মাঝরাতে মৃত্যুর সংবাদ
গতকাল মাঝরাতের দিকে যখন ঘুমাতে যাচ্ছি, তখন এক পরিচিত প্রতিবেশীর হঠাৎ মৃত্যুর সংবাদ কানে আসে।ভদ্রলোক দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। যেহেতু প্রবীণ শিক্ষক মানুষ, তাই এলাকায় বেশ ভালোই সুনাম ছিল তার।
তাছাড়া গ্রামে আসার পরেও তার সঙ্গে আমার টুকটাক প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা হতো। তাছাড়াও গ্রামে যে সময় আমি চেম্বার দিয়েছিলাম, ওই চেম্বারের তিনি প্রথম রোগী ছিলেন।গতকাল রাতে হঠাৎ করে যখন তার মৃত্যুর খবর শুনি, তখন কিছুটা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।
যদিও মাঝরাতে তাকে দেখতে যাওয়া সম্ভব হয়নি, তবে অন্যদের মাধ্যমে তার পারিবারিক অবস্থার খবর জানার চেষ্টা করছিলাম।
জন্ম যেমনটা সত্য, তেমনি মৃত্যু। হঠাৎ করে এলাকায় শোকের ছায়া নেমে গিয়েছে, নিজেও কিছুটা ব্যথিত হয়েছি; বারবার তার সঙ্গে কাটানো সময়গুলোর কথা মনে পড়ছিল।
সকালবেলা তার বাড়ির দিকে যখন গিয়েছিলাম, শোকাবহ পরিস্থিতি দেখে নিজের ভেতর ভীষণ পীড়া কাজ করছিল। আসলে যার চলে যায়, তারাই বোঝে— তাছাড়া এই ব্যথা কেউ বুঝতে চায় না কিংবা বোঝানোও যায় না।
সব মিলিয়ে মনের অবস্থা খুব একটা ভালো নেই। পরিচিত মানুষগুলো পৃথিবী থেকে দিন দিন বিদায় নিচ্ছে। এই আসা-যাওয়ার তালিকায় কবে যে আমার নামটা লিপিবদ্ধ হবে, কে জানে তা!
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
খবরটা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। আসলে মানুষ মরণশীল, তাই মৃত্যুকে মেনে নিতেই হবে। আর মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। কারণ কখন কার ডাক পড়ে যায়, সেটা কেউ বলতে পারে না। উনি যেনো ওপারে ভালো থাকেন, সেই কামনা করছি।
ধন্যবাদ ভাই, আমার অনুভূতি বুঝতে পারার জন্য।