মুদ্রাদোষ
কদিন আগে পরিচিত এক ছোট ভাই, আমার জীবন নিয়ে দারুণভাবে সমালোচনা করেছে নিজের ফেসবুক ওয়ালে। যদিও এটা নিয়ে আমি মোটেও বিচলিত নই, কেননা প্রত্যেকের বাকস্বাধীনতা থাকবে এটাই তো স্বাভাবিক।
তবে যে তথ্যগুলো শেয়ার করেছে, তা কিছুটা ব্যঙ্গাত্মক হলেও, দারুণ উপভোগ করেছি। সোশ্যাল মিডিয়াতে আমাকে যতটুকু দেখে ঠিক সেটার উপর নির্ভর করেই, তার এই মতামত কিংবা সমালোচনা।
আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে কতটুকুই বা জীবনের অংশ শেয়ার করি, এটা কি কখনো ভেবে দেখেছেন, সোশ্যাল মিডিয়ার বাইরে কি আমাদের জীবন নেই ! তা কি সম্পূর্ণটা, শেয়ার করার মতো? এসব অনেক প্রশ্ন কিন্তু থেকেই যায়?
তার পুরো লেখায় একটা মন্তব্য এরকম ছিল, " ভাইজান তো প্রতিনিয়ত আতারে পাতারে ঘুরে ঘুরে জীবন শেষ করে দিচ্ছে। "
তার নিজের জীবন কেমন যাচ্ছে, সেটা নিয়ে তার কোন মাথাব্যথা নেই বরং লেগে আছে আমার জীবন নিয়ে ভাবনা চিন্তায়। এমন স্বভাব কে এক হিসেবে আমি সাধুবাদ জানাই, কেননা কারো সম্পর্কে জানতে আগ্রহ পোষণ করা দোষের কিছু না।
তবে সেই জানতে চাওয়া যদি একদম গভীরভাবে হয়, তাহলে সেটা কিছুটা হলেও ঠিক থাকে। সামান্য কিছু ফটো কিংবা ফেসবুকে শেয়ার করা লেখা পড়ে, একজন মানুষকে নিয়ে মন্তব্য করা কতটুকু যৌক্তিক, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়।
তার ধারণা আমি মেডিকেল প্রফেশন ছেড়ে দিয়ে বখে গিয়েছি, অস্বাভাবিক জীবন কাটাচ্ছি কিংবা জীবন নিয়ে আমার কোন ভবিষ্যৎ পরিকল্পনা নেই।
একটা বিষয় কি জানেন, সবাই সবার জীবন নিয়ে একটু হলেও যত্নশীল, বিশেষ করে যাদের কাঁধে দায়িত্ব আছে। তারা ঠিকই জানে, তাদেরকে কি করতে হবে।
আমি অবশ্য ছোট ভাইকে নিরুৎসাহিত করিনি কিংবা আমার বিষয়ে পুরোপুরি জানাতেও আগ্রহ প্রকাশ করিনি, কেননা কিছু মানুষের এই মুদ্রাদোষ জনিত স্বভাবগুলো প্রতিনিয়তই থেকে যাবে, এটাই স্বাভাবিক ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আসলে এই ধরনের মানুষ সবসময় অন্যের পিছনেই পড়ে থাকে। এখন আপনাকে নিয়ে ফেসবুকে সমালোচনা করেছে,দুদিন পর অন্য কাউকে নিয়ে করবে। কিন্তু এভাবে যে নিজেই নিজের ক্ষতি করছে, তারা সেটা বুঝে না। তার চেয়ে যদি নিজের জীবন নিয়ে ভাবতো,তাহলে হয়তোবা ভালো কিছু করতে পারতো। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
এটা সত্য, সবার সুবুদ্ধির উদয় হওয়া বড্ড দরকার ।