করি প্রতিটা মুহূর্ত।

সব মিলিয়ে দারুণ কাটছে সময় গুলো।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নিজের আপন বলতে শুধু নিজেই ভাইয়া। আর কেউ আপন নেই। মারা গেলে কেউ এসে খোজঁ ও নিবে না। একমাত্র মা ছাড়া। তবুও জীবন ছুটে চলে নতুন কিছুর আশায়। আপনার ছোট্র ইচ্ছাটা পর্ণ হোক সেটাই কামনা করছি। গ্রামের এমনিতেও ভালো লাগার মতো 🌼

 2 years ago 

ধন্যবাদ ভাই, আমার অনুভূতি বুঝতে পারার জন্য। শুভেচ্ছা রইল।

 2 years ago 

জীবনে কি পেলাম কি হারালাম, এত হিসেব খুব একটা বেশি করি না বরং জীবনটাকে কিভাবে উপভোগ করছি, সেটাই মুখ্য বিষয়।

একেবারে যথার্থ বলেছেন ভাই, এতো হিসাব-নিকাশ করে জীবন চলে না। আমিও মনে করি জীবনটাকে উপভোগ করতে পারলেই যথেষ্ট। গ্রামীণ পরিবেশে সময় কাটানোর শান্তি আর কিছুতেই নেই। হয়তোবা বাধ্য হয়ে শহরে থাকা হয় আমাদের। তবে আপনার এই ছোট্ট ইচ্ছেটা আল্লাহ তায়ালা যেন পূরণ করেন,সেই কামনা করছি। গ্রামে গিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন, এটা জেনে খুব ভালো লাগলো ভাই। আসলে পৃথিবীতে সবাই স্বার্থপর। জীবিত থাকতেই তো অনেকে মনে রাখে না। আর মারা যাওয়ার পর তো একবারের জন্য মনেও করবে না। যাইহোক দারুণ লিখেছেন ভাই। পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বরাবরের মতো গুছিয়ে মন্তব্য করার জন্য, আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি ভাই।

 2 years ago 

মানুষের জীবন এমনই , বড়ই অদ্ভুত এবং রহস্যময় ৷ তবে জীবন যেমনই হোক , জীবনের হিসেব না মিলিয়ে জীবনকে উপভোগ করা উচিত ৷ নিজেকে সময় দেওয়া এবং ভালোবাসা প্রয়োজন ৷ দিন শেষে নিজের অস্তিত্ব ছাড় আর কিছু খুঁজে পাওয়া যায় না ৷ বেশ ভালোই করেছেন একাকীত্বকে সঙ্গি করে ৷ অন্তত কেউ থাকবেনা বিরক্ত করার , নিজের মতো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন ৷ আর প্রকৃতিকে নিজের মতোই ভালোবাসুন ৷ জীবন সুন্দর

Posted using SteemPro Mobile

 2 years ago 

জীবন আসলেই সুন্দর, যদি তা উপভোগ করা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61674.69
ETH 1647.32
USDT 1.00
SBD 0.42