সতেজ

in আমার বাংলা ব্লগ8 months ago

গতদিন ভোরবেলা হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম বাইরে। সেই সময় গিয়ে যেমনটা পারিপার্শ্বিক আবহাওয়া উপভোগ করেছি, তেমনটাই মুঠোফোন দিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম।

এটা সত্য, ফটোগ্রাফির ক্ষেত্রে আমার হাত ভীষণ কাঁচা। তারপরও, যেহেতু ফটোগ্রাফি করা এক প্রকার শখ, তাই কোথাও গেলে দৃষ্টিনন্দন কিছু দেখলে চেষ্টা করি নিজের শখের বিষয়টা খানিকটা চর্চা করার জন্য।

রাস্তার পাশে সদ্য ফোটা ফুলগুলোর ওপর শিশিরবিন্দু এমনভাবে জমেছে, যা ফুলগুলোর সৌন্দর্য আরও অনেকটা বাড়িয়ে তুলেছে। কিছু সৌন্দর্য অনুভব করতে হয়, যা মুখে বলে প্রকাশ করা কষ্টসাধ্য।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে দীর্ঘ সময় হাঁটাহাঁটি করেছি। চারপাশের সতেজ প্রকৃতির সৌন্দর্যে বহুবার অভিভূত হয়েছি। কাঁচা হাতে টুকটাক ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। সব মিলিয়ে নিজের ভেতরে একধরনের সতেজতা কাজ করছিল।

জীবনকে আসলে উপভোগ করতে হয়। কোথায়, কিভাবে, কেমন অবস্থায় দিন যাচ্ছে - এটা আসলে মুখ্য কোনো বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে, সবকিছুর মাঝেও যেন জীবনটা বিষিয়ে না ওঠে।

সেদিন ভোরবেলায় হাঁটাহাঁটি করে ভীষণ প্রফুল্লতা কাজ করছিল নিজের মধ্যে, কেননা দীর্ঘদিন পর এমন সময় কাটাতে পেরেছিলাম। স্বল্প কিছু ফটোগ্রাফি করেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম,আশা করি নিরাশ হবেন না।

10391.jpg

10390.jpg

10389.jpg

10380.jpg

10396.jpg

ধন্যবাদ সবাইকে।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 months ago 

আপনার ফটোগ্রাফির হাত মোটেই কাঁচা নয়। বরং বেশ ভালোই ফটোগ্রাফি করেন আপনি। যাইহোক সকালে হাঁটাহাঁটি করে জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন ভাই। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62807.96
ETH 1676.39
USDT 1.00
SBD 0.42